Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

পুষ্পার জমি আবাস যোজনার কাজে লাগাবো, হাওড়ায় এসে বললেন মুখ্যমন্ত্রী

রণিতা সাহা
Published On: নভেম্বর 12, 2026 8:51 অপরাহ্ন

Jahangir Khan House Demolition: ফলতার শ্রীরামপুরে ভাঙ্গা হচ্ছে সাংসদ অভিষেক ব্যানার্জীর অনুগামী স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানের বেআইনি তিনতলা বাড়ি। বৃহস্পতিবার হাওড়ায় এসে পরিষ্কার জানিয়ে দেন পুষ্পার বিপুল জমি আবাস যোজনার কাজে লাগানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি বৃহস্পতিবার হাওড়ায় ছটপুজোর একটি অনুষ্ঠানে এসে জানান, পুষ্পার বিপুল জমি আবাস যোজনার কাজে লাগানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা যেমন দেখছেন ফলতায় চলছে। সরকারি জমিতে ১০ কোটি টাকার সম্পত্তি। ‘আলিশান’ সম্পত্তি। পুষ্পা বলেছিলো না, ঝুকেগা নেহি? ওটা সরকারের জমি। সরকার তদন্ত করছে। সরকার তো তদন্ত করবে। আর ওখানে যত গরিব আছে তাদের জন্য ওই জমি আবাস যোজনার কাজে লাগাবো।” তিনি বলেন, “একটাই কাজ সন্দেশখালির সরবেরিয়াতে হবে এটা জেনে রাখুন। শাহজাহান ফিস মার্কেট।’’

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর (Jahangir Khan House Demolition)

এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘কম করে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা দেশের বাইরে করে দিয়েছে। কাউকে ছাড়বো না। এক জনকেও আমরা ছাড়বো না। সবাইকে ভিতরে ঢোকাবো। ‘এতো পহেলে ঝাঁকি হ্যায়, অভি তো বহুত কুছ বাকি হ্যায়’ এই তো সবে ভোরবেলা। এখন আমি ৮টার সময় জলখাবার খেয়েছি। মধ্যাহ্ন ভোজ হয়নি। ৬ মাস সবে হয়েছে। প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে ধরে ধরে বার করবো।’’

জাহাঙ্গীরের বাড়ি নিয়ে কী অভিযোগ গ্রামবাসীদের? (Jahangir Khan House Demolition)

মুখ্যমন্ত্রীর বক্তব্যকেই সমর্থন জানিয়েছেন ফলতার শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, “খুবই সামান্য জমির উপর সাদামাটা একটি ঘর তৈরি করেছিলেন জাহাঙ্গীরের বাবা ওস্তাগর আকবর খান। জাহাঙ্গীর খান তৃণমূল নেতা হয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হওয়ার পরই আরও জমি দখল করে তিনতলা এই প্রাসাদোপম বাড়ি তৈরি করেছে।” বেশিরভাগই সরকারি খাস জমি দখল করে এই বাড়ি জাহাঙ্গীর তৈরি করে বলে গ্রামবাসীদের অভিযোগ।গ্রামবাসীদের কথায়, ‘ছিল রুমাল, হয়ে গেল যেন বিড়াল। পুষ্পার বাবার তৈরি ছোট্ট সেই বাড়িই যেন রাতারাতি তিনতলায় পরিণত হল।” জাহাঙ্গীরের এই তিনতলা বাড়ির ভিতরে রয়েছে প্রায় ২০-২৫ টি সুসজ্জিত ঘর। দেওয়াল ও মেঝে টাইলস ও মার্বেলের। ঘরগুলি ওয়ারড্রব, ফলস সিলিং ও বাহারি আলোতে সাজানো গোছানো।

বাড়ি থেকে বাজেয়াপ্ত টিভি, ফ্রিজ, ট্রেডমিল (Jahangir Khan House Demolition)

বুধবারই সেইসব ঘর থেকে টিভি, ফ্রিজ, ট্রেডমিল সহ যাবতীয় মূল্যবান আসবাবপত্র বের করে নিজেদের হেফাজতে নিয়েছে ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা ওইসব সম্পত্তি প্রশাসনের নজরদারিতে সুরক্ষিত স্থানে নিয়ে গিয়ে রাখা হয়েছে। তবে সেগুলি নিলাম করা হবে কিনা সেব্যাপারে এখনই কিছু জানাতে চাননি ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিকে ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, শুধু জাহাঙ্গীরের বাড়িই নয়, ফলতার বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে, নিকাশী নালা বন্ধ করে বেআইনিভাবে বহু পার্টি অফিসও বানিয়েছিল জাহাঙ্গীর। এরপর সেরকমই প্রায় ২৫-৩০ টি পার্টি অফিস ভাঙার কাজ শুরু হবে।

সাতবার নোটিশ, শুনানিতে হাজির হননি জাহাঙ্গীর (Jahangir Khan House Demolition)

জাহাঙ্গীর খানের এই বাড়ি যে বেআইনি তা নিয়ে অনেক আগেই প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন ফলতার বিজেপি নেতা বিধান পাড়ুই। অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদ তদন্ত শুরু করে। ভূমি রাজস্ব দপ্তর জমি জরিপও করে। কিন্তু শেষপর্যন্ত কিছুই হয়নি। বেআইনি বাড়ি হিসেবে জাহাঙ্গীরকে সাতবার নোটিশ দেওয়া হয়। শুনানিতে গরহাজিরই ছিল পুষ্পা।

দ্বিতীয় দিনেও চলল তিনতলা বাড়ি ভাঙার কাজ (Jahangir Khan House Demolition)

পালাবদলের পর গত ২ নভেম্বর জেলা প্রশাসন বেআইনি বাড়িটি ভাঙার নির্দেশ দেয়। বুধবার দুপুর থেকে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। চলে সন্ধ্যে পর্যন্ত। এরপর বৃহস্পতিবার সকাল ন’টা থেকেই ফের বাড়ি ভাঙার কাজে হাত লাগান শ্রমিকরা। বাড়ি ভাঙার কাজে গতি আনতে প্রশাসন শ্রমিকের সংখ্যা বাড়ায়। ২৫ জন থেকে বাড়িয়ে এদিন চল্লিশ জনের বেশি শ্রমিককে বাড়ি ভাঙার কাজে লাগানো হয়। আরও শ্রমিককে ভাঙার কাজে লাগানো হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

বাড়ির চারদিকে লাগানো সিসি ক্যামেরার নজরদারিতে চলছে প্রায় পাঁচ কাঠা জমির উপর তৈরি জাহাঙ্গীরের সেই বহুতল ভাঙার কাজ। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ভাঙার কাজের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তারজন্য সতর্ক প্রশাসন। একসময়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বাড়ি ভাঙ্গার কাজ দেখতে এলাকায় উপস্থিত সাধারণ মানুষের ভিড় সরাতে রীতিমতো মাইক লাগিয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কও করা হচ্ছে। দ্বিতীয় দিনেও জাহাঙ্গীরের বাড়ি ভাঙ্গার কাজের তদারকি করেন ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়। উপস্থিত ছিলেন ফলতা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now