Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বাহন হিসেবে ময়ূরকে কেন বেছে নিলেন কার্তিক? মোরগ থাকে পতাকায়…

রিমিতা রায়
Published On: নভেম্বর 16, 2026 6:39 অপরাহ্ন

Kartik Puja 2026: সিংহ, ঘোড়া বা হাতি, শক্তিশালী প্রাণী।কিন্তু কেন ময়ূরকেই কার্তিকের বাহন বলে গণ্য করা হয়?তীর-ধনুক হাতে সুদর্শন চেহারা।যেন যুদ্ধজয়ের জন্য প্রস্তুত , আবার ময়ূর শুধু নয় কার্তিকের পতাকায় মোরগ থাকে কেন?এই মোরগের কী ভূমিকা?

কার্তিক নিয়ে অজানা কথা…(Kartik Puja 2026)

১৭ নভেম্বর কার্তিকপুজো। পুরাণ অনুযায়ী তিনি দেব সেনাপতি। পশ্চিমবঙ্গের কাটোয়া, বাঁশবেড়িয়া, বেলডাঙা ছাড়াও বাংলার ঘরে ঘরে কার্তিকপুজোর চল বেশ প্রসিদ্ধ। আর কার্তিক মানেই তাঁর বাহন হিসেবে চোখের সামনে ভেসে ওঠে ময়ূর। কিন্তু সিংহ, ঘোড়া বা হাতির মতো শক্তিশালী প্রাণী থাকতে সুদর্শন ময়ূরই কেন দেব সেনাপতির বাহন হয়ে উঠল?
কার্তিক দেবতাদের সেনাপতি, তাই তাঁর বাহনও এমন হওয়া দরকার যার মধ্যে রয়েছে সাহস, সতর্কতা, যুদ্ধের একাধিক প্রতীকী গুণ। শাস্ত্রমতে, ময়ূরের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি সবকটাই পাওয়া যায়। প্রচলিত ধারণা অনুযায়ী, ময়ূর অত্যন্ত সতর্ক, তৎপর এবং স্বল্পনিদ্রার পাখি। দেবসেনাপতি কার্তিকও দেবতাদের সুরক্ষায় সর্বদা সজাগ ও যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন। তাই নিরন্তর কর্মশক্তি ও বিপদের মুখে সজাগ থাকার প্রতীক হিসেবে ময়ূরকেই তাঁর বাহন বলে গণ্য করা হয়।

বিশেষজ্ঞরা যা বলেন…(Kartik Puja 2026)

বিজ্ঞান বলছে, ময়ূর কিছুক্ষেত্রে বিষধর সাপের সঙ্গে লড়াই করে সাপটিকে মেরে ফেলতে পারে। সেই কারণেই ময়ূরকে রণকৌশল ও যুদ্ধদক্ষতার প্রতীক হিসেবেও ধরা হয়। অন্য দিকে, কার্তিককে যেমন সৌন্দর্য ও চিরযৌবনের প্রতীক হিসেবে দেখা হয়, ময়ূরও ভারতীয় সংস্কৃতিতে সৌন্দর্যের অন্যতম প্রতীক।

কার্তিকের পতাকায় মোরগ কেন? (Kartik Puja 2026)

আবার শুধু ময়ূর নয়! মোরগও কার্তিকের সাথে জড়িয়ে গিয়েছে। কখনও কার্তিকের হাতে, কখনও আবার তাঁর পতাকায়। এখন প্রশ্ন হল, এই মোরগের কী ভূমিকা? জানা যায়, এর শিকড় নাকি লুকিয়ে দক্ষিণ ভারতের এক জনপ্রিয় পৌরাণিক কাহিনিতে। পুরাণ মতে, অসুরের শরীর থেকেই জন্ম ময়ূর এবং মোরগের। দক্ষিণ ভারতের আখ্যানে কার্তিক পরিচিত মুরুগন বা মুরুগা নামে।

পৌরাণিক কাহিনী যা বলে…(Kartik Puja 2026)

সেখানকার পৌরাণিক কাহিনি বলে, এক সময়ে সুরপদ্মন নামে এক অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন দেবতারা। এই সুরপদ্মন তাঁর কঠোর তপস্যাতেই হয়ে উঠেছিলেন অসীম ক্ষমতাশালী। ক্ষমতার দাপটে তিনি দখল করেন দেবতাদের স্বর্গরাজ্য।দিশাহারা হয়ে দেবতারা দ্বারস্থ হন মহাদেবের। এই অসুরের হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্যই নাকি জন্ম হয় কার্তিক বা মুরুগনের। শিব ও পার্বতীর পুত্র কার্তিককে দেবতাদের সেনাপতি করা হয়। মা পার্বতী তাঁকে দেন দিব্যাস্ত্র বেল, যা দেখতে অনেকটা বর্শার মতো।এর পরেই শুরু হয় কার্তিক এবং সুরপদ্মনের যুদ্ধ। দীর্ঘ লড়াইয়ের পরে অসুর নিজেকে বাঁচাতে রূপান্তরিত হন এক বিশাল আমগাছে। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়। দেবসেনাপতি কার্তিক অস্ত্রের আঘাতে দুটুকরো করে দেন সেই গাছ।তামিল কন্দ পুরাণম বা কান্দা পুরাণম-এর কাহিনি অনুসারে, সেই গাছের একটি অংশ পরিণত হয় ময়ূরে এবং অন্য আর একটি অংশ পরিণত হয় মোরগে।

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now