Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

অসমে বড়সড় রেল বিপর্যয়, লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৭ কামরা

রণিতা সাহা
Published On: নভেম্বর 11, 2026 10:25 পূর্বাহ্ন

Kolkata-Sairang Express Train Accident: অসমে ভয়াবহ রেল দুর্ঘটনা। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ডিগারুতে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেসের সাতটি বগি। বুধবার সকাল পৌনে ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, লাইন বদলানোর সময়ই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের একাধিক কামরা লাইন থেকে ছিটকে একদিকে হেলে পড়ে। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত কামরাগুলিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলছে।

কী ভাবে ঘটল দুর্ঘটনা? (Kolkata-Sairang Express Train Accident)

মিজোরামের সাইরাং থেকে কলকাতার দিকে আসছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার সকাল পৌনে ৭টা নাগাদ অসমের ডিগারু এলাকায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। গুয়াহাটি থেকে জায়গাটির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ট্রেনের একাধিক কামরা লাইন থেকে ছিটকে গিয়েছে। সাতটি বগি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। পৌঁছয় স্থানীয় থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ।

আহত বহু, চলছে উদ্ধারকাজ (Kolkata-Sairang Express Train Accident)

লাইনচ্যুত সাতটি কামরায় বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন বলে খবর। তাঁদের নিরাপদে বের করে আনার চেষ্টা চলছে। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কারও আঘাত কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পর ট্রেনের কামরাগুলিতে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত রেলের তরফে কোনও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার পর পরিস্থিতির উপর নজর রাখছেন রেলের আধিকারিকরা।

লাইন বদলানোর সময়ই দুর্ঘটনা? (Kolkata-Sairang Express Train Accident)

কী কারণে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিকভাবে রেলের তরফে জানানো হয়েছে, লুপ লাইনে ঢোকার সময় ট্রেনটির চালক গতি কমাতে ব্যর্থ হন। তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।অন্যদিকে, প্রাথমিকভাবে লাইন পরিবর্তনের সময় দুর্ঘটনা ঘটেছে বলেও জানা যাচ্ছে। কুয়াশার কারণে চালকের পক্ষে পরিস্থিতি বুঝতে সমস্যা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্তের প্রয়োজন।

রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা (Kolkata-Sairang Express Train Accident)

এই দুর্ঘটনার জেরে অসমের ডিগারু এলাকায় রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মিজোরাম ও কলকাতার মধ্যে রেল যোগাযোগে প্রভাব পড়তে পারে। লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে রেলপথ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। আপাতত উদ্ধারকাজ এবং দুর্ঘটনাস্থলের পরিস্থিতি সামাল দেওয়াই রেলের প্রধান লক্ষ্য। আহত যাত্রীদের চিকিৎসা এবং আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করার কাজ চলছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now