Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

পুরভোটের আগে শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, আইনশৃঙ্খলা নিয়ে কী আলোচনা?

রণিতা সাহা
Published On: নভেম্বর 20, 2026 11:33 পূর্বাহ্ন

Suvendu Adhikari Meets Amit Shah: পুরভোটের আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শাহের দিল্লির বাসভবনে দু’জনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন পুরভোটের প্রস্তুতি এবং প্রশাসনিক নানা বিষয় উঠে আসে বৈঠকে। তবে সবকিছুর মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই দীর্ঘ বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

আইনশৃঙ্খলা নিয়ে কেন এত আলোচনা? (Suvendu Adhikari Meets Amit Shah West Bengal Law and Order)

বৈঠক শেষে নিজের এক্স (X) হ্যান্ডলে আলোচনার বিষয়বস্তু জানান শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে। তবে ঠিক কোন কোন বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে, তা প্রকাশ্যে জানাননি মুখ্যমন্ত্রী।রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মূলত রাজ্য সরকারের। পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থাও রাজ্য সরকারের অধীন। এমনকী স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই রয়েছে। সেই পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। এই ঘটনাগুলি ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কও তৈরি হয়েছে। পুলিশের অভিযান, অপরাধ দমন এবং রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে অমিত শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠকে আইনশৃঙ্খলার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে।

পুরভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা? (Suvendu Adhikari Meets Amit Shah West Bengal Municipal Election 2026)

অন্যদিকে, সামনেই রাজ্যের পুরসভা নির্বাচন। ফলে বৈঠকে পুরভোটের প্রস্তুতির বিষয়টিও উঠে এসেছে বলে সূত্রের খবর। নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।তবে পুরভোট নিয়ে ঠিক কী আলোচনা হয়েছে, কিংবা কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে দুই নেতার তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে বৈঠকের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত।

শাহকে ডোকরাশিল্পের দুর্গামূর্তি উপহার (Suvendu Adhikari Amit Shah Meeting)

এ দিনের সাক্ষাতে অমিত শাহকে বাংলার ঐতিহ্যবাহী ডোকরাশিল্পে তৈরি মা দুর্গার একটি মূর্তি উপহার দেন শুভেন্দু অধিকারী। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মূল্যবান সময়, পরামর্শ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শুধু অমিত শাহ নন, দিল্লি সফরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহলের নজর আপাতত শাহের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক ঘিরেই।

পুরভোটের আগে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনা আগামী দিনে রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now