Category: নাগাল্যান্ড বিধানসভার খবর

  • Nagaland Assembly Election 2023: ভোটের দামামা বেজে গিয়েছে নাগাল্যান্ডে, কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ

    Nagaland Assembly Election 2023: ভোটের দামামা বেজে গিয়েছে নাগাল্যান্ডে, কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ

    ।। প্রথম কলকাতা।।

    Nagaland Assembly Election 2023: আর মাত্র কয়েকদিন বাকি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের (Nagaland Assembly Election)। শেষ পর্যায়ের প্রচার সাড়ছে রাজনৈতিক দলগুলি। আর এই মর্মে সাধারণদের নানা প্রতিশ্রুতি দিচ্ছে নেতা-মন্ত্রীরা। এরই মধ্যে শনিবার ২১ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস। ডিমাপুর-১ থেকে রাজ্য ইউনিট প্রধান কে থেরিকে (K Therie) প্রার্থী করেছে দল। দলের প্রধান মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই তালিকা প্রকাশিত হয়েছে।

    ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের বাছাই করেছে। দলের প্রথম তালিকায় থাকা অন্যান্য প্রার্থীদের মধ্যে নাম রয়েছে ডিমাপুর-২ (ST) থেকে এস আমেন্টো চিস্তি, ডিমাপুর-৩ (ST) থেকে ভি লাসুহ, ঘাসপানি-১ থেকে আকাভি ঝিমোমি এবং টেনিং (ST) থেকে রোজি থমাস।

    এদিকে ইতিমধ্যেই জানা গিয়েছে, নাগাল্যান্ডের ৬০ আসনের বিধানসভায় ২০টি আসনে লড়বে বিজেপি। আর বাকি ৪০টিতে জোট NDPP। বর্তমানে নাগাল্যান্ড বিরোধী শূন্য বিধানসভা। কারণ সেখানকার শাসক দল বিজেপির (BJP) হাত ধরেছে।২০১৮-র বিধানসভা নির্বাচনে জোট গড়েছিল তাঁরা। আর ২০২৩-এও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। নাগাল্যান্ডে আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন। ফলাফল ঘোষণা হবে উত্তর-পূর্বের বাকি দুই রাজ্যের সঙ্গে ২ মার্চ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nagaland Assembly Election : ভোট পরবর্তী জোটে রাজি, নির্বাচনের আগেই জানিয়ে দিল NPF

    ।। প্রথম কলকাতা।।

    Nagaland Assembly Election : চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে ভোট ( Nagaland Assembly Election) অনুষ্ঠিত হবে। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলগুলি নিজেদের মধ্যে জোটের হিসাব করতে শুরু করেছে। কেউ জোট গড়ে একসাথে লড়াই করার পরিকল্পনা করছে , আবার কেউ জোর থেকে বেরিয়ে একক হয়ে লড়াই করবে বলে ঠিক করেছে। এইমতো পরিস্থিতিতে নাগাল্যান্ডের প্রাচীন আঞ্চলিক দল নাগা পিপলস ফ্রন্ট ( NPF) অন্যরকম প্রস্তাব রাখল। তাদের দাবি, তাঁরা ভোটের আগে কোন দলের সঙ্গে সমঝোতা করবেন না। কিন্তু ভোট পরবর্তী সময়ে প্রয়োজনে যেকোনো দলের সঙ্গে জোট বাঁধতে রাজি।

    এর কারণ হিসেবে অবশ্য জানানো হয়েছে নাগা পিপলস ফ্রন্ট এর অন্যতম উদ্দেশ্য হল নাগাল্যান্ডের অধিবাসীদের মূল রাজনৈতিক সমস্যাগুলো মেটানো। এর জন্য নয় তাদের ক্ষমতায় আসা প্রয়োজন । আর না হয় যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে জোট বাঁধা প্রয়োজন। তাই আগে থেকেই কোনরকম সিদ্ধান্তে উপনীত হতে চাইছে না এনপিএফ। তাঁরা নাগা অধিবাসীদের স্বার্থে বিজেতা দলের সঙ্গে জোট বাঁধতেও পিছ পা হবেন না । তা শাসকের আসনে এনডিপিপি ( NDPP) বসুক অথবা বিজেপি ( BJP) । তাদের মূল দাবি হল, নাগাদের সমস্যাগুলিকে সমাধান করার বিষয়ে রাজনৈতিক পর্যায়ে জোর খাটানো।

    চলতি বছরের বিধানসভা নির্বাচনে নাগা পিপল ফ্রন্টের মূল দাবি গুলি হল, সে রাজ্যের সাধারণ জনগণের ঘাড় থেকে অতিরিক্ত করের বোঝা নামানোর ব্যবস্থা করা, রাজ্য জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিভিন্ন নাগা সংগঠনগুলির তোলাবাজিতে লাগাম লাগানো প্রভৃতি। যদিও পৃথক রাষ্ট্রের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন কিন্তু ভোটে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে ইস্টার্ন নাগাল্যান্ড লেজিসলেটর্স ইউনিয়ন।

    উল্লেখ্য, এই এনপিএফ ২০০৩ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত নাগাল্যান্ডের শাসক দল হিসেবে ক্ষমতায় ছিল। পরপর তিন দফা সরকার গঠন করেছিল তাঁরা । কিন্তু ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে সেই ছবির পরিবর্তন হয়। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে দলের তরফ থেকে ৫৮ টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা জয়লাভ করে মাত্র ২৬ টি আসনে । পরবর্তীকালে ২০২১ সালের এনপিএফ জোট বাঁধে শাসক এনডিপিপি এবং বিজেপির সঙ্গে । তাঁরা ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্স গঠন করে। তবে ২০২২ সালে আবারও নাগাল্যান্ডের রাজনীতিতে রদবদল ঘটে। সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলিয়াং প্রায় ২১ জন বিধায়ককে নিয়ে এনডিপিতে যোগদান করেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nagaland Assembly Election: সুষ্ঠুভাবে ভোট করাতে তৎপর ECI, নাগাল্যান্ডে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা NSCN-কে

    ।। প্রথম কলকাতা ।।

    Nagaland Assembly Election: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার পর থেকেই নাগাল্যান্ড (Nagaland) জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। যুদ্ধ বিরোধী সুপারভাইজারি বোর্ডের (Supervisory Board) তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ নির্দেশিকা জারি করা হয়েছে যে, ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (NSCN) এর কোন গোষ্ঠী বা কোন সংগঠনের কেউ অস্ত্র আমদানি, বহন ও নাশকতা মূলক কাজ করতে পারবে না। নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন যাতে একেবারেই শান্তিপূর্ণ হয় এবং ভালোভাবে মিটে যায় তার সবরকম ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের নির্বাচন কমিশন।

    পৃথক সার্বভৌম রাষ্ট্র নাগালিম গঠনের দাবি তুলে এনএসসিএন দীর্ঘদিন ধরে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদিও বিদেশি অর্থ সহায়তা পাওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের শক্তি আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। কিন্তু তারপরেও নিরাপত্তার খাতিরে কোনরকম আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন না এনএসসিএন (NSCN) এর গোষ্ঠীগুলি। ১ ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল থেকেই নাগাল্যান্ডের সব জেলা প্রশাসনের কাছে এই বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে। যতদিন না ভোট-পর্ব মিটে গিয়ে ফলাফল ঘোষণা হচ্ছে ততদিন এই নির্দেশিকা মেনে চলতে হবে এনএসসিএনকে।

    সিজফায়ার মনিটরিং গ্রুপ (CFMG) এবং সিজফায়ার সুপারভাইজারি বোর্ডের (CFSB) স্টাফ অফিসার ফর চেয়ারম্যান টি মেরে জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে মজুত করার নির্দেশ পাঠানো হয়েছে । প্রত্যেকটি জেলাতেই দায়িত্বপ্রাপ্তরা নিজেদের এলাকা থেকে এই অস্ত্র উদ্ধারের কাজ করবেন। একই সঙ্গে এনএসসিএন কেউ নির্দেশিকা দেওয়া হয়েছে যে, নাগাল্যান্ডের শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চালানোর জন্য তাদেরকেও যুদ্ধ বিরোধী সুপারভাইজারি বোর্ডের নির্দেশ মেনে চলতে হবে।

    উল্লেখ্য, পৃথক সার্বভৌম রাষ্ট্রের দাবিতে এনএসসিএন যে যুদ্ধ শুরু করেছিল তা থামানোর জন্য কেন্দ্রের সঙ্গে তাদের একটি যুদ্ধ বিরোধী চুক্তি হয় ১৯৯৭ সালে। পরবর্তীতে এনএসসিএন এর আরও গোষ্ঠীগুলি ওই চুক্তিতে যুক্ত হয়। ২০২৩ সালে নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি । একইদিনে নির্বাচন রয়েছে মেঘালয় রাজ্যে। ফলাফল ঘোষণা করা হবে ২ মার্চ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Temjen Imna Along: সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়, নাগাল্যান্ড নির্বাচনের এই বিজেপি প্রার্থীকে চেনেন ?

    ।। প্রথম কলকাতা ।।

    Temjen Imna Along: ২০২৩ এর নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন চলতি মাসেই। কাজেই নির্বাচনকে সামনে রেখে সে রাজ্যের ক্ষমতাসীন এনডিপিপি (NDPP) সরকার ভোট প্রচার শুরু করে দিয়েছে। একই রকম ভাবে প্রচারের কাজ করে চলেছে বিজেপি এবং অন্যান্য দলগুলি। যদিও এনডিপিপি এবং বিজেপি এক জোট হয়েছিল ২০১৮ এর বিধানসভা নির্বাচনে। এবারও খানিকটা পরিস্থিতি একই রকমের। বিজেপির তরফ থেকে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের (Nagaland Assembly Election) জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিচ্ছে ২০ জন। তার মধ্যে একজন হলেন নাগাল্যান্ডের বিজেপি সভাপতি তেমজেন ইমনা আলং (Temjen Imna Along)।

    বিজেপির হয়ে তিনি লড়াই করবেন আলোংটাকি কেন্দ্র থেকে। তেমজেন তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। নাগাল্যান্ডের ভারতীয় জনতা পার্টির (BJP) রাজ্য সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ১৫ জানুয়ারি। যদিও তিনি ২০১৮ সাল থেকেই আলোংটাকি নির্বাচনী এলাকার নাগাল্যান্ড বিধানসভার সদস্য। এছাড়াও চতুর্থ নিফিউ রিও-এর মন্ত্রণালয়ের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী তিনি। তেমজেন সোশ্যাল মিডিয়াতে (Social Media) খুব সক্রিয় এবং তাঁর রসিকতার কারণেও তিনি বেশ ভালোই জনপ্রিয়। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাগাল্যান্ড সংস্কৃতিকে প্রচার করতেও ভালবাসেন।

    সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তেমজেনের পোস্ট করা কোন ছবি বা ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের উত্তর-পূর্বের রাজ্য গুলির মানুষদের সম্পর্কে ভারতের অন্যান্য রাজ্যের মানুষের যে ভুল ধারণা রয়েছে তা ভাঙ্গানোর চেষ্টা করেন। কিছুদিন পূর্বেই তিনি কোন এক বক্তৃতার সময় বলেন, ‘অনেক মানুষের ধারণা নাগারা মানুষ খায়। আমার চেহারা দেখে সেই ধারণা আরও প্রকট হয়’। নাগাল্যান্ডের বিজেপি রাজ্য সভাপতির এই কথা শুনে হাসির রোল ওঠে সেখানেও। এছাড়াও উত্তর-পূর্বের রাজ্যগুলির মানুষের চোখ তুলনামূলকভাবে কিছুটা ছোট হওয়ায় তাদেরকে অনেক সময়ই উপহাসের পাত্র হতে হয় । সেই পরিপ্রেক্ষিতে মজার ছলেই তেমজেন বলেন, চোখ ছোট হলেও তাদের দূরদর্শিতা স্পষ্ট। আর লম্বা বক্তৃতার মাঝে মঞ্চে ঘুমালেও ছোট চোখের জন্য খুব একটা ধরা পড়েন না । এই ধরনের ছোটখাট বিষয় নিয়ে মজা করতে দেখা যায় নাগাল্যান্ডের এই মন্ত্রীকে। তাঁর সম্পর্কে যেটুকু জানা যায়, নিজের কাজের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে দায়িত্ববান তিনি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nagaland Assembly Election 2023: নাগাল্যান্ডের ২০ আসনে লড়বে BJP, বাকি ৪০-এ জোট NDPP

    ।। প্রথম কলকাতা ।।

    Nagaland Assembly Election 2023: ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নির্বাচন কমিশন জানিয়েছে, নাগাল্যান্ড , ত্রিপুরা, মেঘালয় ভোট পর্ব সেরে ফেলা হবে ১৬ এবং ২৭ ফেব্রুয়ারির মধ্যে। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন (Nagaland Assembly Election) আগামী ২৭ ফেব্রুয়ারি। বর্তমানে নাগাল্যান্ড একপ্রকার বিরোধী শূন্য বিধানসভা। কারণ নাগাল্যান্ডের শাসক দল এনডিপিপি হাত মিলিয়েছে বিজেপির সাথে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা জোট করেছিল।২০২৩ সালেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

    সম্প্রতি বিজেপির (BJP) তরফ থেকে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই প্রার্থী তালিকা অনুযায়ী বিজেপি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ২০ জন প্রার্থী দিচ্ছে। অন্যদিকে বাকি ৪০টি আসনে প্রার্থী দিচ্ছে নাগাল্যান্ডের শাসক দল এনডিপিপি (NDPP)। যদিও নাগাল্যান্ডে বিজেপি ২০টি আসনে প্রার্থী দিয়েছে কিন্তু মেঘালয়ের ৬০টি আসনেই পদ্ম শিবির লড়াই করবে। এ কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে।

    ২০১৮ সালের নাগাল্যান্ড বিধানসভা ভোটের ফলাফল বলছে ,সেই সময় এনডিপিপি ১৮ টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি জিতেছিল ১২ টি আসনে। এনপিএফ ২৬ টি আসনে। ন্যাশনাল পিপলস পার্টি দুটি আসনে আর নির্দল ও জেডিইউ একটি করে আসনে জয়ী হয়েছিল। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসে নাগাল্যান্ড বিধানসভার দুই বিধায়ক নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। পুংখো খিপ্রের নির্দলীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ টি ইয়াংসে সাংতাম ও এনডিপিপি পার্টির থংওয়াং কন্যাক পদত্যাগ করেন। সোমবার তাঁরা তাদের ইস্তফা পত্র বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠান বলে জানা যায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nagaland Assembly Election 2023 : পাখির চোখ উত্তর-পূর্ব ভারত, AAP থাকছে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে

    ।। প্রথম কলকাতা ।।

    Nagaland Assembly Election 2023: ভারতের উত্তর-পূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে। চলছে জোরদার প্রচার প্রস্তুতি। তারই মধ্যে আম আদমি পার্টি তাদের সিদ্ধান্ত জানালো। এবার নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে (Nagaland Assembly Election) লড়াই করবে তাঁরা। কোনো রকম জোটে নয় বরং এককভাবে এই লড়াইয়ে সামিল হবে আম আদমি পার্টি (AAP)।

    নাগাল্যান্ডে আম আদমি পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা হলেন রাজেশ শর্মা। আম আদমি পার্টির সভাপতি হলেন নাগাল্যান্ড রাজ্যের প্রাক্তন বিধায়ক Asu Keyho । দলের তরফ থেকে জানানো হয়, ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে যতগুলি সম্ভব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করবে আম আদমি পার্টি। তাঁরা দিল্লি পুরনিগম নির্বাচনে বিজেপিকে হারিয়েছে। আর তারপরেই নজর দিয়েছে উত্তর-পূর্ব ভারতের দিকে। কাজেই নাগাল্যান্ডে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য লড়াই করতে প্রস্তুত আম আদমি পার্টি।

    সেই রাজ্যের আম আদমি পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেশ শর্মা জানান, নাগাল্যান্ডে বর্তমানে সুশাসন এবং সৎ রাজনীতি করার সময় এসেছে। এটাই নাগাল্যান্ডের মানুষের কাছে শুভ সুযোগ। তাঁরা নাগা শক্তিকে যদি উন্নত করতে চান এবং আরও নিজেদের সংগঠনকে মজবুত করতে চায় তাহলে আম আদমি পার্টি তাদের সহযোগিতা করতে পারে। এক্ষেত্রে সেই রাজ্যের রাজনৈতিক চিত্রতে একটা বড় বদল আসবে। আর তার জন্যই একেবারে তৃণমূল স্তর থেকে কাজ করতে শুরু করবে আম আদমি পার্টি। নাগাল্যান্ডের মানুষও চাইছেন আপকে, এমনটা জানিয়েছেন Asu Keyho ।

    উল্লেখ্য, এই প্রথমবার অবশ্য নয় ২০১৮ সালের বিধানসভা নির্বাচনেও নাগাল্যান্ডে নির্বাচনের মাঠে নেমেছিল আম আদমি পার্টি। কিন্তু সেখানে তাঁরা ব্যর্থ হয়। গত বিধানসভা নির্বাচনে যে কজন আদমি পার্টির হয়ে লড়াই করেছিলেন তার মধ্যে জিতেছিলেন মাত্র একজন। কিন্তু তিনিও পরবর্তীতে নাগাল্যান্ডের শাসক শিবিরেই যোগদান করেন। বর্তমানে নাগাল্যান্ডের ক্ষমতায় রয়েছে এনডিপিপি এবং বিজেপি জোট।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version