G20: GPFI ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক কলকাতায়, কবে হবে অনুষ্ঠানটি?

।। প্রথম কলকাতা ।।

G20: ২০২৩-এর সেপ্টেম্বরে নয়া দিল্লিতে বসছে G20 সম্মেলন। আগামী এক বছরে G20 বৈঠক বসবে ভারতেই। গেল বছরের ১ ডিসেম্বর থেকে G20 সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে ভারত। দেশের মোট ৫৫টি জায়গাকে বেছে নেওয়া হয়েছে। যেখানে এক বছর ধরে ২১৫টি বৈঠক হবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, কলকাতায় বৈঠক কবে হতে চলেছে। চলতি মাসের ৯-১১ তারিখ কলকাতায় বৈঠকে বসবে Global Partnership for Financial Inclusion Working Group।

এটি GPFI-এর জন্য প্রথম সভা হবে। ANI সূত্রে এই ওয়ার্কিং গ্রুপটি আর্থিক ব্যবস্থার অবকাঠামো উন্নত করার উপায়গুলি নিয়ে আলোচনা করবে, উদীয়মান প্রযুক্তিগুলিকে কাজে লাগানোর জন্য সহায়ক নীতিগুলি অনুসরণ করবে, রেমিট্যান্স প্রবাহকে সহজতর করবে এবং রেমিট্যান্স স্থানান্তরের খরচ হ্রাস করবে, আর্থিক সাক্ষরতা ও ভোক্তা সুরক্ষা সহ ডিজিটাল আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল বিভাজনের সেতুবন্ধন করবে। বুধবার G20 ইন্ডিয়ার অফিশিয়াল হ্যান্ডেলে ট্যুইট করে জানানো হয়েছে, ‘#G20India কলকাতা, পশ্চিমবঙ্গ ভ্রমণ করছে। সিটি অফ জয় ৯-১১ জানুয়ারি ২০২৩-এ আর্থিক অন্তর্ভুক্তি ওয়ার্কিং গ্রুপের জন্য গ্লোবাল পার্টনারশিপের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছে’।

G20-র সভাপতিত্বের প্রথম মাসে উদয়পুর, মুম্বই এবং বেঙ্গালুরুতে সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই কলকাতায় (Kolkata) হওয়া বৈঠকের দরুন পশ্চিমবঙ্গের মিষ্টি সংস্কৃতির অভিজ্ঞতা লাভের সুযোগ পাবে সকল প্রতিনিধিরা। তিন দিনে সমস্ত প্রতিনিধিরা আলাদা সংস্কৃতি, রন্ধনপ্রণালী, ঐতিহ্যগত দর্শনীয় স্থান যেমন-ঐতিহাসিক কলেজ-বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, অডিটোরিয়াম, কলকাতার বিখ্যাত আর্ট গ্যালারি সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন। পাশাপাশি আগের সভার ভেন্যুগুলোর মত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভ্রমণ। এই সভাপতিত্ব পাওয়া ভারতবাসীর জন্য কম গর্বের নয়। এর দরুন একাধিক ক্ষেত্রে নতুন দরজা খুলে যাবে বলে মনে করা হচ্ছে। কারোর কথায় পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে, কেউ বাণিজ্যে নতুন পথ খুলে যাবে বলে আশা রাখছে। শীর্ষ সম্মেলনে ভারতে আসবেন একাধিক রাষ্ট্রনেতা, যেখানে নাম রয়েছে ভ্লাদিমির পুতিনেরও (Vladimir Putin)।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version