Tag: CM Mamata Banerjee

  • State Budget 2023: ৩% বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ, মার্চ থেকেই সিদ্ধান্ত কার্যকর

    State Budget 2023: ৩% বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ, মার্চ থেকেই সিদ্ধান্ত কার্যকর

    ।। প্রথম কলকাতা ।।

    State Budget 2023: রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত দাবি নিয়ে বেশ কয়েকটি সংগঠন একত্রে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তাদের আন্দোলন ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে ডিএ বাড়াতে হবে এই দাবিতে। আজ নতুন বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে ৩ শতাংশ । আগামী মার্চ মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

    জানানো হয়েছে, রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই তিন শতাংশ ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। যা মার্চ মাস থেকেই পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং অবসর প্রাপ্তরা। যদিও বর্তমানে ৩৮% ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। তা নিয়ে আপাতত রাজ্যের তরফ থেকে জানানো হয়নি কিছু। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন জানান, রাজ্যে আর্থিক সংকট থাকা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের কয়েক শতাংশ ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এদিন রাজ্য বাজেটে ডিএ সংক্রান্ত ঘোষণা করার পরে এই তিন শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা গ্রহণ করবেন না , এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমে।

    এই বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে রাস্তা তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য ৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়ার জন্য ঋণ প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৩৫০ কোটি টাকা। এদিন বাজেট পেশে অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্যের প্রায় ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সংযুক্ত করা হবে। ৬০ বছর পর্যন্ত তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এবং ৬০ বছরের পরে তাদের জন্য রয়েছে বার্ধক্য ভাতার সুবিধা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • State Budget 2023: আজ রাজ্য বাজেট পেশ অর্থমন্ত্রীর, কর্মসংস্থান নিয়ে কী পরিকল্পনা?

    ।। প্রথম কলকাতা ।।

    State Budget 2023: কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২৩ অর্থবর্ষের বাজেট ঘোষণা করা হয়ে গিয়েছে। আর এবার নজরে পশ্চিমবঙ্গের বাজেট। বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে চলেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এদিন দুপুর দুটো নাগাদ বিধানসভায় বাজেট পেশ করা হবে বলে জানা গিয়েছে। তার আগে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভায় হতে চলেছে একটি বৈঠক। সেই বৈঠকেই রাজ্য বাজেট (State Budget 2023) অনুমোদিত হবে।

    নবান্ন সূত্রের দাবি, চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট জনমুখী বাজেট হতে চলেছে। রাজ্য সরকার কর্মসংস্থানের উপর দিয়েছে বিশেষ জোর। এছাড়াও সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে বিগত বছরের তুলনায় রাজ্য কয়েক শতাংশ বেশি অর্থ বরাদ্দ করবে এমনটাও সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে সারা বছর ধরে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু সহ আরও বহু জনকল্যাণমুখী প্রকল্প চালায়। এবারের বাজেটে একাধিক প্রকল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে।

    রাজ্য সরকারের এমন বহু প্রকল্প রয়েছে যার মাধ্যমে রাজ্যবাসীর হাতে নগদ অর্থের জোগান পৌঁছে যায়। এবার সেই সমস্ত প্রকল্পের পরিধি গুলি আরও প্রসারিত করা হয় কিনা সেটাই এবারের বাজেটে দেখার বিষয়। বিগত বেশ কয়েকটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরির আশ্বাস দিয়েছিলেন। এবারের বাজেটে তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একাধিক পদক্ষেপ রাজ্য সরকার (State Government) নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল। চলতি বছরে পঞ্চায়েত নির্বাচন হতে পারে রাজ্যে, এমন সম্ভাবনা প্রবল। বছর ঘুরলেই প্রস্তুতি শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের। কাজেই সবদিক সামলে সামাজিক প্রকল্পে আর্থিক বরাদ্দ কতটা বৃদ্ধি করা সম্ভব হয়েছে রাজ্যের পক্ষে এবং আয়-ব্যয়ের সামঞ্জস্য কতটা রাখা যাবে তা জানা যাবে বাজেট পেশের পরেই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: তিন দিনের জঙ্গলমহল সফর, একাধিক কর্মসূচি নিয়ে জেলা ভ্রমণে মুখ্যমন্ত্রী

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। একই রকম ভাবে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য বানিয়ে জনসংযোগে জোর দিয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। এরকম পরিস্থিতিতে দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একের পর এক জেলা সফর সারছেন। ইতিমধ্যেই তিনি বীরভূম, মালদা এবং বর্ধমানের সফর শেষ করেছেন। তারপরেই জানা গেল ফেব্রুয়ারির মাঝামাঝি সময় জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

    সংবাদ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে এই যাত্রা পথে তিনি ঝাড়খন্ড ছুঁয়ে যাবেন বলেই জানা গিয়েছে। ১৫ তারিখ তিনটে নাগাদ তিনি জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে করে পৌঁছে যাবেন পুরুলিয়ায় (Purulia)। সেই দিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন তিনি। এরপর ১৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কলেজের মাঠে একটি প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৭ ফেব্রুয়ারি পুরুলিয়া থেকে বাঁকুড়ার (Bankura) উদ্দেশ্যে হেলিকপ্টারে করেই রওনা হবেন মুখ্যমন্ত্রী। আর তারপর বাঁকুড়া এসে একটি প্রশাসনিক জনসভা করবেন তিনি।

    তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন আপাতত এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাংলার জনগণ যাতে সব রকমের সুযোগ-সুবিধা পেতে পারেন তার জন্য তাদের বাড়ির দুয়ারে গিয়ে পৌঁছেছে দিদির দূতেরা। জনকল্যাণমূলক রাজ্য সরকারের যে সকল পরিষেবা গুলি রয়েছে সেগুলি যাতে খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারে তার জন্যই এই উদ্যোগ। আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহল সফর তৃণমূল কংগ্রেসের জন্য কতটা লাভবান হবে তা অবশ্য বিচার করবে সময়। উল্লেখ্য, শুধুমাত্র রাজ্যের বিভিন্ন জেলা নয় উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা- মেঘালয় সফরেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Duare PG Program: গ্রামে গ্রামে পৌঁছে যাবেন চিকিৎসকরা, রাজ্যে শুরু হল ‘দুয়ারে পিজি’ কর্মসূচি

    ।। প্রথম কলকাতা ।।

    Duare PG Program: রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষেরাও যাতে খুব সহজে চিকিৎসা পরিষেবা পেতে পারেন তাই নতুন উদ্যোগ রাজ্য সরকারের। উন্নতমানের চিকিৎসা পরিষেবা এবার পৌঁছে দেওয়া হবে একেবারে ঘরের দুয়ারে কারণ গ্রামে গ্রামে পৌঁছে যাবেন এসএসকেএম (SSKM) এর চিকিৎসকরা মঙ্গলবার অর্থাৎ গতকাল থেকে এই ‘দুয়ারে পিজি’ (Duare PG) কর্মসূচি শুরু হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ২ নম্বর ব্লকের এসএসকেএম এর প্রায় ৩৪ জন জুনিয়র চিকিৎসকের একটি শিবির করা হয়েছে। সেখানেই রোগী দেখবেন চিকিৎসকরা।

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানুয়ারি মাসে এসএসকেএম এর প্রতিষ্ঠা দিবসে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন জুনিয়ার ডাক্তারদের গ্রামে পাঠানোর কথা । এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা বিশেষ কিছু সুবিধা পাবেন বলেও জানিয়েছিলেন তিনি। গ্রামে গ্রামে গিয়ে ডাক্তাররা চিকিৎসা করবেন মানুষের। এমন অনেক রোগী রয়েছে যারা গ্রাম থেকে শহরে এসেছে চিকিৎসা করাতে পারেন না। এই কারণে চিকিৎসা পরিষেবা খোদ তাদের কাছে পৌঁছে যাবে । এমনটাই পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর । এবার সেই পরিকল্পনা বাস্তব রূপ পেল। গ্রামে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করলেন পিজির জুনিয়ার ডাক্তাররা।

    প্রাথমিকভাবে এই কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে পিজি’। আর দুয়ারে পিজি কর্মসূচিতে বর্তমানে এসএসকেএম এর জুনিয়র চিকিৎসকরা থাকলেও পরবর্তীতে অন্যান্য মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকরাও থাকবেন বলে জানা গিয়েছে। তাঁরাও বিভিন্ন গ্রামে গিয়ে শিবির করে তারপরে চিকিৎসা পরিষেবা দেবেন গ্রামের মানুষকে। মুখ্যমন্ত্রী বলেছিলেন সপ্তাহে তিন থেকে চার দিন গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার কথা । পরবর্তীতে সেটাও নির্দিষ্ট হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, বাড়ির কাছাকাছি শহুরে চিকিৎসকদের শিবিরে প্রথম দিনেই রোগীদের বেশ ভিড় দেখতে পাওয়া গিয়েছিল এমনটাই মিলেছে খবর।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Taslima Nasrin: ‘বই বিক্রি করতে সিরিয়ালে অংশ নিন’, কী পরিপ্রেক্ষিতে এমন লিখলেন তসলিমা নাসরিন?

    ।। প্রথম কলকাতা ।।

    Taslima Nasrin: ৩০ জানুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে চলছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair 2023)। প্রতিবারের মতো এবারেও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বছরের থিম কান্ট্রি স্পেন। আর মহানগরের বুকে স্পেনের ছোঁয়া পেতে বিগত কয়েকদিনে মানুষের উপচে পড়া ভিড় নজরে এসেছে সেন্ট্রাল পার্কে। সেইসঙ্গে এই পুস্তক মেলায় সাধারণের সঙ্গে নজরে আসছেন তারকারাও। আর তাঁদের দেখে সেলফির লাইন পড়ে গিয়েছে বইমেলায়। সোশ্যাল মিডিয়ায় প্রায় দিনই টুকরো টুকরো এই ধরনের ছবি নজরে আসছে। এবার এসবের মাঝে হঠাৎই চোখে পড়ল বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin) একটি পোষ্ট। বিভিন্ন ঘটনা নিয়ে নিজের মতামত দিয়েই থাকেন তিনি। এবারও তার অন্যথা হয়নি। কী বলেছেন লেখিকা?

    নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, ‘বইমেলায় গিয়ে কবি-লেখকরা তাঁদের বই হাতে নিয়ে, অটোগ্রাফ দিচ্ছে এমন ভঙ্গিতে, দাঁড়িয়ে বসে হেসে, ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন যেন পাঠকেরা বই কেনেন। পাঠক কত আর কেনেন তাঁদের বই! যেই না টেলিভিশনে চেহারা দেখা যায় এমন কোনও লোক মেলায় এসে গেল, তাঁকে দেখার জন্য লম্বা লাইন লেগে গেল তাঁর উপদেশমূলক চটি কেনার জন্য। বই বিক্রি হোক চাইছেন? তাহলে টেলিভিশনের রিয়ালিটি শো’তে বা সিরিয়ালে অংশ নিন’। লেখিকার এই পোস্ট মুহুর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে।

    এক কথায় তিনি বোঝাতে চেয়েছেন যে, এখনকার দিনে মানুষ কী পছন্দ করছেন। মানুষের কাছে কোন বিষয়টা বেশি গুরুত্ব পাচ্ছে। তাঁর পোস্টের নিচে কেউ লিখেছেন, ‘কথাটা অনেকটাই সত্য। ভালো বইয়ের মান নির্ণয় হয় ভালো প্রচারের উপর ভিত্তি করে। আর প্রচারের জন্য মানুষ যে কী কী করতে পারে, তা সেই জানে’। কারোর কথায়, ‘এবছর কলকাতায় থেকেও অসুস্থতার কারণে আপনি বইমেলায় যেতে পারলেন না। এটা সত্যিই খুব বেদনার। আপনার দ্রুত আরোগ্য কামনা করি’। কেউ আবার বলেন, ‘আমরা হলাম হুজুগে বাঙালি। টিভিতে ছবি দেখা গেলে বেশি গুরুত্ব দিই। লেখার গুণগত মান, মৌলিকতা, সাবলীলতা, সত্যতা নিয়ে এখন খুব কমই ভাবি’। সকলেই লেখিকার বলা কথাকে সমর্থন জানিয়েছেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Electric Car: রাজ্যে আসছে পরিবেশ বান্ধব গাড়ি, নয়া পরিকল্পনা নিয়ে কী জানালেন পরিবহন মন্ত্রী ?

    ।। প্রথম কলকাতা ।।

    Electric Car: দূষণমুক্ত পরিবেশ বান্ধব রাজ্য গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু করেছে রাজ্য পরিবহন দফতর। ইতিমধ্যেই রাজ্যে প্রায় এক হাজারেরও বেশি ইলেকট্রিক ব্যাটারি (Electric Battery) চালিত গাড়ি আনার পরিকল্পনা চলছে। এছাড়াও যাত্রী পরিষেবায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সকল বাস গুলি রয়েছে সেই সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য উদ্যোগী হবে পরিবহন দফতর। এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। রবিবার হলদিয়া (Haldia) মেলায় আসেন তিনি।

    স্নেহাসিশ চক্রবর্তীর কথায়, পশ্চিমবঙ্গে ১১৮০ টি ই-বাস আনার জন্য একটি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাস গুলি আসতে থাকলে রাজ্যের যেখানে যেখানে বাসের প্রয়োজনীয়তা আছে সেখানে দেওয়া হবে। হলদিয়াতে যেমন ই-বাস (E-Bus) দেওয়া হবে তেমনি সিটি বাসের সুবিধাও দেওয়া হবে। হলদিয়ার যে সকল শিল্পকর্মীরা রয়েছেন তাদের রাতের দিকে যাতে ফিরতে সুবিধা হয়, সেই সংক্রান্ত বিষয়ে এবার নজর দেবে পরিবহন দফতর। এমনটাই জানালেন মন্ত্রী।

    পাশাপাশি তিনি জানান, গ্রিন বেঞ্চ সহ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ১৫ বছরের পুরনো গাড়িকে বাতিল করে দিতে হবে। সরকারি যে গাড়িগুলির বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে তাদেরকেও বাদের খাতাতেই রাখতে হচ্ছে। আর এই কাজটি এপ্রিল মাসের মধ্যেই করতে হবে বলে জানান তিনি । এই কারণে বেশ কিছু রুটে সরকারি পুরনো গাড়ি গুলি বাতিল করে দেওয়ায় সমস্যা দেখা দিয়েছে। তবে সেই সমস্যা একেবারেই সাময়িক। খুব শীঘ্রই পুনরায় প্রত্যেকটি রুটে পরিবহন ব্যবস্থা মসৃণ হবে বলেই আশ্বাস দেন তিনি।

    উল্লেখ্য, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) পৌরসভার ১৫ বছরের পুরনো গাড়ির বদলে ব্যাটারি চালিত গাড়ি আনার কথা জানিয়েছিলেন। আর সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে বিগত শুক্রবার তিনি গাড়ি নির্মাণকারী সংস্থা মহেন্দ্রার একটি ব্যাটারি চালিত গাড়ির টেস্ট ড্রাইভ করেন বলেও জানা যায়। মেয়রের কথা অনুসারে, শহর কলকাতাতেও দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। কাজেই শহরে যদি ডিজেল-পেট্রোল চালিত গাড়ির বদলে ব্যাটারি চালিত গাড়ি ধাপে ধাপে আনা যায় তাহলে দূষণ অনেকটাই কমবে। তবে এই কাজ সময় সাপেক্ষ বলে জানিয়েছেন তিনিও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • School Uniform: কাজ চালাচ্ছে স্বনির্ভর গোষ্ঠী, স্কুলের ফ্রি ইউনিফর্ম কবে পাবে রাজ্যের পড়ুয়ারা ?

    ।। প্রথম কলকাতা ।।

    School Uniform: ২০২৩ সালের শিক্ষাবর্ষে খুব শীঘ্রই প্রথম সেট স্কুল ইউনিফর্ম পেতে চলেছেন রাজ্যের সকল স্কুল পড়ুয়ারা। আগামী মে মাসে তাদেরকে প্রথম সেট স্কুল ইউনিফর্ম (Free School Uniform) দেওয়া হবে। আর দ্বিতীয় সেট স্কুল ইউনিফর্ম মিলবে জুলাই মাস নাগাদ। এই বছরে প্রায় এক কোটি দশ লক্ষ পড়ুয়ার জন্য স্কুল ইউনিফর্ম তৈরি করা হচ্ছে।যা নিয়ে শনিবার স্কুল শিক্ষা দফতর ক্ষুদ্র , ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ দফতর সমবায় এবং স্বাস্থ্য সহ একাধিক দফতরের আধিকারিক ও সচিবরা বৈঠকে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী।

    দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা যাতে ইউনিফর্ম পড়ে স্কুলে যেতে পারে তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে ছাত্রদের ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মাধ্যমে একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের সাহায্য করা হবে, তেমনই কর্মসংস্থান হবে বেশ কিছু সংখ্যক মানুষের। কারণ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি স্কুল পড়ুয়াদের এই ইউনিফর্ম তৈরির বরাত পায়। এর মাধ্যমে রাজ্যের তাঁতিরা কাজ পান বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবারের বৈঠকে তাদের নিয়েও আলোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় তাঁতিদের আর্থিকভাবে সহযোগিতা করবে রাজ্য সরকার।

    তাঁরা নিজেদের উৎপাদিত পণ্য সরকারের কাছে বিক্রি করার পাশাপাশি যাতে বেসরকারি সংস্থাতেও বিক্রি করতে পারে সেই উদ্যোগ নেওয়া হবে। আর এই কাজটিকে সহজ করার জন্য তৈরি করা হবে একটি পোর্টাল। তাঁরা যাতে ঋণ সহজে শোধ করতে পারেন, তার জন্যই তাদের আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অবশ্যই তার আগে প্রাথমিক তাঁতি সমবায় সমিতির সদস্যদের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে।

    অন্যদিকে, ২০২২ সালে স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়া হয়েছিল নভেম্বর মাস নাগাদ। এই কারণে ২০২৩ সালে কিছুটা দেরিতে প্রথম সেট ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে পোশাকের কোয়ালিটি উচ্চমানের থাকে সেদিকেও নজর দেওয়া হবে। ইতিমধ্যে ইউনিফর্ম তৈরি করার জন্য প্রায় এক কোটি মিটার কাপড় তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে সরকারের তরফ থেকে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Handicrafts Of WB: কচুরিপানাই দেখাবে স্বনির্ভরতার দিশা, পূর্ব বর্ধমানে নয়া প্রকল্পের উদ্বোধন

    ।। প্রথম কলকাতা ।।

    Handicrafts Of WB: রাজের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষুদ্র ও কুটির শিল্পের উপর জোর দেন। মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে একাধিক প্রকল্পের সূচনা করতে থাকেন। এবার বদ্ধ জলাশয়ে পড়ে থাকা কচুরিপানা (Water Hyacinths) থেকেও কর্মসংস্থানের দিশা দেখালো রাজ্য। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে কচুরিপানা থেকে হস্তশিল্প প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করলেও এর মূল ভাবনায় রয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)।

    জলাশয়ে একেবারেই অনাদরে দিনের পর দিন পড়ে থাকে কচুরিপানা। সেই কচুরিপানা দিয়ে যে আদৌ কোন ক্ষুদ্র – কুটির শিল্প তৈরি করা যায় সে বিষয়ে পূর্বে কখনই চিন্তা ভাবনা করা হয়নি। কিন্তু এই ভাবনা প্রকাশ করেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তারপর ভিন্ন জনের ভিন্ন মত সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সম্মতি জানান। অবশেষে কচুরিপানার মাধ্যমে হস্তশিল্পের কাজের মধ্য দিয়ে রাজ্যের কয়েক হাজার মহিলাকে স্বনির্ভর করে তোলা যাবে, এমনটাই জানানো হয়েছে। সরকারিভাবে এই প্রকল্প গতকাল উদ্বোধন করা হলেও পরীক্ষামূলক ভাবে অনেক আগে থেকেই এর কাজ শুরু হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্বপন দেবনাথ।

    বর্তমানে পূর্বস্থলী ১ নম্বর ব্লকে কচুরিপানার মাধ্যমে হস্তশিল্পের প্রকল্প শুরু করা হচ্ছে মাত্র কুড়িজন মহিলাকে সঙ্গে নিয়ে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৬ লক্ষ টাকা। খাল বিল ওয়েলফেয়ার সোসাইটি ও স্থানীয় যুবক রাজু বাগের যৌথ উদ্যোগে বড় কোবলা এলাকার বাসিন্দা ওই মহিলাদেরকে কচুরিপানার মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করার কাজ শেখানো হবে। এইসব কচুরিপানা পুকুর, খাল এবং অন্যান্য জলাশয় থেকে সংগ্রহ করে নিয়ে আসার পর তা শুকিয়ে সেটা দিয়ে ফুলদানি ফুল বা ফল রাখার ঝুড়ি, প্লেট রাখার সামগ্রী সহ ঘর সাজানোর বিভিন্ন জিনিস তৈরি করা যায়। পূর্বেও তৈরি করা হয়েছে। কাজেই কচুরিপনা ব্যবহার করে হস্তশিল্পকে প্রাধান্য দিতে এবং রাজ্যের মহিলাদের জন্য কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নিয়েই এই প্রশিক্ষণের ব্যবস্থা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • State Budget 2023: ১০ ফেব্রুয়ারি হবে না রাজ্যের বাজেট পেশ, দিন পরিবর্তনের কারণ নিয়ে জল্পনা

    ।। প্রথম কলকাতা ।।

    State Budget 2023: ১০ ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে রাজ্যের বাজেট পেশ করার আগেই বদলে গেল তারিখ। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী এবারে বাজেট (Budget) পেশ হবে না রাজ্যে। পিছিয়ে গিয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। তবে হঠাৎ এই তারিখ পিছিয়ে যাওয়ার কারণ কী ? এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা চলছে। সূত্রের খবর অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। আর ১৫ ফেব্রুয়ারি পেশ করা হবে রাজ্যের বাজেট।

    প্রথমে ঠিক করা হয়েছিল যে ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়ে যাবে। আর ১০ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বাজেট পেশ করা হবে। কিন্তু অধিবেশন শুরুর তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৮-এ। আর বাজেট পেশ হবে আরও পরে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি। কেন পূর্ব ঘোষিত তারিখ পিছিয়ে নেওয়া হল এই প্রসঙ্গে সরকারের অন্দরমহলের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা হল, বিধানসভার বাজেট অধিবেশন মূলত রাজ্যপালের (Governor) ভাষণ দিয়েই শুরু হয়। কাজেই প্রথা অনুসারে ৮ ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের ভাষণ দিয়েই বাজেট অধিবেশনের সূচনা করবেন।

    এরপর তাঁর ভাষণের উপর আলোচনা করার জন্য ১০ ও ১৩ ফেব্রুয়ারি বরাদ্দ করা হয়েছে। আর বিধানসভায় বাজেট পেশ করার দিন নির্ধারণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। জানা যায় প্রথা অনুযায়ী, অধিবেশন শুরু করার জন্য রাজ্যপালের কাছে অনুমতি চেয়ে একটি ফাইল পাঠানো হয়েছিল। ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও সেই ফাইলে সই করেননি রাজ্যপাল। তাতে রাজ্যের উদ্বেগ বাড়ছিল। তবে শেষ পর্যন্ত রাজভবন থেকে সেই ফাইল ফিরে আসে। কিন্তু পাল্টে যায় আগে থেকে ঠিক করে রাখা বাজেট অধিবেশন শুরু হওয়ার তারিখ।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ৬ ফেব্রুয়ারি আগরতলায় যাবেন বলে জানা গিয়েছে। ৭ ফেব্রুয়ারি সেখানে একটি দলীয় সভাতেও অংশ নেবেন তিনি। তাই একদম প্রথমেই ঠিক হওয়া তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও মনে করছেন অনেকেই। যদিও এই তারিখ পরিবর্তনের নেপথ্যে আসল কারণ কী, সেই সম্পর্কিত কোন ব্যাখ্যাই দেওয়া হয়নি।অন্যদিকে, এবার বাংলার স্থায়ী রাজ্যপাল পদে দায়িত্ব গ্রহণ করার পর সি ভি আনন্দ বোস প্রথম পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে ভাষণ দেবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: চার দিনের সফরে আজ মুখ্যমন্ত্রীর সভা বর্ধমানে, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: বৃহস্পতিবার অর্থাৎ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এসে পৌঁছাবেন পূর্ব বর্ধমানে। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলাকে একসঙ্গে নিয়ে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গোদার মাঠে আজ আয়োজন করা হয়েছে বিরাট জনসভার। এই সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের সূচনা, উদ্বোধন এবং শিলান্যাস করবেন। এছাড়াও সরকারি পরিষেবা তুলে দেবেন জনসাধারণের হাতে।

    গত সোমবার থেকে জেলা সফরে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি গিয়েছিলেন বীরভূম। সেখান থেকে মালদা তারপর আবার বীরভূমের সভা। আজ হেলিকপ্টারে করে বীরভূম থেকে সোজা পূর্ব বর্ধমান। অন্যান্য জেলা সফরে গিয়ে সেখানকার জনসভা থেকেও উপভোক্তাদের হাতে নানা সরকারি পরিষেবা তুলে দিয়েছেন তিনি। পূর্ব বর্ধমানেও তাঁর ব্যতিক্রম ঘটবে না। জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই জেলার প্রায় ৪০ টি প্রকল্পের উদ্বোধন করা হবে, একই সঙ্গে শিলান্যাস করা হবে ১০৮ টি প্রকল্পের।

    সূত্র বলছে, যে প্রকল্পগুলি আজ উদ্বোধন করা হবে সেগুলি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৭১৮৬.৫৪২ লক্ষ টাকা। অন্যদিকে যে প্রকল্পগুলি শিলান্যাস করা হবে সেগুলির বাজেট প্রায় ৩৫৩০৮.৮৫ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে একাধিক ব্লকের রাস্তা, সুস্বাস্থ্য কেন্দ্র, নলকূপ সহ আরও অনেক কিছু। শুধু পূর্ব বর্ধমান নয়, পশ্চিম বর্ধমানের বহু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দুই জেলার প্রশাসনিক কর্তারাই এদিনের সভাস্থলে উপস্থিত থাকবেন। অবশ্যই দুই জেলার আলাদা আলাদা স্টল তৈরি করা হবে। আর সেই স্টলের মাধ্যমে নির্দিষ্ট জেলার উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গুলি তুলে দেওয়ার কাজ করা হবে।

    মুখ্যমন্ত্রী আগমনকে ঘিরে বেশ কয়েকদিন আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। গোদার মাঠে শুরু হয়ে গিয়েছিল মঞ্চ বাঁধার কাজ। যা পরিদর্শনে এসেছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। আজকের দিনটির জন্য ওই নির্দিষ্ট এলাকাকে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। প্রায় ১৪০টি সিসিটিভি ক্যামেরা থাকছে মাঠ চত্বরে। যারা সভামঞ্চে এসে উপস্থিত হবেন সেই সকল মানুষদের ব্লক থেকে বাসের মাধ্যমে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। বর্ধমানের অন্যতম বড় শীতকালীন অনুষ্ঠান কাঞ্চন উৎসবের সূচনা করবেন তিনি। এছাড়াও জেলা শাসকের অফিস এলাকায় সুফল বাংলা বিপণির উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version