Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

রবিবার কলকাতা মেট্রোয় বড়সড় কাটছাঁট! একাধিক দিন বন্ধ থাকবে এই রুট

রণিতা সাহা
Published On: নভেম্বর 13, 2026 8:47 অপরাহ্ন

Kolkata Metro Maintenance Work: রক্ষণাবেক্ষণের কাজের জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসের একাধিক রবিবার ব্লু লাইনে আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো চলাচল। ওই দিনগুলিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে কোনও মেট্রো চলবে না। একইভাবে ১৩ ডিসেম্বর রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। শুক্রবার, ১৩ নভেম্বর কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কোন কোন দিন বন্ধ থাকবে মেট্রো (Kolkata Metro Maintenance Work)

মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। ওই চার দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত স্বাভাবিকভাবে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ওই দিন সকাল ৯টায় দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার, দুই প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পরিষেবা চালু থাকবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। সন্ধ্যা ৬টার পর গোটা ব্লু লাইনে ফের মেট্রো চলাচল শুরু হওয়ার কথা। তবে এই সময়সূচি আপাতত সম্ভাব্য বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

১৩ ডিসেম্বরও আংশিক বন্ধ থাকবে ব্লু লাইন (Kolkata Metro Maintenance Work)

শুধু নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহ নয়, ১৩ ডিসেম্বর রবিবারও ব্লু লাইনে মেট্রো পরিষেবা আংশিক বন্ধ থাকবে। ওই দিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও মেট্রো চলবে না।তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। ওই দিন দক্ষিণেশ্বর থেকে সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়বে। অন্যদিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। সন্ধ্যা ৬টার পর গোটা ব্লু লাইনে পরিষেবা ফের চালু করার পরিকল্পনা রয়েছে। এই সময়ও সম্ভাব্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হলুদ ও সবুজ লাইনে পরিষেবা স্বাভাবিক (Kolkata Metro Maintenance Work)

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রবিবারগুলিতে ইয়েলো লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে রবিবার হওয়ায় পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাই ওই দিনগুলিতে যাঁরা দক্ষিণ কলকাতার বিভিন্ন স্টেশনে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের আগে থেকেই বিকল্প পরিবহণের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now