Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Bardhaman local: রাতের স্তব্ধতার মধ্যেই হাওড়াগামী চলন্ত ট্রেনে গুলির আওয়াজ! লুটিয়ে পড়লেন ব্যাক্তি, তারপর?

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 15, 2023 4:49 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Bardhaman local: হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল। জানা গেছে, আত্মঘাতী কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখাঁ। বয়স আনুমানিক ৪৪ বছর। শুভঙ্করের বাড়ি বর্ধমানের বড়নীলপুর এলাকায়। জানা গেছে, হাওড়াগামী বর্ধমান লোকাল ট্রেন চলছিল নিজ ছন্দেই। আচমকাই ট্রেনের গতির তাল কাটল গুলির শব্দে। সকলে চমক ওঠেন। পড়ে যায় হুড়োহুড়ি। চলন্ত লোকাল ট্রেনের মধ্যে গুলি চালাল কে! কিছু বুঝে উঠতে পারেননি ট্রেনে উপস্থিত যাত্রীরা। পরক্ষনেই সকলের নজরে আসে একটি যুবক ট্রেনের সিটের কোণে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন। তখনও তাঁর বন্দুক হাতের মুঠোয়। কপাল থেকে ক্রমাগত বেরোচ্ছে রক্ত। সারা মুখে রক্তে মাখামাখি। রক্তে ভিজে গেছে জামা কাপড়ও।

রেল সূত্রে খবর মিলেছে, আপ হাওড়া বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন শুভঙ্কর। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। পালসিট স্টেশনের কাছে আচমকাই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে দেন তিনি নিজেই। সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিই কেন হঠাৎ এই পথ বেছে নিলেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। কোনওভাবে ব্যক্তিগত কারণেই মানসিক অবসাদে ছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন। এমনটাই মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now