Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Jhilam Gupta: বিদায়! আর ভিডিও বানাবেন না ঝিলম গুপ্ত, অসংখ্য ভক্তদের মন ভাঙল

রিমিতা রায়
Published On: জুন 11, 2024 11:34 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

 

Jhilam Gupta: আর ভিডিও বানাবেন না ঝিলম গুপ্ত। ফেসবুকে মন ভেঙে দেওয়া পোস্ট করলেন এই কনটেন্ট ক্রিয়েটারের। ঝিকিমিকি টুম্পা- আর শুনতে পাবে না দর্শক-শ্রোতা। ইউটিউবার নিজেই এমনটা ঘোষণা করলেন ফেসবুকে। যা দেখে মন খারাপ অনুরাগীদের। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? কী এমন ঘটলো? আপনারা তো জানেন, কনটেন্ট ক্রিয়েটর হিসাবে বেশ জনপ্রিয় ঝিলম গুপ্ত। জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে নাম আসে এই বাঙালি ইউটিউবারের। বিভিন্ন সিরিয়াল হোক বা সামাজিক কোনও বড় ইস্যু, ঝিলম গুপ্তা সবকিছুরই চুলচেরা বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন।

 

তবে সেটা নিজস্ব হাস্যরস মিশিয়ে। আর তাই ভিডিয়ো পোস্ট করতে না করতেই সেগুলো ভাইরাল হয়। ভিউজ ছাড়িয়ে যায় লাখের গণ্ডি। তাঁকে দেখে এগিয়ে এসেছেন অনেকে। অনেকেই এই কাজকে আঁকড়ে ধরে আর্থিক দিক থেকে সাবলম্বি হতে চাইছেন। ঝিলম ভিডিয়ো বানানো থেকে সরে আসায় আশাহত সকলেই। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

 

কোনও বিশেষ শ্যুট নয়, হাই ফাই লোকেশন নয়, শুধুমাত্র বাড়িতে বসেই নানা বিষয়ে ছোট ছোট ভিডিয়ো বানিয়ে দর্শক, শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন ইউটিউবার ঝিলম। তাঁর ভিডিয়ো মানেই হাসির ফোয়ারা। শুধুমাত্র কথার বলেই তিনি সকলের মুখে হাসি ফোটান। এককথায় তাঁর কনটেন্টই কিং। এক্কেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজে ঝিলম হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার তারকা। সেই ঝিলম সরে যাচ্ছেন ভিডিও বানানো থেকে।

 

ঝিলম সোমবার দুপুরে একটি পোস্ট করেন ফেসবুকে। সেখানে লেখেন, ‘বিদায়’। করোনার ঢেউ আসার একটু আগে শুরু করেছিলেন শখের বশে ভিডিয়ো দেওয়া। ছোটবেলা থেকে লিখতে, মিমিক্রি করতে আর অভিনয় করতে ভালবাসতেন ঝিলম। সেই তিনটে ভালোবাসা ফেটে বেরিয়ে আসছিল তাঁর ভিডিয়োগুলোর মাধ্যমে। তিনি ছয় লাখের বেশি মানুষকে টেনে আনতে পেরেছিলেন তাঁর ফেসবুক পেজে। লোকজন হাত উপুড় করে ভালোবাসা দিয়েছেন তাঁকে।

 

ঝিলমের অভিযোগ, আগের মতো আর ভিডিয়োতে দর্শক হচ্ছে না। ফলে হতাশায় যে ভরে গিয়েছে তাঁর মন। তা স্পষ্ট তাঁর লেখা থেকেই। তিনি ফেসবুকে লিখেছেন, সব কিছুর শেষ হয়। কোনো অজানা কারণে আমার ভিডিয়ো মানুষের কাছে আর পৌঁছতেই পারছে না। কারণ খোঁজার অনেক চেষ্টা করেছি। পারিনি। মানুষকে কমেন্টে অনুরোধ করেছি ভিডিয়ো শেয়ার করতে। যাতে কোনো টেকনিকাল গ্লিচ থাকলে সেটা নিজে থেকেই ঠিক হয়ে যায় আর রিচ শুধরে যায়।

 

কিন্তু না। কেউ কথা শুনলনা। আমি ফাঁকা হয়ে গেলাম। আমার ভিডিয়োগুলো আমার শক্তি ছিল। আমার আত্মসম্মান ছিল। আমার আত্মবিশ্বাস ছিল। সব ধ্বংস হয়ে গেল।আমি নিঃস্ব হয়ে গিয়েছি মানসিকভাবে। আমার আর কিছুই নেই। কিছু দেওয়ার নেই, পাওয়ার নেই, কিচ্ছু নেই।’ নিজেকে নিঃস্ব ঘোষণা করে ঝিলম আরও লিখলেন, ‘এখন কি কাজ করবো জানিনা। ঠিক করিনি। আর ভাবতে পারছিনা এই মুহূর্তে। আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন গত তিন বছরে। তাই অনেক ভালোবাসা রইলো।

https://fb.watch/sDEqVGz_ZA/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now