Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

চার দিন ধরে কঠিন ব্রত! জেনে নিন ২০২৬ সালের ছটপুজোর দিনক্ষণ ও নিয়ম

রণিতা সাহা
Published On: নভেম্বর 12, 2026 12:10 অপরাহ্ন

Chhath Puja 2026: ভোরের আলো ফুটতেই স্নান সেরে পুজোর প্রস্তুতি। বাড়ি পরিষ্কার থেকে শুরু করে বিশেষ খাবার তৈরি—ছটপুজোকে ঘিরে চার দিন ধরে চলবে নানা আচার ও রীতি। সূর্যদেব এবং ছটী মাইয়ার আরাধনায় মেতে উঠবেন ভক্তরা। সন্তানদের দীর্ঘায়ু, পরিবারের সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এই পুজো পালন করেন বহু মানুষ। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে ছটপুজোর উৎসব ঘিরে থাকে ব্যাপক উৎসাহ। ২০২৬ সালে আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনের এই উৎসব। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। নাহায়-খায় দিয়ে শুরু হয়ে ঊষা অর্ঘ্যের মাধ্যমে শেষ হবে ছটপুজো।

কবে কোন দিন ছটপুজো? (Chhath Puja 2026)

কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে ছটপুজোর সূচনা হয়। সপ্তমী তিথিতে শেষ হয় উৎসব। এই চার দিনে নিয়ম মেনে উপবাস, পুজো এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। প্রতিদিনের রয়েছে আলাদা গুরুত্ব ও বিশেষ কিছু নিয়ম।

১৩ নভেম্বর, শুক্রবার: নাহায়-খায় (Chhath Puja 2026)

ছটপুজোর প্রথম দিনকে বলা হয় নাহায়-খায়। এই দিন থেকেই শুরু হয় পুজোর প্রস্তুতি। ব্রত পালনকারীরা সকালে উঠে স্নান করেন। অনেকে পবিত্র নদীতে স্নান করে পুজোর নিয়ম শুরু করেন। পাশাপাশি বাড়িঘর পরিষ্কার করে নেওয়া হয়। এই দিন বিশেষভাবে নিরামিষ খাবার তৈরি করা হয়। সাধারণত ছোলার ডাল, কুমড়োর তরকারি এবং ভাত থাকে খাবারের তালিকায়। নতুন মাটির বাসনে এই খাবার রান্না করার রীতি রয়েছে। শুদ্ধতা বজায় রেখেই সমস্ত আয়োজন করা হয়।

১৪ নভেম্বর, শনিবার: খরনা (Chhath Puja 2026)

ছটপুজোর দ্বিতীয় দিন খরনা। এই দিন উপবাস পালন করেন ব্রতীরা। সারাদিন জল না খেয়েও উপবাস করার নিয়ম রয়েছে। সন্ধ্যায় পুজোর আয়োজন করা হয়। গুড় দিয়ে তৈরি ক্ষীর এবং রুটি থাকে বিশেষ প্রসাদের তালিকায়। আমকাঠের উনুনে মাটির পাত্রে এই খাবার রান্না করা হয়। পাশাপাশি গমের আটার রুটি, পুরি এবং থেকুয়াও প্রসাদ হিসেবে তৈরি করা হয়। সন্ধ্যায় পুজো শেষ করে প্রসাদ গ্রহণ করেন ব্রতীরা। এরপর শুরু হয় আরও কঠিন উপবাস। এই উপবাস ছটপুজোর শেষ দিন পর্যন্ত চলে।

১৫ নভেম্বর, রবিবার: সন্ধ্যা অর্ঘ্য (Chhath Puja 2026)

তৃতীয় দিন পালিত হয় সন্ধ্যা অর্ঘ্য। এই দিন পরিবারের সদস্যদের সঙ্গে ছটঘাটে যান ভক্তরা। সেখানে অস্তগামী সূর্যদেবকে জল ও দুধ দিয়ে অর্ঘ্য নিবেদন করা হয়। পুজোয় থাকে থেকুয়া, বিভিন্ন ফল এবং অন্যান্য প্রসাদ। পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং সন্তানদের দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন ব্রতীরা। ছটপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ আচার এই সন্ধ্যা অর্ঘ্য।

১৬ নভেম্বর, সোমবার: ঊষা অর্ঘ্য (Chhath Puja 2026)

চার দিনের উৎসবের শেষ দিন ঊষা অর্ঘ্য। এ দিন ভোরে সূর্য ওঠার সময় ছটঘাটে সমবেত হন ভক্তরা। উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পুজো সম্পন্ন করেন তাঁরা। এরপর প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভাঙেন ব্রতীরা। এই আচারেই শেষ হয় চার দিনের ছটপুজো।

ছটপুজোর ধর্মীয় গুরুত্ব (Chhath Puja 2026)

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নিষ্ঠা ও ভক্তির সঙ্গে ছটপুজো পালন করলে ছটী মাইয়ার আশীর্বাদ পাওয়া যায়। সন্তানদের দীর্ঘায়ু এবং পরিবারের সুখ-সমৃদ্ধি কামনায় এই ব্রত পালন করেন ভক্তরা। সূর্যদেবের উপাসনার পাশাপাশি প্রকৃতি ও পরিবারের মঙ্গল কামনাও এই উৎসবের অন্যতম বিশেষ দিক। চার দিনের কঠোর নিয়ম, উপবাস এবং সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে পালিত হয় ছটপুজো।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now