Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

মন্দিরে শিবলিঙ্গ উধাও, ভিতরে রেস্তরাঁর সামগ্রী! আরসালান রেস্তরাঁকে ঘিরে বিতর্ক

রণিতা সাহা
Published On: নভেম্বর 13, 2026 4:51 অপরাহ্ন

Arsalan Restaurant Kolkata: কলকাতার আরসালান রেস্তরাঁর বিরুদ্ধে মন্দিরের জায়গা দখল করে শেড নির্মাণ এবং মন্দিরের রাস্তা ব্যবহার করার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সংশ্লিষ্ট পক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনাটি কলকাতার টেগর রোডের আরসালান রেস্তরাঁর শাখাকে কেন্দ্র করে। ইএম বাইপাসের সার্ভে রোড সংলগ্ন এই রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ, মন্দিরের জমির উপরে বেআইনিভাবে শেড তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, মন্দিরের পিছনের রাস্তা দিয়েও রেস্তরাঁর বিভিন্ন সামগ্রী আনা-নেওয়া করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক (Arsalan Restaurant Kolkata)

এই অভিযোগ সামনে আসার পর থেকেই সরব হয় বিজেপি। দলের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে ফেসবুক লাইভ করেন। সেই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালেরও।ভাইরাল ভিডিয়োতে মন্দিরের জায়গা এবং সেখানে রাখা বিভিন্ন সামগ্রী নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, মন্দিরের জায়গাকে রেস্তরাঁর অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মন্দিরের ভিতরে খাবারের কন্টেনার-সহ রেস্তরাঁর বিভিন্ন সরঞ্জাম রাখা হচ্ছিল বলেও দাবি তাঁদের।

ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ( Arsalan Restaurant Kolkata)

বিতর্কের মধ্যেই শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের একটি দল। তাঁরা অভিযোগ খতিয়ে দেখেন। মন্দিরের জায়গায় শেড নির্মাণ এবং রাস্তা ব্যবহারের বিষয়টিও পরিদর্শন করা হয়।অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই সময়ের মধ্যে কী পদক্ষেপ করা হয়, তা নিয়ে নজর রয়েছে।

শিবলিঙ্গ সরানো নিয়ে পাল্টাপাল্টি দাবি (Arsalan Restaurant Kolkata)

এই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মন্দিরের ভিতরে শিবলিঙ্গ থাকা না থাকা নিয়ে। জমির মালিকের দাবি, ওই জমিতে তিনি নিজেই মন্দির তৈরি করেছিলেন। তবে সেখানে কোনও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়নি। অন্যদিকে বিজেপি নেতাদের দাবি, আগে ওই মন্দিরে শিবলিঙ্গ ছিল। পরে সেটি খোদাই করে তুলে সরিয়ে ফেলা হয়েছে। তাঁদের আরও অভিযোগ, বর্তমানে মন্দিরের ভিতরে কোনও বিগ্রহ নেই। তার বদলে রেস্তরাঁর বিভিন্ন সরঞ্জাম ও কন্টেনার রাখা হচ্ছে। ফলে একই ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে সম্পূর্ণ বিপরীত দুটি বক্তব্য। জমির মালিকের দাবি এবং বিজেপির অভিযোগের সত্যতা এখনও স্পষ্ট নয়।

প্রশাসনের পদক্ষেপের দিকে নজর (Arsalan Restaurant Kolkata)

মন্দিরের জমি কীভাবে ব্যবহার করা হচ্ছিল, সেখানে বেআইনিভাবে শেড তৈরি হয়েছে কি না এবং মন্দিরের পিছনের রাস্তা রেস্তরাঁর কাজে ব্যবহার করা হচ্ছিল কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পাশাপাশি শিবলিঙ্গ সরানোর অভিযোগও খতিয়ে দেখার দাবি উঠেছে।এখন প্রশাসনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকেই নজর। ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার। তবে তার আগে জমির মালিকের বক্তব্য এবং বিজেপির অভিযোগের মধ্যে কোনটি সত্য, তা স্পষ্ট হওয়া জরুরি।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now