Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

তীর্থযাত্রীদের জন্য বড় সুখবর! বেলুড় মঠ থেকে জয়রামবাটি এবার এসি সরকারি বাস, উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী

শম্পা পাল
Published On: নভেম্বর 18, 2026 4:37 অপরাহ্ন
Belur Math Jayrambati Bus – AC Volvo government bus service connecting Belur Math and Jayrambati

Belur Math Jayrambati Bus: ধর্মীয় ও আধ্যাত্মিক ভ্রমণে যাঁরা বেলুড় মঠ, কামারপুকুর এবং জয়রামবাটি যান, তাঁদের জন্য সুখবর। এবার এই তিন গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে চালু হল নতুন শীতাতপনিয়ন্ত্রিত ভলভো সরকারি বাস পরিষেবা। ১৮ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টায় বেলুড় মঠ থেকে এই পরিষেবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ ও শ্রম দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অর্জুন সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় সন্ন্যাসীরা।

বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দফতরের মাধ্যমে পাওয়া অনুরোধের ভিত্তিতে এই পরিষেবা চালু করা হয়েছে। তীর্থযাত্রী, পর্যটক এবং সাধারণ যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও সুবিধাজনক করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নতুন বাসটিতে শীতাতপনিয়ন্ত্রণের পাশাপাশি শৌচাগারের ব্যবস্থাও রয়েছে। প্রতিদিন এই বাস চলাচল করবে।

কোন পথে চলবে নতুন সরকারি বাস? (Belur Math Jayrambati Bus)

বেলুড় মঠ থেকে বাসটি ডানকুনি, চাঁপাডাঙা, আরামবাগ এবং কামারপুকুর হয়ে জয়রামবাটিতে পৌঁছবে। সরাসরি এই পথের দূরত্ব ১০১ কিলোমিটার। এছাড়া উচালন ও বেঙ্গাই হয়ে বিকল্প পথের দূরত্ব ১২১ কিলোমিটার। বেলুড় মঠ থেকে বাস ছাড়বে সকাল ৫টা ৪৫ মিনিটে। অন্যদিকে, জয়রামবাটি থেকে ফেরার বাস ছাড়বে বিকেল ৩টে ৪৫ মিনিটে। একদিকে যাত্রা করতে আনুমানিক চার ঘণ্টা সময় লাগবে।

image 5 - তীর্থযাত্রীদের জন্য বড় সুখবর! বেলুড় মঠ থেকে জয়রামবাটি এবার এসি সরকারি বাস, উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী

কত ভাড়া, মহিলাদের জন্য কী সুবিধা? (Belur Math Jayrambati Bus)

এই পরিষেবায় সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে ২০ টাকা। বেলুড় মঠ থেকে জয়রামবাটি পর্যন্ত সরাসরি পথে ভাড়া ২২০ টাকা। উচালন ও বেঙ্গাই হয়ে গেলে ভাড়া দিতে হবে ২৬৫ টাকা। তবে রাজ্য সরকারের মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা প্রকল্পের আওতায় মহিলা যাত্রীরা এই পরিষেবাতেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

উদ্বোধনের দিন অর্থাৎ ১৮ নভেম্বর বিশেষ সুযোগ হিসেবে সমস্ত যাত্রীর জন্য যাওয়া ও ফেরার যাত্রা সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।

কবে থেকে শুরু হবে টিকিট বুকিং?

আগামী ২০ নভেম্বর থেকে অনলাইনে টিকিট বুকিং শুরু হবে। যাত্রীরা পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের নির্ধারিত ওয়েবসাইট www.wbtconline.in ছাড়াও রেডবাস, অভিবাস এবং পেটিএমের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। পাশাপাশি অনুমোদিত টিকিট বিক্রয় কেন্দ্র থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

নতুন এই পরিষেবা বেলুড় মঠ, কামারপুকুর ও জয়রামবাটির মধ্যে যাতায়াতকে আরও সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক তীর্থযাত্রী, পরিবার নিয়ে ভ্রমণকারী এবং সাধারণ যাত্রীদের কাছে শৌচাগার-সহ শীতাতপনিয়ন্ত্রিত বাসটি যথেষ্ট সুবিধাজনক হয়ে উঠতে পারে।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now