Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

আবারও কি ঘূর্ণিঝড়ের দাপট? বাংলার আকাশে নামবে বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া?

শম্পা পাল
Published On: নভেম্বর 28, 2026 11:33 পূর্বাহ্ন
West Bengal Weather Forecast showing cloudy skies and possible rain over Bengal

West Bengal Weather Forecast: দেশজুড়ে বদলাতে চলেছে আবহাওয়া। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও আবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। পূর্ব রাজস্থানে ২৮ নভেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহ চলার সতর্কতা রয়েছে।

তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সেখানে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।

দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, ওড়িশা-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ফলে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অংশে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। অন্যদিকে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

বাংলার আবহাওয়া কেমন থাকবে? (West Bengal Weather Forecast)

আগামী সাত দিনে বাংলার আবহাওয়ায় কী পরিবর্তন হতে পারে, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কি শীতের দাপট বাড়বে? নাকি তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না? কলকাতায় কি জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকাতেও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কেরল ও গুজরাটেও আরও দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তবে শনিবার রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও আগামী দু’দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন সকালের দিকে বেশ কিছু জেলায় হালকা কুয়াশাও দেখা যেতে পারে। তবে আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তাপমাত্রা কম থাকায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে। আগামী দু’দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকায় কুয়াশা বেশি হতে পারে।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now