Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বীরভূমের সড়ক উন্নয়নে বড় বরাদ্দ, জাতীয় মহাসড়কের মানোন্নয়ন ও প্রশস্তকরণে ৫০৮.৬৬ কোটি টাকা

অতিথি লেখক
Published On: অক্টোবর 4, 2026 9:31 অপরাহ্ন
Birbhum National Highway Development with ₹508.66 crore central government funding for road improvement and widening

Birbhum National Highway Development: বীরভূমে জাতীয় সড়কের মানোন্নয়নে কেন্দ্রীয় বরাদ্দ ৫০৮.৬৬ কোটি। শুভেন্দু জানালেন, রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন ও আধুনিকীকরণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিগত সরকারের আমলে রাজ্যের বেহাল সড়ক ব্যাবস্থা পাল্টাতে কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা দিচ্ছে। এবার
বীরভূম জেলায় গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের মানোন্নয়ন ও প্রয়োজন অনুযায়ী প্রশস্ত করার জন্য কেন্দ্র ৫০৮.৬৬ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। বিষয়টি সমাজমাধ্যমে জানানোর পর কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানালেন রাজ্যের শুভেন্দু অধিকারী। রবিবার সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘‘আমাদের রাজ্যজুড়ে সড়ক পরিকাঠামো ঢেলে সাজানোর ক্ষেত্রে দের গুরুত্বপূর্ণ সহায়তা ও অবদানের জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই।’’

রাজ্যের সড়ক পরিকাঠামে ঢেলে সাজানোর লক্ষ্য যে তাঁর সরকার নিয়েছে, এদিন সে বিষয়টি উল্লেখ করে শুভেন্দু লেখেন, ‘‘দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গজুড়ে সড়ক পরিকাঠামো চরম অবহেলার শিকার হয়েছিল এবং পূর্ববর্তী প্রশাসনগুলির আমলে রাস্তাঘাট জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে পুনর্গঠন ও আধুনিকীকরণ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।’’

কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থে বীরভূম জেলায় ১৪ এবং ১১৪ নম্বর জাতীয় সড়কের মানোন্নয়ন ও নির্দিষ্ট কিছু অংশে রাস্তা চওড়া করা হবে। প্রকল্পের আওতায় রয়েছে মল্লারপুর হয়ে ভীমগড় থেকে নলহাটি পর্যন্ত জাতীয় সড়কের ৯১.৯০ কিলোমিটার এবং সুরুল গ্রাম থেকে মল্লারপুর পর্যন্ত জাতীয় সড়কের ৫৬.৪০ কিলোমিটার অংশ। বিষয়টি জানিয়ে নীতিন গড়করি সমাজমাধ্যমে জানান, ‘‘উন্নতমানের এই সড়কপথগুলি সড়ক নিরাপত্তা বৃদ্ধি করবে, যানজট কমাবে, যাতায়াতের সময় বাঁচাবে, যাত্রী ও পণ্য পরিবহণকে আরও সুগম করবে এবং গ্রাম, শহর ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা জোরদার করবে।’’ এই প্রকল্পটি আঞ্চলিক বাণিজ্য, স্থানীয় ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করবে এবং যাত্রী ও পণ্য পরিবহণকারীদের জন্য আরও নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানা কেন্দ্রীয় মন্ত্রী।

#BirbhumNationalHighwayDevelopment #BirbhumRoads #NationalHighwayDevelopment #WestBengalRoadInfrastructure #CentralGovernmentFunding #RoadWidening #NitinGadkari #NarendraModi #SuvenduAdhikari #WestBengalInfrastructure

অতিথি লেখক

অতিথি লেখক

আমাদের অতিথি লেখক দ্বারা লিখিত সংবাদ গুলি পাবলিশ করা হয়.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now