Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

প্যান বা ভোটার কার্ড থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয় না : কোর্ট

রণিতা সাহা
Published On: নভেম্বর 11, 2026 10:01 অপরাহ্ন

PAN Card Voter ID Citizenship Proof: প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে বিবেচিত হতে পারে না বলে জানিয়ে দিল গুয়াহাটি হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এই জাতীয় নথিপত্রগুলি মূলত আবেদনকারীর আবেদনের ভিত্তিতে ইস্যু করা হয় এবং এদের পিছনে কোনও গভীর তদন্ত থাকে না। ফলে মূল সরকারি নথি বা উপযুক্ত রেকর্ড ছাড়া কেবল প্যান বা ভোটার কার্ডের উপর ভিত্তি করে ভারতের নাগরিকত্ব দাবি করা সম্ভব নয়।

আদালত বলছে, ভোটার কার্ড বা প্যান কার্ডের মতো নথিগুলি মূলত আবেদনকারীর আবেদনের ভিত্তিতে ইস্যু করা হয় এবং এদের পিছনে কোনও গভীর তদন্ত থাকে না। ফলে মূল সরকারি নথি বা উপযুক্ত রেকর্ড ছাড়া কেবল প্যান বা ভোটার কার্ডের ওপর ভিত্তি করে কেউ নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না। বিচারপতি কল্যাণ রায় সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, কেউ নাগরিকত্বের দাবি করলে তাঁকে নথির পাশাপাশি সরকারি রেকর্ডের সঙ্গে সেই নথির সমন্বয়ের প্রমাণও দিতে হবে।

কী যুক্তি দিয়েছিলেন আবেদনকারী? (PAN Card Voter ID Citizenship Proof)

আবেদনকারী দাবি করেছিলেন, কুলচান বেগম নামে ওই মহিলা ১৯৭৭ সালের ২৫ এপ্রিল অসমে জন্মগ্রহণ করেছিলেন। নিজের দাবির সপক্ষে তিনি ১৯৬৬ এবং ১৯৭০ সালের ভোটার তালিকা তুলে ধরেন, যেখানে তাঁর দাদুর নাম ছিল। পাশাপাশি তিনি তাঁর বাবার প্যান কার্ড, ভোটার আইডি, নিজের রেশন কার্ড এবং এনআরসি আবেদনের রসিদ জমা দিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল যে, তাঁর বাবা একজন ভারতীয় নাগরিক যিনি লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গুয়াহাটি পুর নিগমের কাউন্সিলর হিসাবেও নির্বাচিত হয়ে দায়িত্ব সামলেছিলেন।

কেন নাগরিকত্বের দাবি খারিজ করল আদালত? (PAN Card Voter ID Citizenship Proof)

হাই কোর্ট জানান, ওই মহিলা নিজের বাবা এবং দাদুর সঙ্গে সম্পর্ক প্রমাণ করতে পারেননি। কোনও নথিতেই প্রমাণ হয় না যে যাকে বাবা বলে দাবি করছেন, তিনি তাঁরই সন্তান। তাছাড়া তাঁদের বয়সের ফারাকও বেশ সন্দেহজনক। ফলে সার্বিকভাবে ওই মহিলা যে ভারতের নাগরিক সেটা প্রমাণ হয় না। ফলে নাগরিকত্ব আইন অনুযায়ী, প্রয়োজনীয় নাগরিকত্বের শর্তাবলি তিনি পূরণ করতে না পারায় হাই কোর্ট ট্রাইবুনালের সিদ্ধান্তই বহাল রাখে এবং তাঁকে বিদেশি বলে ঘোষণা করে। ২০২২ সালে ওই মহিলাকে দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশও খারিজ করে দেয় আদালত।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now