Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

যে মাকে আগলে রাখার কথা, তাঁকেই খুন! হরিদেবপুরে মর্মান্তিক ঘটনায় গ্রেপ্তার ছেলে

রণিতা সাহা
Published On: নভেম্বর 16, 2026 4:55 অপরাহ্ন

Haridevpur Mother Murder Case: যে মাকে একদিন সন্তানের আগলে রাখার কথা, সেই মায়েরই শেষ বয়সে এমন পরিণতি! বয়স ৮৫ বছর। শরীরে নানা অসুখ। দীর্ঘদিন ধরেই চলছিল চিকিৎসা। মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন ছেলে। আর সেই আর্থিক চাপ থেকেই কি শেষ পর্যন্ত এমন ভয়ংকর সিদ্ধান্ত? কলকাতার হরিদেবপুরে বৃদ্ধা মাকে খুনের অভিযোগ উঠল ৬৭ বছরের ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ঘটনার পর নিজেই পুলিশের ১০০ নম্বরে ফোন করে মাকে খুনের কথা জানান অভিযুক্ত। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মৃত বৃদ্ধার নাম উমারানি ঘোষ। বয়স ৮৫ বছর। অভিযুক্ত তাঁর ছেলে সাগর ঘোষ। বয়স ৬৭ বছর। মা ও ছেলে হরিদেবপুর থানা এলাকার ১১৩ বাই এ, হাফিজ মহম্মদ ইশাক রোডের বাসিন্দা। পুলিশ ইতিমধ্যেই সাগর ঘোষকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাকে খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি তদন্তকারীদের।

নিজেই ফোন করে খুনের কথা জানান (Haridevpur Mother Murder Case)

পুলিশ সূত্রে খবর, সোমবার ১০০ নম্বরে ফোন করেন সাগর ঘোষ। ফোনে তিনি জানান, নিজের মাকে খুন করেছেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। বাড়ি থেকে উদ্ধার করা হয় উমারানি ঘোষের দেহ। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল এবং এর পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে মায়ের চিকিৎসার খরচ সামলাতে না পারার কথা।

চিকিৎসার খরচ নিয়ে চাপে ছিলেন ছেলে? (Haridevpur Mother Murder Case)

তদন্তকারীদের দাবি, জেরায় সাগর ঘোষ জানিয়েছেন, তাঁর মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বয়সের কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মায়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সমস্যায় পড়ছিলেন ছেলে। সেই চাপ থেকেই মাকে খুন করার মতো চরম সিদ্ধান্ত নেন বলে দাবি অভিযুক্তের। তবে অভিযুক্তের এই বক্তব্যই ঘটনার প্রকৃত কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। তাঁর কথার সত্যতা যাচাই করছেন তদন্তকারীরা। আর্থিক পরিস্থিতি ছাড়াও মা ও ছেলের সম্পর্কের সমীকরণ খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে অন্য কোনও পারিবারিক সমস্যা ছিল কি না, সেই প্রশ্নও রয়েছে তদন্তকারীদের সামনে।

শ্বাসরোধ করে খুনের সন্দেহ (Haridevpur Mother Murder Case)

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে ৮৫ বছরের বৃদ্ধাকে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। অন্যদিকে, অভিযুক্তের মানসিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। তাঁর দাবি এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি মিলিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

প্রতিবেশীদের বয়ান খতিয়ে দেখছে পুলিশ (Haridevpur Mother Murder Case)

ঘটনার নেপথ্যে থাকা কারণ জানতে প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। মা ও ছেলের মধ্যে সম্পর্ক কেমন ছিল, বাড়িতে কোনও অশান্তি চলছিল কি না, তা জানার চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে বৃদ্ধার চিকিৎসা চলছিল কি না এবং সেই খরচ কীভাবে মেটানো হত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মায়ের চিকিৎসার খরচের চাপ থেকেই কি এমন ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? আপাতত সেই উত্তর খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট, অভিযুক্তের বয়ান এবং প্রতিবেশীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত এগোবে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now