Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Bengali serial: পর্ণা যেন ভুলভুলাইয়ার মঞ্জুলিকা! নিম ফুলের মধুতে হিন্দি সিনেমার নকল ?

রিমিতা রায়
Published On: জুন 11, 2024 2:14 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

 

Bengali serial: নিম ফুলের মধু সিরিয়াল এটা নাকি ভুলভুলাইয়া সিনেমা? পর্ণা যেন বিদ্যা বালান। নতুন এপিসোডের প্রোমো দেখে, এই কথাই বলছেন নেটিজেনরা। যা দেখে একের পর এক কটাক্ষ শুনতে হচ্ছে। হিন্দি সিনেমাকে শেষমেষ নকল করছেন নিম ফুলের মধু। মঞ্জুলিকার সেই এক সাজ। কিন্তু পর্ণা এমনটা সেজে করবেনটা কী!
এরপরে কী হবে?

 

নিম ফুলের মধুতে আপাতত দেখানো হচ্ছে, পুঁটির জন্য স্যুইটি যা যা মিথ্যে কথা বলেছে, তা প্রকাশ পেয়ে যাচ্ছে বাড়ির সবার কাছেই। আর এর ফলে, স্যুইটির সমস্ত রাগ গিয়ে পড়েছে পুঁটির ওপর। আর তাই, ছোট্ট পুঁটিকে ভূত সেজে ভয় দেখায় স্যুইটি। এতে পুঁটি ভীষণ ভয় পেয়ে যায়। পরিস্থিতি বুঝে, পুঁটির মুখ থেকে সত্যি কথাটা বের করার চেষ্টা করে পর্ণা। এরপরে পর্ণা ঠিক করে, স্যুইটির মুখ থেকে সব সত্যি কথা বের করার জন্য ভূত সেজে পুঁটিকে ভয় দেখাবে। পর্ণার এই পরিকল্পনায় হাত মেলায় সৃজন, রুচি, জেঠু, চয়ন, পিকলুরা।

 

অনেকেই যেমন পর্ণার এই নতুন অবতার দেখে উচ্ছ্বসিত, অনেকে আবার কটাক্ষও করেছেন। হিন্দি সিনেমাকে অনুকরণ করে ধারাবাহিকের গল্প তৈরি করা। পর্ণার সাজের সঙ্গে যে কোন ছবির মিল পাওয়া যাচ্ছে, যা স্পষ্টই বোঝা যাচ্ছে। অক্ষয় কুমার, বিদ্যা বালন অভিনীত ‘ভুলভুলাইয়া ছবির। এই ছবিতে বিদ্যা বালনের মঞ্জুলিকার সাজের সঙ্গে
অবিকল মিলে যাচ্ছে পর্ণার এই সাজ। সেই নাচের হলুদ কস্টিউম, এলোমেলো চুল, লেপ্টে থাকা কাজল। পর্ণার গোটা সাজই মনে করাচ্ছে বিদ্যা বালনকে। সেই এক তাকানো।
সব একরকম। এভাবে নকল করা হল বলছেন নেটিজেনদের একাংশ।

 

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’-র গল্পে ঘটে চলেছে একের পর এক উদ্ভট ঘটনা। দেখানো হয়েছিল পর্ণা-সৃজন সহ দত্ত বাড়ির সকলের বয়স বেড়েছে কারণ গল্প দশ বছর এগিয়ে গেছিল। পর্ণা হয়ে উঠেছে এক কন্যা সন্তান পুটির মা। কিন্তু সেসবের ধার ধারল না চ্যানেল ও চিত্রনাট্যকার। গল্প আবার দশ বছর পিছিয়ে নিয়ে গিয়ে পর্ণাকে ভর্তি করে দেওয়া হল কলেজে। অথচ কলেজ পাশ করে ইউনিভার্সিটির পড়া শেষ করে পর্ণার বিয়ে হয়েছিল সৃজনের সাথে। দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে সে এখন কলেজের ছাত্রী। ২০২৪ সালকে ২০১৪ সাল ভাবছে পর্ণা।

 

তর্ক করতে করতে পর্ণাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয় বড় জা মৌমিতা। রক্তারক্তি ব্যাপার। হাসপাতালে যমে-মানুষে টানাটানি পর পর্ণা প্রাণে বাঁচলেও সে ১০ বছরের স্মৃতি হারিয়ে ফেলেছে.! আর এখন সে নিজেকে কলেজ স্টুডেন্ট ভাবছে.! ঠিক দশ বছর আগে ফিরে গেছে পর্ণা। সৃজনের সঙ্গে বিয়ের পর্ব, শ্বশুরবাড়ির লোকদের, এমনকী নিজের একমাত্র মেয়ে পুটিকেও ভুলে গেছে পর্ণা। এবার দেখার পর্ণার আদৌ সবকিছু মনে পড়ে কিনা। সমাধান এখন একটাই, পর্ণার সঙ্গে দশ বছর আগের মতো ব্যবহার করে তাকে বর্তমানে ফেরাতে হবে। তাই সৃজন নতুন গল্প তৈরি করে।

 

উত্তর কলকাতার একটি আটপৌরে একান্নবর্তী পরিবারের গল্প দিয়েই শুরু হয়েছিল নিম ফুলের মধু সিরিয়াল। পর্ণা ও সৃজনের ভূমিকায় পল্লবী শর্মা ও রুবেল দাসের জুটি মন ভরিয়েছিল দর্শকদের। বাবুর মায়ের চরিত্রে অরিজিতা মুখোপাধ্যায় বিশাল জনপ্রিয়তা পান। বাবুর বাবার চরিত্রে অর্ঘ্য মুখোপাধ্যায়ের অভিনয়ও প্রশংসা পাযয়। ধ্যাষ্টামো জেঠু থেকে জেঠিমার অভিনয়ও মন জয় করে। আর সবার উপরে লিলি চক্রবর্তীর উপস্থিতি সবার প্রিয়।

https://fb.watch/sDNL2OufYV/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now