Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

মাত্র ৫০ হাজার টাকায় চটকল শ্রমিকদের পাকা বাড়ি, ঘোষণা রাজ্যের

শম্পা পাল
Published On: সেপ্টেম্বর 29, 2026 1:36 অপরাহ্ন
Jute Mill Workers Housing Scheme offering affordable flats in West Bengal

Jute Mill Workers Housing Scheme: চটকল শ্রমিকদের জন্য এবার স্বল্প মূল্যে পাকা বাড়ির ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। মাত্র ৫০ হাজার টাকা দিলেই মিলবে ফ্ল্যাট। বাকি অর্থের জোগান দেবে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা-নগর ২.০-এর অংশীদারত্বে সাশ্রয়ী আবাসন প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির যোগ্য চটকল শ্রমিকদের এই আবাসন দেওয়া হবে।

কোথায় শুরু হবে প্রকল্প

প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার শ্রমমন্ত্রী অর্জুন সিং সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের কথা জানান। ইতিমধ্যেই প্রায় ৮ হাজার শ্রমিক এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য শ্রমিকদের তালিকা তৈরি করা হবে।

কেন এই উদ্যোগ

শ্রমমন্ত্রী অর্জুন সিং জানান, দীর্ঘদিন ধরে বহু চটকল শ্রমিক এবং তাঁদের পরিবার জীর্ণ শ্রমিক কোয়ার্টারে বসবাস করছেন। তাঁদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

কারা আবেদন করতে পারবেন

এই প্রকল্পের আওতায় আসতে হলে আবেদনকারীকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। পরিবারের বার্ষিক আয় সর্বাধিক ৩ লক্ষ টাকা হতে হবে। পাশাপাশি আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে কোথাও কোনও পাকা বাড়ি থাকা চলবে না।

গত ২০ বছরে কেন্দ্র বা রাজ্যের কোনও আবাসন প্রকল্পের সুবিধা নেওয়া থাকলেও এই প্রকল্পে আবেদন করা যাবে না।

ফ্ল্যাট তৈরিতে কত খরচ

মন্ত্রী জানান, প্রতি ফ্ল্যাট তৈরিতে আনুমানিক ৫ লক্ষ ৫০ হাজার টাকা খরচ ধরা হয়েছে। এর মধ্যে কেন্দ্রের অনুদান ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং রাজ্যের অনুদান ২ লক্ষ ৭৯ হাজার টাকা। সুবিধাভোগীকে দিতে হবে মাত্র ৫০ হাজার টাকা। বাকি ৭১ হাজার টাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বহন করবে।

কেমন হবে ফ্ল্যাট

প্রতিটি বাড়ির আয়তন হবে ৩০ থেকে ৪৫ বর্গমিটার, অর্থাৎ প্রায় ৩২০ থেকে ৪৮৫ বর্গফুট। প্রতিটি ফ্ল্যাটে থাকবে দুটি ঘর, একটি রান্নাঘর এবং একটি শৌচাগার।

সাধারণত জি প্লাস থ্রি ভবনে প্রতিটি তলায় চারটি করে মোট ১৬টি ফ্ল্যাট তৈরির পরিকল্পনা রয়েছে।

#JuteMillWorkers #HousingScheme #AffordableHousing #WestBengal #ArjunSingh #PMAwasYojana

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now