GTA 6 Release Date India: দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর মধ্যরাত থেকেই গেমাররা ফিরতে পারবেন ভাইস সিটির রাস্তায়। প্রকাশ্যে এসেছে GTA 6-এর লঞ্চ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। গেমটির মুক্তির সময়, প্রি-লোড, স্টোরেজ, দাম এবং কোন কোন কনসোলে খেলা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা। Rockstar Games-এর নতুন এই গেম বৃহস্পতিবার রাত ১২টা থেকে বিভিন্ন দেশে স্থানীয় সময় অনুযায়ী চালু হবে। অর্থাৎ, ভারতে ১৯ নভেম্বর রাত ১২টা বাজলেই শুরু হবে GTA 6 খেলার সুযোগ।
কখন মুক্তি পাচ্ছে GTA 6? (GTA 6 Release Date India)
রকস্টার গেমস জানিয়েছে, ১৯ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টায় মুক্তি পাবে গ্রান্ড থেফট অটো VI। এবার একই সময়ে বিশ্বের সব দেশে গেমটি চালু হবে না। বরং প্রতিটি দেশে স্থানীয় সময় মধ্যরাতে গেমটি আনলক হবে। ফলে নিউজিল্যান্ডের গেমাররা সবার আগে GTA 6 খেলার সুযোগ পাবেন। আমেরিকার পূর্ব উপকূলের তুলনায় নিউজিল্যান্ডে প্রায় ৬ ঘণ্টা আগে গেমটি চালু হবে। ইউরোপের গেমারদের থেকেও অনেক আগে খেলতে পারবেন তাঁরা। ফলে বিভিন্ন দেশে গেমটি খেলার সময়ের মধ্যে পার্থক্য থাকবে।
কোন কনসোলে খেলা যাবে? (GTA 6 Release Date India)
প্রথম পর্যায়ে GTA 6 পাওয়া যাবে প্লেস্টোশন 5 এবং Xbox Series X|S-এ। PS5 Pro-তেও গেমটি চলবে এবং সেখানে অতিরিক্ত উন্নত প্রযুক্তির সুবিধা থাকবে। তবে পুরনো Xbox ওয়ান ব্যবহারকারীরাও গেমটি খেলার সুযোগ পেতে পারেন। Xbox ক্লাউড গেমিং -এর মাধ্যমে GTA 6 স্ট্রিম করে খেলা যাবে Xbox One-এ। এর জন্য গেমটি কিনতে হবে এবং Xbox Game Pass-এর ইসসনশিয়াল , প্রিমিয়াম অথবা আলটিমেট সদস্য হতে হবে। তবে ইন্টারনেটের গতি ও সংযোগের উপর খেলার অভিজ্ঞতা নির্ভর করবে।
কত জায়গা লাগবে, কীভাবে প্রি-লোড? (GTA 6 Release Date India)
GTA 6-এর জন্য কনসোলে সর্বোচ্চ ২১২ জিবি স্টোরেজ লাগতে পারে। ১০ নভেম্বর থেকেই শুরু হয়েছে প্রি-লোড। আগে থেকে গেমটি কিনে রাখলে PS5 বা Xbox সিরিজ X|S-এ ডাউনলোড করে রাখা যাবে। ডিজিটাল সংস্করণের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টোর থেকে ইনস্টল করতে হবে। ফিজিক্যাল সংস্করণ কিনলেও বক্সের ভিতরে থাকা কোড ব্যবহার করে গেম ডাউনলোড করতে হবে।

ভারতে কত দাম? (GTA 6 Release Date India)
ভারতে GTA 6-এর স্ট্যান্ডার্ড এডিশন -এর দাম ৫,৯৯৯ টাকা। আলটিমেট এডিশন -এর দাম ৭,৪৯৯ টাকা। আমেরিকায় আলটিমেট এডিশন -এর দাম ৭৯.৯৯ ডলার। দুই সংস্করণেই মূল গেম থাকছে। তবে আলটিমেট এডিশন-এ অতিরিক্ত গাড়ি, অস্ত্র, দোকান এবং মিশনের সুবিধা পাওয়া যাবে। প্রি-অর্ডার করলে ভিন্টেজ ভাইস সিটি DLC প্যাক এবং এক মাসের GTA+ সদস্যপদের সুবিধাও মিলবে।
এবার আর আগাম খেলার কোনও সরকারি আর্লি এক্সেস সুযোগ নেই। তাই নির্ধারিত সময়ে গেম আনলক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গেমারদের।










