Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

খাদ্যে বিষক্রিয়া! গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র

শম্পা পাল
Published On: নভেম্বর 22, 2026 12:44 অপরাহ্ন
Rekha Patra Health Update showing the hospitalisation and medical treatment of Hingalganj MLA Rekha Patra in Kolkata

Rekha Patra Health Update: শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। পরিবারের সদস্য এবং বিজেপি কর্মীদের তৎপরতায় প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, রেখা পাত্রের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং সম্পূর্ণভাবে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তায় (ভেন্টিলেশন সাপোর্টে) রাখা হয়েছে। তাঁর মস্তিষ্কেও সংক্রমণের প্রভাব পড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি, শরীরে বিষক্রিয়ার লক্ষণ মিলেছে এবং রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমছিল বলেও জানা গিয়েছে।

কী জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? (Rekha Patra Medical Condition)

হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি অনুযায়ী, রেখা পাত্রের শরীরে ফসলের কীটনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছে। তবে কীভাবে এই বিষক্রিয়া ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকেও এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, সকালে হাসপাতালে রেখা পাত্রকে দেখতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক। তবে কীভাবে এই বিষক্রিয়া ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখবে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেলেও তিনি এখনও বিপদমুক্ত নন। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now