Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

‘বাংলায় ধর্ষক-খুনিদের জায়গা নেই, গুণ্ডারা বাংলাদেশ পালাও’, পঞ্চম এনকাউন্টারের পর কড়া বার্তা শুভেন্দুর

রণিতা সাহা
Published On: নভেম্বর 16, 2026 10:00 পূর্বাহ্ন

Ratan Sheikh Encounter: বদলের বাংলায় ফের এনকাউন্টার। শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। রবিবার দুপুরে তাঁর গ্রেপ্তারির খবর সামনে আসে। তার কয়েক ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরেই অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় ধর্ষক ও খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে আক্রমণ করলে পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না পুলিশ। তাঁর কথায়, ‘পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ একইসঙ্গে দুষ্কৃতীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার, তাই করব।’

বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, অপরাধ করলে কাউকে রেয়াত করা হবে না। এবার ক্ষমতায় আসার পর সেই অবস্থানেই অনড় থাকার বার্তা দিলেন তিনি। গত ছয় মাসে রাজ্যে পরপর এনকাউন্টারের ঘটনা ঘটেছে। রতন শেখের মৃত্যু নিয়ে রাজ্যে পঞ্চম এনকাউন্টারের ঘটনা সামনে এল।

শুক্রবার সন্ধ্যায় পুলিশকে লক্ষ্য করে গুলি (Ratan Sheikh Encounter)

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে, শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। তাঁকে গ্রেপ্তার করতে প্রান্তিক আউটপোস্ট থেকে বাইকে করে সাদা পোশাকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। পুলিশকর্মীরা রতন শেখকে নাগালের মধ্যে পেয়েও যান। অভিযোগ, সেই সময় সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান রতন। গুলি লাগে বিশ্বজিতের পায়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়।

হাসপাতালে গিয়ে পুলিশকর্মীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর (Ratan Sheikh Encounter)

শনিবার রাতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে বোলপুর মহকুমা হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশকর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। একইসঙ্গে আশ্বাস দেন, কর্তব্যরত পুলিশকর্মীর উপর হামলার ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সেদিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না। অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর এই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সামনে আসে রতন শেখের গ্রেপ্তারির খবর।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই এনকাউন্টার (Ratan Sheikh Encounter)

রবিবার দুপুরে রতন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে তাঁর মৃত্যু হয়। জানা যাচ্ছে, নানুরের চারকল গ্রামের কাছে একটি ইটভাটার পাশে এই ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে রতনের। যদিও কী পরিস্থিতিতে এই এনকাউন্টার হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসা বাকি। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তাঁর বক্তব্য, বাংলায় ধর্ষক ও খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে আক্রমণ করলে পুলিশ নিজের মতো করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশকে খোলা হাত দেওয়ার বার্তা (Ratan Sheikh Encounter)

মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশকে সম্পূর্ণ খোলা হাত দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে ঘটনাস্থলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে পুলিশ। তাঁর স্পষ্ট বার্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না।

উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার আগে শুভেন্দু অধিকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর গত ছয় মাসে একাধিক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। রতন শেখের মৃত্যু সেই তালিকায় পঞ্চম ঘটনা বলে দাবি করা হচ্ছে। তবে এই ধরনের অভিযানে পুলিশের ভূমিকা, গ্রেপ্তারের পর অভিযুক্তের মৃত্যুর পরিস্থিতি এবং আইনি প্রক্রিয়া নিয়েও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now