Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

অপরাধীদের কবলে খোদ ইন্সপেক্টরের পরিবার

শ্রীতমা ভট্টাচার্য
Published On: নভেম্বর 27, 2026 10:26 অপরাহ্ন

Inspector Nalinikanta Web Series: বাংলা, বাঙালি, রহস্য,রাজনীতি জড়িয়ে রয়েছে আমাদেরকে আষ্টেপৃষ্ঠে। তাইতো বাঙালি কার্পণ্য কখনো করেনি সিলভার স্ক্রিনে নতুন কোন গোয়েন্দাকে স্বাগত জানাতে! নতুন গোয়েন্দা চরিত্র মানেই নতুন আরেক ধরনের ক্রাইম প্যাটার্ন। কেন বারবার থ্রিলার এ নিয়ে প্রশ্ন উঠলেও, এ কথা সত্যি থ্রিলেই চিল করছে বাঙালি। তাই ইহাকে সেফ ফর্মুলা বলবেন নাকি দর্শকদের চাহিদা তা আপনার ব্যাপার। কিন্তু যখনই কোন নতুন গোয়েন্দাকে কোন নতুন পরিচালক বা প্রযোজনা সংস্থায় পর্দায় এনেছে, বহু দর্শক প্রথম ভাগে কিন্তু ভিড় জমিয়েছেন কেমন হয়েছে গোয়েন্দা তা জানার লক্ষ্যে। যত মত তত পথের মতই বলতে হয়, যত গোয়েন্দা, তত নতুন রকম প্যাঁচ। তাই এই প্রতিবেদনের প্রথম ভাগেই পাঠকদের জন্য প্রশ্ন থাকলো আপনাদের এ যাবতের সব থেকে পছন্দের গোয়েন্দা চরিত্র কে ছিল?

শরদিন্দু, সত্যজিৎ রায় এর গল্প নিয়ে বহু ছবি হয়েছে বাংলায়। তার পরেও পরিচালকরা যতবার নতুন গোয়েন্দাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, তা দোষে গুনে মিলিয়ে উতরেই গিয়েছে। এরকমই এক সময় জয় মা বলে আবির্ভাব ঘটে ইন্সপেক্টর নলিনীকান্তর।

ভোজনরসিক, বাচাল অথচ ক্ষুরধার বুদ্ধির গোয়েন্দা (Inspector Nalinikanta)

অন্ধকার অতীত, প্রাণঘাতী ষড়যন্ত্র এবং গভীর রহস্যের টানাপোড়েনে আবারও এক জটিল তদন্তে নামাতে বাধ্য হলেন ইনস্পেক্টর নলিনীকান্ত। আপাতদৃষ্টিতে দেখলে তিনি বাইরে থেকে ভোজনরসিক, শান্ত ও প্রচুর অপ্রয়োজনীয় কথা বলেন। কিন্তু তারই মধ্যে তার সম্মানের জায়গা হয়ে ওঠে কেবল একটি বস্তু। এই মধ্য বয়স্ক ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টরের প্রখর দৃষ্টি, অপরাধীর মনস্তত্ত্ব বিশ্লেষণ করবার ক্ষমতা এবং উপস্থিত বুদ্ধি কোনো অপরাধীর চালাকিকেই রেহাই দেয় না।

ঘরে-বাইরে সংকট, বরখাস্ত নলিনীকান্তের নতুন লড়াই (Nalinikanta Family)

তবে এইবারের সংকট কিন্তু ঘরে-বাইরে দুটোতেই ।এইবারের অভিযানে অপরাধের কালো ছায়া সরাসরি না জানিয়ে অনুপ্রবেশ ঘটিয়েছে খোদ ইন্সপেক্টর এর নিজের ঘরে। একে তো নিজের পরিবারে এই সংকট তারই মধ্যে নাকি,নলিনীকান্তকে বরখাস্তও করা হয় ডিপার্টমেন্ট থেকে। অগত্যা চাকরি থেকে আপাত বহিষ্কৃত নলিনীকান্ত নেমে পড়লেন লড়াইয়ে আর এই লড়াইয়ে তার সঙ্গী হলেন, সহকারী মুস্তাক এবং আরও কয়েকজন তরুণ অফিসার। যেখানে ন্যায়বিচার, ক্ষমতা ও বিশ্বাসঘাতকতা মুখোমুখি এসে দাঁড়ায়।

বৃদ্ধের রহস্যমৃত্যু থেকে আন্তর্জাতিক অস্ত্র পাচারের জাল (Nalinikanta Investigation)

এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধের রহস্যজনক হত্যাকাণ্ডের সূত্র ধরে এই গল্পর একদিক শুরু হলেও অন্যদিকে নলিনীকান্তকে লড়তে হয় এক আন্তর্জাতিক এবং বেআইনি অস্ত্রপাচারকারী দলের বিরুদ্ধে। অন্যদিকে তথাকথিত সমাজকর্মী, সুন্দরী মোনালিসা বসুর বিস্তার করা সুক্ষ জালের জটিল বিন্যাসে জড়িয়ে পড়তে থাকেন ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড বিভাগের দাপুটে ইন্সপেক্টর। রহস্যের কেন্দ্রবিন্দুতে এসে পড়ে মোনালিসার বৃদ্ধাশ্রম। পাশাপাশি অস্ত্র পাচারের মূল অভিযুক্ত শমীককে গ্রেপ্তারির পরেও ছাড়িয়ে নিয়ে যায় ক্ষমতাশালী অপরাধী চক্র। ক্রিমিনাল মাইন্ডের জটিল গোলক ধাঁধায় ব্যর্থ হন ইন্সপেক্টর নলিনীকান্ত। ভাগ্যচক্রের পরিহাসে সাসপেন্ডেড নলিনীকান্তকে সাহায্য করতে হয় অপরাধীদেরই।

মোনালিসার অন্ধকার অতীত ও জাতীয় সুরক্ষার গভীর ষড়যন্ত্র (Nalinikanta Mystery)

এর মধ্যেই মোনালিসার অন্ধকার অতীত সামনে আসার সাথে সাথে নলিনীকান্ত বুঝতে পারেন যে এটি কেবল সাধারণ কোনো খুন নয়; এর শিকড় ছড়িয়ে রয়েছে জাতীয় সুরক্ষার পক্ষে বিপজ্জনক অস্ত্র চোরাচালান ও অমানবিক এক এক্সপেরিমেন্টের ষড়যন্ত্রের গভীরে— যা সমগ্র মানবজাতির জন্য এক রাহুর গ্রাস হতে চলেছে। নদীর পাড়ের রক্তক্ষয়ী গুলির লড়াই এবং প্রভাবশালী রাজনৈতিক মহলের সরাসরি সংঘাতের মুখোমুখি হয়ে নলিনীকান্তকে ভেদ করতে হয় সেই জাল, যেতে হয় ভারত-নেপাল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায়। পরিবার, দেশ, সভ্যতাকে বাঁচাতে কী পারবেন ইন্সপেক্টর নলিনীকান্ত কুণ্ডু?

পরিচালনা ও অভিনয়ে কারা রয়েছেন?(Nalinikanta Mystery)

রাজদীপ ঘোষের পরিচালনায়, সৌমিক চট্টোপাধ্যায় ও রুদ্রদীপ চন্দ্র এর চিত্রনাট্যে, এবার ইন্সপেক্টর নলিনীকান্ত বিশ বাঁও জলে। সমস্ত জটিলতা কাটিয়ে কিভাবে বেরোবেন তিনি, এ প্রশ্নই তাড়া করে বেড়াচ্ছে ক্লিক ওটিটি প্লাটফর্মে।

অভিনয়ে: (Nalinikanta Web Series Cast)

  • রজতাভ দত্ত – ইনস্পেক্টর নলিনীকান্ত
  • পায়েল সরকার– মোনালিসা
  • মধুমিতা সেনগুপ্ত – তাঁর স্ত্রী পরমা
  • ছন্দক চৌধুরী– তাঁর সহযোগী মুস্তাক
  • যুধাজিৎ সরকার– প্রতীক
  • সবুজ বর্ধন– শমীক রায়
  • রানা বসু ঠাকুর– স্বরাষ্ট্রমন্ত্রী
  • কৌশিক মুখার্জি – কিংপিন, অমিত বসু
  • সুস্মিতা সাহা– বর্ণা
  • অলোক সান্যাল– পুলিশ কমিশনার
  • অনুক্তা ঘোষাল- বিদীশা
শ্রীতমা ভট্টাচার্য

শ্রীতমা ভট্টাচার্য

২০২৬ থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত হয়েছি মূলত বিনোদন জগতের সাংবাদিক হিসেবে। রেডিও তে প্রথম কাজ করা শুরু, তারপর ডিজিটাল মাধ্যমে কাজ করছি প্রায় ১১ বছর। তারকাদের হেঁশেল খুঁটিনাটি খবর, দর্শকদের জন্য নিত্য নতুন স্বাদের বিনোদন ভিত্তিক কাজ করতেই ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now