Tag: west bengal

  • Covid-19: ভয় ধরাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, কী খবর বাংলার ?

    Covid-19: ভয় ধরাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, কী খবর বাংলার ?

    ।। প্রথম কলকাতা ।।

    Covid-19: ফের ভয় ধরাতে শুরু করেছে করোনা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিতর সংখ্যা অনেকটা বেড়েছে। এক দিনে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১৪ জন। গত ৭ মাসে দেশে যা সর্বোচ্চ। গত ২১ মে’র পর এই প্রথমে এক দিনে দেশে এত সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হলেন। দেশে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক। পর্যালোচনা বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় ছিলেন বৈঠকের নেতৃত্বে। করোনার বাড়বাড়ন্তের জন্য সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। সর্বক্ষণ নজর রাখা হচ্ছে করোনা পরিস্থিতির দিকে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যারা করোনা সংক্রমিত হয়েছেন তাদের নমুনা সার্স কোভ ২ জিনোমিক্স কনসর্টিয়ামের পরীক্ষাগারে পাঠাতে।

    স্বাস্থ্য দফতরের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং রাজ্য যে কোনও জরুরি অবস্থা মোকাবেলা করতে প্রস্তুত। ভারতে JN.1 ভ্যারিয়েন্টের প্রথম কেস সনাক্ত হওয়ার পরে, কেন্দ্র রাজ্যগুলিকে অবিরাম নজরদারি বজায় রাখার জন্য অনুরোধ করার পরে, রাজ্যের স্বাস্থ্য দফতর ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এখানে কোভিড-১৯ পরিস্থিতির একটি পর্যালোচনা বৈঠক করেছে।

    কী খবর বাংলার ?

    আসন্ন ক্রিসমাস এবং বর্ষবরণ, তাই এই মুহূর্তে জনসমাগম নিয়ে উদ্বিগ্ন রয়েছে রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্র থেকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। সেই কারণে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। গতকাল নবান্নে স্বাস্থ্যসচিব বৈঠক করেছেন মুখ্যসচিবের সঙ্গে। রিপোর্ট জমা দেওয়া হয়েছে মুখ্যসচিবের কাছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, আজ মুখ্যসচিবের নেতৃত্বে হবে বৃহত্তর বৈঠক।জরুরি ভিত্তিতে এই নিয়ে বৈঠক ডাকে কলকাতা পুরসভাও। সব মিলিয়ে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের ওপর কড়া নজর রাখছে রাজ্য সরকারও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: জোরসে কামড় বসিয়েছে শীত, জানুন বঙ্গের আবহাওয়ার আপডেট

    ।। প্রথম কলকাতা।।

     

    Weather Update Today: হু হু করে পারদ নামতে শুরু করেছে। নিম্নচাপের মেঘ সরতে না সরতেই ভোল বদলে গিয়েছে আবহাওয়ার। এবছর উত্তরের জেলাগুলিকে শীতে কড়া টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামী কয়েকদিন আরও জাঁকিয়ে শীত পড়বে রাজ্যের পশ্চিমের জেলা গুলিতেও বলছে হাওয়া অফিস । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির নীচে। কলকাতায় ১৩ ডিগ্রি হলেও জেলায় জেলায় ইতিমধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না।

    হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে তাপমাত্রা আগামী ২০ ডিসেম্বর থেকে আরও কমবে। আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় কার্যত পরিষ্কার থাকবে আকাশ। জোরসে কামড় বসিয়েছে শীত। এখনও পর্যন্ত গতকাল এই মরসুমে শীতলতম ছিল কলকাতা । পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কমেছে। ডিসেম্বর পড়তেই শীতের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে।

    আবহাওয়া দফতর জানিয়েছে, অবাধে উত্তরের হাওয়া প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কমতে পারে তাপমাত্রা। তবে বিশেষ কোনও হেরফের হবে না। কুয়াশা থাকতে পারে হালকা থেকে মাঝারি । ১০ ডিগ্রি নিচে পর্যন্ত নামতে পারে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা । যার ফলে হাড় কাঁপুনি শীত থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Extra Metro Services: টেট পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, সকাল কটা থেকে মিলবে পরিষেবা ?

    ।। প্রথম কলকাতা ।।

    Extra Metro Services: প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট (TET) আগামী ২৪ ডিসেম্বর। অর্থাৎ রবিবার এই পরীক্ষা। আর অল্পবিস্তর সকলের জানা ছুটির দিন হওয়ায় এদিন এমনিই ট্রেন, মেট্রো কম থাকে। সেই কথা মাথায় রেখে তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য রেল অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য সময় রবিবার ১৩০টি মেট্রো চলে। ২৪ তারিখ মোট মেট্রো চলবে ২৩৪টি। আপ এবং ডাউন দুটিতেই ১১৭ টি করে মেট্রো চলবে বলে মেট্রোর (Kolkata Metro) তরফে প্রেস রিলিজ করে জানানো হয়েছে। শুধু টেট পরীক্ষায় নয় পাশাপাশি ওইদিন ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠের অনুষ্ঠানও রয়েছে। স্বাভাবিকভাবেই অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অতিরিক্ত মেট্রোর ব্যবস্থাপনা।

    অন্যদিকে পরিবহণ দপ্তর সূত্রে খবর, টেট পরীক্ষার দিন শহর, শহরতলি এবং জেলাতেও বাড়তি বাস পরিষেবা মিলবে। সরকারি বাস তো বেশি থাকবেই, পর্যাপ্ত বেসরকারি বাসও যাতে রাস্তায় থাকে তা জানিয়ে সমস্ত বেসরকারি বাস সংগঠনগুলোকেও চিঠি দেওয়া হয়েছে।

    জানা গেছে, সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী। অন্যান্য রবিবার ৯টা থেকে চলে। সকাল ৬টা ৫০-এ প্রথম মেট্রো ছাড়বে দমদম থেকে কবি সুভাষগাম । অন্যান্য রবিবার যা সকাল ৯টা থেকে চলে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Duare Sarkar: রাজ্যে ১ লক্ষেরও বেশি দুয়ারে সরকারের ক্যাম্প! লোকসভা নির্বাচনের আগে উদ্যোগী রাজ্য সরকার

    ।। প্রথম কলকাতা ।।

    Duare Sarkar: রাজ্যে হবে ফের শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’। আগামী ১৫ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত হবে দুয়ারে সরকার। দেশের সেরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’। এর আগেও নাগরিক পরিষেবা উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প পথ দেখিয়েছে গোটা দেশকে। কখনো জাতীয় স্তরে কখনো বা আন্তর্জাতিক স্তরে মিলেছে স্বীকৃতি। দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিকপ্রসূত।

    উল্লেখ্য, আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। রাজ্য জুড়ে এবার দুয়ারে সরকারের ক্যাম্প হবে এক লক্ষেরও বেশি। শুধু তাই নয়, এই ক্যাম্প থেকে আবেদন করা যাবে সমস্ত সরকারি প্রকল্পের জন্যই। অষ্টম দফার দুয়ারে সরকার কর্মসূচি চালু করার প্রাক্কালে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন জেলার জেলাশাসকরা। জানা গেছে, সপ্তম দুয়ারে সরকার শিবিরে ৩৫টি প্রকল্প ছিল। এবার আরও একটি প্রকল্প বাড়ানো হয়েছে।

    জানা গেছে, ৩৬ টি পরিষেবা এবারের কর্মসূচিতে মোট পাওয়া যাবে। কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্যভাতা, স্বাস্থ্যসাথীর মতো একগুচ্ছ প্রকল্পে সহায়তা পাওয়া যাবে। জাতিগত শংসাপত্র নিয়ে কেন্দ্র সরকারের নিয়ম মেনে হবে। নিশ্চিত করা হবে দুয়ারে সরকারে যোগ্যরা যাতে সংশাপত্র থেকে বঞ্চিত না হন।

    খবর মিলেছে, কাজ করা যাবে সমস্ত জেলায় জেলায় বিডিওদের সঙ্গে সমন্বয় রেখে। ভ্রাম্যমান শিবিরের সংখ্যা বাড়বে দুর্গম এলাকায়। শুধু তাই নয়, ৪০ জন আইএএস আধিকারিক গোটা বিষয়টি তদারকি করবেন । সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য, জেলা ও ব্লক স্তরে মোট ৪৭৩টি কন্ট্রোল রুম খোলার। যার জন্য চালু হয়েছে একটি টোল ফ্রি হেল্প লাইন নম্বর। যার নম্বর হল ১৮০০ ৩৪৫ ০১১৭ ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বাংলায় চীন অ্যাটাক করবে! ভুটানে ঘন জঙ্গলে এ কী নামালো বেজিং ?

    ।। প্রথম কলকাতা ।।

    বাংলায় চীন হামলা করবে যখন তখন ঢুকে! ভুটানের ঘন জঙ্গলে এ কী নামাল বেজিং? ভারতের হাতে আসা স্যাটেলাইট ছবি চাঞ্চল্যকর। চিকেন নেকে বড় বিপদ কীভাবে প্রটেক্ট করবে ইন্ডিয়ান আর্মি? চীনের টার্গেট সিফট লাদাখ থেকে সোজা বাংলায় এবার সোজা ভুটানকে কুকীর্তিতে ব্যবহার করছে বেজিং। ভারত প্রমাণ পেল হাতেনাতে তাই বদলা হতে পারে মারাত্মক। ভুটানই কি দিল্লিকে জানিয়ে দিলেন চীনের প্ল্যানিং আসলে কী? কিন্তু ভুটান দিয়ে বাংলায় অ্যাটাকের চেষ্টা কেন? পশ্চিমবঙ্গের কোন এলাকাকে টার্গেট করছে পিএলএ আর্মি ভুটানের যে অংশে চীন পৌঁছে গিয়েছে সেখান থেকে অরুণাচল প্রদেশের সীমান্ত মাত্র ৫০ কিলোমিটার দূরে। দীর্ঘদিন সীমান্তের আগ্রাসন নিয়ে চুপচাপ? এতদিন কী প্ল্যান করা হচ্ছিল বেজিংয় সত্যি ফাঁস।

    গোটা বাংলা নয় চীনের টার্গেট শিলিগুড়ি আরও পরিস্কারভাবে বললে শিলিগুড়ির চিকেন নেক সেই চিকেন নেককেই হাতানোর বড় চেষ্টা জিনপিংয়ের আর হাতিয়ার করা হচ্ছে ভুটানের ঘন জঙ্গলকে এনডিটিভির রিপোর্ট বলছে সম্প্রতি ভুটানের জাকারলুং উপত্যকার বেশ কিছু উপগ্রহচিত্র প্রকাশ্যে এসেছে ভারতে। আর তাতে দেখা গিয়েছে বিস্তর পরিবর্তন। ব্রিটিশ থিঙ্কট্যাঙ্ক ‘চ্যাথাম হাউজ’-এর রিপোর্ট বলছে ভুটানের ভূখণ্ডে নির্মাণ চালিয়ে যাচ্ছে বেজিং। ২০২১ সালেও জাকারলুং উপত্যকার যে যে অংশ ফাঁকা ছিল ২০২৩ সালে সেখানে গড়ে উঠেছে ইমারত। কাদের হাতে তৈরি সেসব ইমারত? পিএলএ? জাকারলুং উপত্যকার থেকে শিলিগুড়ির চিকেন নেকই বা কতটা দূরে?

    মালদ্বীপে মতো কি তাহলে ভুটানকেও ক্যাপচার করে ফেলছে বেজিং? ভারতকে তো চরম লেভেলে কূটনীতির খেলা খেলত হবে তাহলে। ২০১৭ সালে ডোকলামে চীনের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই এলাকায় চীনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ভারত। ভুটান কিন্তু সেই সময় জানিয়েছিল ভারত এবং চিন উভয়পক্ষকেই খুশি করে এমন সিদ্ধান্ত নেবে ভুটান। কিন্তু কোথায় গেল সেসব প্রমিস? আসলে চীনকে রোখার মতো ক্ষমতা ভুটানের নেই এটাও অস্বীকার করা যায় না। বিশেষজ্ঞরা বলছেন চীনের ছায়ায় ভুটান ঢেকে গিয়েছে ক’দিন আগেই চীন এবং ভুটান- দু’তরফেই বার্তা মিলেছিল সীমান্ত সমস্যা শীঘ্র কথা বলে মিটিয়ে নিতে চাইছে তারা। সেই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টাও চলছে। তার মধ্যে ভুটানের জমি দখলদারির চেষ্টা চিনের?

    কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে ডোকলামে সংঘর্ষের পরেও চীন অন্তত তিনটি গ্রাম ওই অঞ্চলে গঠন করে ফেলেছে। ভুটানের জমি ধরে চিন দক্ষিণে আর একটু অগ্রসর হলেই শিলিগুড়ি করিডরের ঘাড়ে নিশ্বাস ফেলবে বেজিং। ওই করিডরের মাধ্যমে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ রক্ষা করা হয়। এ বিষয়ে ইতিমধ্যে একাধিক বার সতর্কতা জারি করেছে ভারতীয় সেনা। এ ব্যাপারে ভুটানের কোনও প্রতিক্রিয়া না মিললেও ভারত যে পাল্টা স্টেপ নেবেই নেবে সেটা বোধহয় বলে বোঝানোর দরকার পড়বে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Egg Price: উৎসবের মুখে ফের বাজারে শঙ্কা, ঊর্ধ্বমুখী ডিমের দাম

    ।। প্রথম কলকাতা।।

    Egg Price: ফের দাম বাড়ল ডিমের। নয়া রেট অনুযায়ী, এবার থেকে এক-একটি ডিমের দাম দাঁড়াল সাড়ে ৭ টাকা করে। দুদিন আগেই ৭ টাকা করে ডিম বিক্রি হয়েছে কলকাতা ও শহরতলির বাজারে। তা হঠাৎই সাড়ে সাত টাকা করে হয়ে যাওয়ায় অনেকটাই নাভিশ্বাস উড়েছে আমজনতার। এই শীতের আবহে এবার টান পড়ল মধ্যবিত্তের পকেটে। মাংস তো বহু দিনই দামী। ভাল মাছের দামও চড়া। একমাত্র মধ্যবিত্তের ভরসা ছিল ডিম। এখন তার দামও ঊর্ধ্বমুখী। তা হলে আমজনতা খাবেটা কী?

    উল্লেখ্য, কেক বানানোর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ডিমের চাহিদাটাও বেড়ে যায়। তার ওপর শীতকালে মানুষের ডিম খাওয়ার প্রতি ঝোঁক বাড়ে। ডিমের দাম ৬ টাকা থেকে ৭ টাকায় লাফ দিয়ে বেড়ে গিয়েছে। তিন দিন ধরে ডিমের যোগান কম আসছে। এ রাজ্যে যার ফলে ডিমের দাম পেটি প্রতি ১০০ টাকা করে বেড়েছে। ডিমের দাম কেন বাড়ল ? এই প্রশ্নের উত্তরে অনেকেই বলছেন মূলত মুরগি পালনের খরচ বৃদ্ধিহচ্ছে। এর পাশাপাশি পরিবহন খরচ, সামগ্রিক বাজারে মূল্যবৃদ্ধির কারণেও ডিমের পাইকারি রেট বাড়ছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বড়দিনের কেকের জন্য বিভিন্ন ছোট-বড় বেকারি আগাম বুক করে রেখেছে ডিমের চালান। তাই বাজারে সাধারণ ক্রেতাদের জন্য ডিম আসছে কম।

    শীত পড়ল কি পড়ল না, বেড়ে গেল অত্যন্ত প্রয়োজনীয় খাবারের দাম। ক্রিস্টমাস ডে রয়েছে এই মাসেই। এই সময় মানুষজন কেক কেনেন। কিন্তু পরিস্থিতি যা দাঁড়াল তাতে ডিম কিনতেও চাপে পড়লেন। কেক কিনতে গেলেও চাপে পড়বেন। প্রসঙ্গত, ব্যবসায়ীদের দাবি, রাজ্যের ডিম আসে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা থেকে। ওখানে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়েছে। ওই দুই রাজ্যেই এখন কঠিন পরিস্থিতি। আর তার প্রভাব পড়েছে আমদানি রফতানিতেও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের, কতটা নামল পারদ ?

    ।। প্রথম কলকাতা।।

    Weather Update Today: কলকাতায় পারদ নামল ১৮ ডিগ্রির নিচে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে নামবে পারদ। আগামী দুদিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার ফের পশ্চিমি ঝঞ্ঝা নতুন করে একটি তৈরি হবে। তবে শীতের উপর এখনই তার প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।

    এতো গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া, অন্যদিকে আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সাতটি জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না। তবে দার্জিলিঙে প্রতিদিন বৃষ্টি বা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একইরকম থাকবে আগামী তিন-চার দিন। ক্রমশ বাড়বে শীতের দাপট মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ।

    আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে। গতকাল বিকেলে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। এককথায় শীতের আমেজ অনেকটাই বাড়ল। শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: ‘সময় দিলে ভাল, না হলে যা করার করব’, বাগডোগরা বিমানবন্দরে কেন বললেন মমতা ?

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: আজ বাগডোগরা বিমানবন্দর থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন দুপুরে কার্শিয়াং থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসেন বাগডোগরা বিমানবন্দরে। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো ডিসেম্বরেই তিনদিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন। তার মধ্যে একদিন মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। সময় চেয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা। এমনটা নিজের মুখেই জানালেন তিনি।

    পাশাপাশি তিনি বলেন,’বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা, গ্রামের রাস্তা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।’ তাঁর দাবি, এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না। তিনি এও বলেন, ‘ওদের টাকা চাই না, অন্তত আমাদের ভাগের টাকা দিয়ে দিন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চিঠি দিয়ে সময় চেয়েছি। সময় দিলে ভাল। না হলে যা করার করব।’ এদিন বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা জানিয়েছেন, কয়েকজন সাংসদকে নিয়ে দিল্লি যাবেন তিনি। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বরের মধ্যে একদিন তিনি সময় চেয়েছেন মোদীর কাছে। একদিকে, ইন্ডিয়া জোটের বিশেষ বৈঠক। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। এই দুই লক্ষ্যে চারদিনের দিনের রাজধানী সফরে যাবেন তিনি।

    উল্লেখ্য, ফের কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানাবেন মুখ্যমন্ত্রী। জানতে চাইতে পারেন কবে শ্রমিকদের নিজেদের হকের পারিশ্রমিক পাবেন । এই সম্ভাবনার উসকে ওঠার পরই রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে, তবে কি এবারই বকেয়া জট কাটবে?

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • West Bengal Weather Update: ধেয়ে আসছে ‘মিগজাউম’, কেমন থাকবে বাংলার আবহাওয়া ?

    ।। প্রথম কলকাতা।।

    West Bengal Weather Update: কার্যত শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়। আরও বাড়ল রাতের তাপমাত্রা। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বেশ কিছু জেলাতে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। ‘মিউগাজম’এর প্রভাবে বঙ্গে বিঘ্নিত হবে শীতের আগমন। দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী মঙ্গবার ও বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা-সহ ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানে। সপ্তাহান্তে উপকূলীয় এলাকাগুলির হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। তা এগোচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে।

    মিগজাউমের ল্যান্ডফল কোথায়?

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে,৪ ডিসেম্বর অর্থাৎ সোমবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যভাগে পৌঁছবে। ৫ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার দুপুর নাগাদ নেল্লোর এবং মাছিলিপত্তনমের মাঝখান দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রবেশে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ৩ ও ৪ তারিখ বাংলার কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ ও দক্ষিবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

    গতিবেগ কেমন থাকবে?

    এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার ছাড়াতে পারে।

    উল্লেখ্য, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমেশ ফুঁসছে ঘূর্ণিঝড় মিগজাউম। শেষ পাওয়া খবর অনুযায়ী , এই ঘূর্ণিঝড় পুদুচেরি থেকে পূর্ব ও দক্ষিণপূর্ব দিকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে। ৭৪০ কিলোমিটার দূরে রয়েছে নেল্লোর থেকে দক্ষিণপূর্বে এই ঘূর্ণিঝড়টি। তাপমাত্রার কোনও পতনের নতুন করে সম্ভাবনা নেই। বরং কিছুটা ১-২ ডিগ্রি বাড়তে পারে বা যেটা আছে সেটাই থাকবে। আপাতত ৪ ডিসেম্বর পর্যন্ত শীতের আমেজ উধাও হবে দক্ষিণবঙ্গে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

     

  • Ration Shop: রেশন বয়ে আনার ঝক্কি শেষ, নাগরিকদের সুবিধার্থে বড় পরিবর্তন রেশন ব্যবস্থায়

    ।।প্রথম কলকাতা।।

    Ration Shop: নাগরিকদের সুবিধার্থে আরও বড় পরিবর্তন আনা হচ্ছে রেশন ব্যবস্থায়। রেশন দোকানের মাধ্যমে স্বল্প মূল্যে অথবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় খাদ্য সামগ্রী। কার্ডের প্রকার ভেদ অনুসারে বিভিন্ন পরিমাণে রেশন সামগ্রী পান পরিবারগুলি। সরকার প্রদত্ত এই সকল খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে চাল, গম, তেল ইত্যাদি। রেশন কার্ড থাকলেই মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পাওয়া যায়। রেশন কার্ডের ধরনের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন দোকান থেকে। সব কার্ডে পাওয়া যায় না একই পরিমাণ বা একই খাদ্যদ্রব্য। আসলে কোন গ্রাহক কত পরিমাণ খাদ্যশস্য পাবেন তা ঠিক হয় রেশন কার্ডের উপর। রেশন ডিলার সেই সামগ্রী বিতরণ করেন।

    রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির তরফ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে যে, রেশন দোকানগুলির মাধ্যমে এবার থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হতে পারে নাগরিকদের। গ্যাস সরবরাহ করার পাশাপাশি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে রেশন দোকান থেকে দেওয়া হবে মুদিখানা সামগ্রী। ইতিমধ্যেই, তেল সংস্থাগুলির সঙ্গে ডাবর, আইটিসির মতো জনপ্রিয় সংস্থাগুলির চুক্তি হয়েছে। এর ফলে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন, ঠিক সেই রকমই আবার বাড়তি লাভের মুখ দেখতে পাবেন রেশন ডিলাররা। তবে, এইসব পরিকল্পনা কতদিনে বা কবে বাস্তবায়িত হবে, সেই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

    গ্রাহকদের আর্থিক এবং সামাজিক অবস্থা বিবেচনা করে কার্ডের বিভিন্ন রকম শ্রেণি বিভাগ করা রয়েছে। এই কার্ডের ধরন অনুসারেই গ্রাহক বা উপভোক্তাদের রেশন দেওয়া হয়। এই ভাগ গুলি হল AAY, PHH, SPHH, RKSY এবং RKSY I সূত্রের খবর, গ্রাহকরা রেশন দোকান থেকে ক্রয় করা সমস্ত সামগ্রী এবার থেকে বাড়িতে বসেই পেতে পারবেন অর্থাৎ, জিনিসপত্র ক্রয় করার ক্ষেত্রে এবার থেকে ব্যবস্থা থাকবে হোম ডেলিভারির ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

     

Exit mobile version