Jensen Huang Returns: পদত্যাগের দু’সপ্তাহও কাটেনি, তার মধ্যেই ফের নিজের পুরনো পদে ফিরলেন প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। সংস্থার পরিচালন পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে আবার সভাপতি, প্রধান নির্বাহী আধিকারিক এবং পরিচালন পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন হুয়াং। এর আগে বিদেশি গুপ্তচর সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগের সম্ভাবনা নিয়ে কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতে সংস্থার তরফে তদন্ত শুরু হয়। এই পরিস্থিতিতেই তিনি দায়িত্ব ছাড়েন। সাময়িকভাবে প্রধান নির্বাহীর দায়িত্ব সামলাচ্ছিলেন সংস্থার অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস।
পরিচালন পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোনস জানিয়েছেন, হুয়াংয়ের সঙ্গে একাধিক বৈঠকের পর তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও বক্তব্যে সন্তুষ্ট হয়েছে পর্ষদ। তাই তাঁকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা বিদেশি গুপ্তচর সংক্রান্ত অভিযোগের তদন্ত এখনও চলবে। হুয়াংও তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছেন।
দায়িত্বে ফিরে হুয়াং পরিচালন পর্ষদের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংস্থার কর্মী, অংশীদার, বিনিয়োগকারী এবং পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, আবার কাজে ফিরতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া









