Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Raj-Subhashree: এ কেমন মা শুভশ্রী? ইউভানকে পায়ের কাছে রেখে রাজের সঙ্গে পোজ, তুমুল সমালোচনার ঝড়

রিমিতা রায়
Published On: জুন 11, 2024 11:41 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

 

Raj-Subhashree: ছবি তোলার সময় এ কী করে বসলেন শুভশ্রী! তাও আবার ইউভানকে একা রেখে! এটা পারলেন কী করে রাজ শুভশ্রী? ছবি সামনে আসতেই এমনই সব প্রশ্ন তুলছেন নেটিজেনরা। সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে। তা কী এমন করেছেন শুভশ্রী? যা নিয়ে সমালোচনার বন্যা বইয়ে দিচ্ছেন নেটিজেনরা? আপনারা তো জানেন, এখন ফুকেতে ছুটি কাটাচ্ছেন রাজ শুভশ্রী।

 

তাঁদের সঙ্গে দেখা মিলছে সাড়ে ৩ বছরের ইউভানেরও। সামাজিক মাঝধ্যমে একের পর এক ছবি শেয়ার করে চলেছেন অভিনেত্রী। কখনও ক্যান্ডেল লাইট ডিনারের
কখনো আবার তাঁদের দেখা যাচ্ছে সপরিবারে পুলের ধারে। সেই ছবি তোলার সময় কী এমন করলেন শুভশ্রী? যা নিয়ে রীতিমতো ছি ছি সোশ্যাল মিডিয়াতে?

 

রবিবার রাতে একটি ছবি শুভশ্রী শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, সন্ধ্যার পর রাস্তার ধারে বসে আছে ইউভান। সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছে রাজ আর তিনি।বউয়ের ঘাড়ের কাছে মুখ রাজের। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। শুভশ্রীর চোখ যদিও ক্যামেরায়। এক হাত দূর থেকে মা-বাবার দিকে তাকিয়ে ইউভান। ছবিটি শেয়ার করে শুভশ্রী লিখেছিলেন, ‘ওরা এভাবেই আমাকে দেখে’। ছেলে ও স্বামীর ভালোবাসার কথাই বলেছেন শুভশ্রী।

 

এবার আপনিই বলুন, এই ছবিতে দোষের কী এমন আছে। কিন্তু এই ছবির কারণেই রীতিমতো ট্রোলের মুখে পড়তে হয়েছে শুভশ্রীকে। এমনটা যে হবে তা হয়তো নিজেও ভাবেননি অভিনেত্রী।

 

বিদেশ থেকে রাজ এবং ইউভানকে নিয়ে একের পর এক ছবি শেয়ার করছেন শুভশ্রী। এবার এই ছবিটি নিয়েই যত গন্ডগোল। তা ভাইরাল হতে বেশি সময় নেয়নি। এই ছবি সামনে আসার পরই জোর তোলপাড় নেট দুনিয়ায়। কটাক্ষে ওয়াল ভরিয়ে দিচ্ছেন অনেকেই।

 

এক নেটিজেন লিখেছেন, “আপনার লজ্জা হওয়া উচিৎ। ছেলেটা এক কোণায় পড়ে আছে। আর এদিকে আপনারা পোজ দিচ্ছেন?” আর একজন লেখেন, “ছেলেটাকে তো না আনলেও পারতেন! ‘এভাবে বাচ্চাটা এক কোণে পড়ে…’, এমনও লিখলেন একজন। অন্যআর একজনের মন্তব্য, ‘এরা বাঙালি নামের কলঙ্ক’। আর একজন লিখেছেন, ‘কীরকম মা তুমি। আমার তো মায়া হচ্ছে ইউভানের মুখটা দেখে’।

 

তবে শুভশ্রীর পাশেও দাঁড়িয়েছেন অনেকেই। সমালোচনা দেখে কেউ কেউ বলছেন, যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। একজন লিখেছেন, শিশুটিকে ওঁরাই মানুষ করছেন, আপনারা নন। ওরা যখন ইউভানকে বুকে জড়িয়ে রাখেন সেই ছবিগুলোও দেখুন। যদিও রাজ বা শুভশ্রী কেউই এই বিতর্কে মুখ খোলেননি।  ইয়ারিনির জন্ম হওয়ার আগে শুভশ্রী কাজকর্ম, জিম করা নিয়ে এই নেটিজেনদের অনেকেই অনেক কটাক্ষ করেছিলেন। নীরব থেকেই তাঁদের তখন মোক্ষম জবাব দিয়েছিলেন শুভশ্রী। এবারও সেসব ইগনোর করে স্বামী ও সন্তানদের নিয়ে তিনি ব্যস্ত ট্রিপে।

https://fb.watch/sDEXybgm6x/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now