Dilip Ghosh Abhishek Banerjee Bulldozer Action: অবৈধ নির্মাণের বিরুদ্ধে রাজ্যজুড়ে বুলডোজার অভিযান চলবে। সেখানে কে কোন দলের নেতা, তা দেখা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার চললেও কারও কিছু যায় আসে না। আইন সবার জন্য সমান। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে বিচারপতিকে ঘিরে বিতর্ক, মন্দির দখলের অভিযোগ, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সরকারি কর্মীদের কাজের গতি নিয়েও মুখ খুললেন তিনি।
অভিষেকের বাড়ির সামনে বুলডোজার নিয়ে কী বললেন? (Dilip Ghosh Abhishek Banerjee Bulldozer Action)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার অভিযান এবং তা নিয়ে তাঁর মন্তব্য প্রসঙ্গে দিলীপ বলেন, কারও ব্যক্তিগত মন্তব্যে আইনের প্রয়োগ থেমে থাকবে না। যেখানে সরকারি জমি বা ফুটপাত দখল করে অবৈধ নির্মাণ হয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, এর আগেও একজন বড় নেতার বাড়িতে বুলডোজার চলেছে। আগামী দিনেও অন্য জায়গায় একই ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা সরকারি জমি দখল করে রেখেছেন, তাঁদের নিজেদের থেকেই অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়া উচিত। তা না হলে প্রশাসনকে পদক্ষেপ করতে হবে।
বিচারপতিকে নিয়ে মন্তব্যে তৃণমূলকে আক্রমণ (Dilip Ghosh Abhishek Banerjee Bulldozer Action)
বিচারপতিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং তা ঘিরে আইনজীবীদের সমালোচনা প্রসঙ্গেও সরব হন দিলীপ। তাঁর অভিযোগ, হাইকোর্টে আইনজীবীদের একাংশের আচরণেও দাদাগিরির সংস্কৃতি দেখা গিয়েছে। বিচারপতিদের ঘেরাও করা এবং শুনানিতে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।দিলীপের বক্তব্য, নির্বাচনে জিতলে নির্বাচন ব্যবস্থা ঠিক থাকে, হারলে ভোট চুরির অভিযোগ ওঠে। একইভাবে আদালতে কোনও মামলায় জিতলে বিচারব্যবস্থা ঠিক, আর হারলে বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে। এই ধরনের মানসিকতা বেশিদিন চলতে পারে না।
মন্দির দখলের অভিযোগে পুলিশের পদক্ষেপ দাবি (Dilip Ghosh Abhishek Banerjee Bulldozer Action)
আরসালান কর্তৃপক্ষের বিরুদ্ধে মন্দির দখলের অভিযোগ এবং একটি ভিডিও ভাইরাল হওয়া নিয়েও মন্তব্য করেন দিলীপ। বিষয়টি নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ ও পুরসভার আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। দিলীপের বক্তব্য, সরকারি বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে জমি দখলের ঘটনা নতুন নয়। বহু জায়গায় এভাবে জমি দখল হয়েছে। কোথাও মন্দির ঘিরে দোকান তৈরি করা হয়েছে। যদি মন্দির দখলের অভিযোগ সত্যি হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিজের থেকেই দখল সরিয়ে নেওয়া উচিত। তা না হলে পুলিশের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর কথায়, এটি মানুষের ধর্মীয় আবেগের বিষয়।
খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে কী বললেন? (Dilip Ghosh Abhishek Banerjee Bulldozer Action)
খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং রিজার্ভ ব্যাঙ্কের উদ্বেগ প্রসঙ্গে দিলীপ বলেন, গত ১২ বছরে ভারতে মূল্যবৃদ্ধির হার বিশ্বের অনেক দেশের তুলনায় কম। তবে উৎসবের মরশুমে কিছু পণ্যের দাম বেড়ে যায়। তিনি দাবি করেন, পুজোর আগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে খোলা বাজারে চিনির দাম ৫০ টাকা প্রতি কেজিতে নামানো হয়েছিল। কিন্তু পুজো মিটতেই কিছু অসাধু ব্যবসায়ী ফের দাম বাড়িয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পোস্তাবাজার-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে মজুত করা চিনিও উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে কেউ কৃত্রিমভাবে দাম বাড়ালে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
সরকারি কর্মীদের কাজ নিয়ে কড়া বার্তা (Dilip Ghosh Abhishek Banerjee Bulldozer Action)
মুখ্যসচিবের সরকারি কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশকে স্বাগত জানিয়েছেন দিলীপ। তাঁর দাবি, পঞ্চায়েত দফতরেও দীর্ঘদিন ধরে কাজের গতি নিয়ে অভিযোগ ছিল। কর্মীদের মধ্যে সময়ানুবর্তিতা ও কাজের অভ্যাস ফেরাতে তিনি নিজে প্রায় ১০ থেকে ১১ হাজার আধিকারিকের সঙ্গে জেলায় জেলায় গিয়ে বৈঠক করেছেন।দিলীপের কথায়, প্রথম দিকে কাজের ফল আশানুরূপ ছিল না। এখন কর্মীরা বুঝেছেন, দায়িত্ব পালন না করলে চাকরি করা কঠিন হবে। বদলি নিয়ে আপত্তি জানালেই হবে না, কাজ করতেই হবে। তিনি জানান, মুখ্যমন্ত্রী পঞ্চায়েত দফতরের পর্যালোচনা বৈঠকে কাজের খারাপ অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। যে জেলা বা ব্লকে কাজের উন্নতি হচ্ছে না, সেখানকার আধিকারিকদের সঙ্গে অনলাইনে কথা বলেছেন। ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি দেখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেও কাজের উন্নতি না হলে ব্যবস্থা নেওয়া হতে পারে।
১০০ দিনের কাজের মজুরি কি বাড়বে?(Dilip Ghosh Abhishek Banerjee Bulldozer Action)
১০০ দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করার বিষয়ে দিলীপ জানান, দিল্লি থেকে এমন একটি খবর তিনি পেয়েছেন। তবে বিষয়টি এখনও লিখিতভাবে জানানো হয়নি। তাই এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি। তাঁর দাবি, বর্তমান ৩০০ টাকা মজুরি যথেষ্ট নয়। রাজ্য সরকার কেন্দ্রকে একাধিকবার চিঠি দিয়ে মজুরি বাড়ানোর আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রীও বিষয়টি জানিয়েছেন। মজুরি ৪০৭ টাকা হলে শ্রমিকদের কাজের আগ্রহ বাড়বে বলে মনে করেন তিনি।
কুণাল-কল্যাণের দায়িত্ব পাওয়া নিয়ে মদনের উচ্ছ্বাস (Dilip Ghosh Abhishek Banerjee Bulldozer Action)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা কিছু দায়িত্ব কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে যাওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন দিলীপ। তাঁর কটাক্ষ, পরিবারকেন্দ্রিক আঞ্চলিক দলগুলিতে যোগ্য লোকের বদলে পরিবারের পছন্দের লোকেরাই নেতৃত্বে থাকেন। কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক দলে এমন প্রবণতা দেখা যায় বলে দাবি করেন তিনি।
বিশ্ব প্রবাসী দিবস নিয়ে আশাবাদ (Dilip Ghosh Abhishek Banerjee Bulldozer Action)
এবার পশ্চিমবঙ্গে বিশ্ব প্রবাসী দিবসের আয়োজন নিয়েও আশাবাদী দিলীপ। তাঁর বক্তব্য, বিদেশে প্রতিষ্ঠিত বহু ভারতীয় দেশের জন্য কিছু করতে চান। তাঁরা বাংলায় বিনিয়োগ করতেও আগ্রহী। এর আগে গুজরাট-সহ অন্য রাজ্যে এই ধরনের অনুষ্ঠান হয়েছে। এবার পশ্চিমবঙ্গকে কেন্দ্র করা হয়েছে। দিলীপের মতে, প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ বাড়লে বাংলায় বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে। রাজ্যের অর্থনীতির ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।










