Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, অভিষেককে শোকজ করল কলকাতা হাই কোর্ট

রণিতা সাহা
Published On: নভেম্বর 17, 2026 12:16 অপরাহ্ন

Abhishek Banerjee Show Cause Notice: আদালত ও বিচারপতিদের নিয়ে সোশাল মিডিয়ায় মন্তব্যের জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাই কোর্ট। আদালত অবমাননার অভিযোগে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না, তা জানাতে হবে তাঁকে। আদালত সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হতে পারে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ ডিসেম্বর।

৭ নভেম্বরের পোস্ট ঘিরেই বিতর্ক (Abhishek Banerjee Show Cause Notice)

এই বিতর্কের সূত্রপাত গত ৭ নভেম্বর। সেদিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ওই দিনই তাঁর কালীঘাটের বাড়ির সামনে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির আনাগোনা এবং বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেন অভিষেক। সেই পোস্টে কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা ও অশান্তির ঘটনা ঘটলেও আদালত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিচারব্যবস্থার এই ভূমিকা নিয়ে তাঁর মন্তব্য ঘিরেই আপত্তি ওঠে।

জনপ্রতিনিধি হিসেবে আরও দায়িত্বশীল হওয়া উচিত, পর্যবেক্ষণ আদালতের (Abhishek Banerjee Show Cause Notice)

বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি নিজেও একাধিক বিষয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে আদালত এবং বিচারপতিদের নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে তাঁর আরও দায়িত্বশীল হওয়া উচিত।আদালতের মতে, বিচারব্যবস্থা এবং বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে এ ধরনের মন্তব্য একজন জনপ্রতিনিধির কাছ থেকে কাম্য নয়। বিচারপতি মনে করেন, অভিষেকের মন্তব্য অত্যন্ত গুরুতর। সেই কারণেই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না কেন, তা জানতে চেয়ে শোকজ নোটিস পাঠানো হয়েছে।আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে অভিষেককে। তাঁর জবাবের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৮ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now