Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

দমকলের পরিদর্শনের পরেও মিলল না NOC, অভিষেকের অফিসে কী কী ত্রুটি ধরা পড়ল?

রণিতা সাহা
Published On: নভেম্বর 19, 2026 4:47 অপরাহ্ন

Abhishek Banerjee Office Fire NOC: আপাতত এনওসি দেওয়া হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস কে। দমকল বিভাগের পক্ষ থেকে তাদের অফিস কে যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিধি গ্রহণ করতে বলা হয়েছে। সেটা তারা সম্পূর্ণ করতে পারেনি বলে জানালেন দমকল বিভাগের সাউথ ডিভিশনাল স্টেশন অফিসার সরোজ বাগ। তিনি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দমকলের কাছে আরও সময় চাওয়া হয়েছে। তাকে প্রশ্ন করা হলে তাকে কি সময় দেওয়া হবে। সেই বিষয়ে সরোজ বাগ স্টেশন অফিসার জানান যে তারা তাদের রিপোর্ট আদালতের কাছে জমা দেবেন।

কালীঘাটে গিয়ে মমতার বাড়িতে নোটিস দমকলের (Abhishek Banerjee Fire Department Notice)

প্রসঙ্গত মঙ্গলবার ১৭ তারিখ দমকল আধিকারিকরা কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দেন। ক্যামাক স্ট্রিটের দফতরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শনের বিষয়ে এই নোটিস দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে 9A ক্যামাক স্ট্রিটের দফতর পরিদর্শনের জন্য এই নোটিস দেওয়া হয়।

ফায়ার অ্যালার্ম থেকে স্প্রিংকলার, খুঁটিয়ে দেখলেন আধিকারিকরা (Abhishek Banerjee Fire Safety Inspection)

সেই মত আদালতের নির্দেশ মেনে এদিন সাউথ ডিভিশনাল স্টেশন অফিসার সরোজ বাগের নেতৃত্বে ওসি হেড কোয়ার্টার অরুণ পটনায়াক সহ একাধিক দমকল আধিকারিকরা এদিন 9A ক্যামক স্ট্রীটে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সমস্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিধি খুঁটিয়ে দেখেন। ফায়ার এস্টিঙ্গুইশের থেকে নিয়ে ফায়ার এলার্ম টেস্টিং এবং স্প্রিংক্লার কাজ করছে কি না সেটা খুঁটিয়ে দেখা হল। পাশাপশি এদিন গোটা বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুঁটিয়ে দেখা হল। শেষে তারা বিল্ডিংয়ের ওয়াটার পাম্পিং স্টেশন সহ পার্কিং লটের পরিস্থিতি খুঁটিয়ে দেখলেন তারা।

পার্কিংয়ে অতিরিক্ত গাড়ি, ক্ষোভ দমকল আধিকারিকদের (Abhishek Banerjee Parking Violation)

পার্কিং লটের পরিস্থিতি দেখার পর বিল্ডিংয়ের কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেন দমকল আধিকারিকরা। পার্কিং লটে অতিরিক্ত গাড়ি পার্কিং করা হয়েছিল। দমকল আধিকারিক দের ধমকের পর সঙ্গে সঙ্গে গাড়ি বের করেন তারা। এছাড়া মূল পাম্পিং স্টেশন সঠিক ভাবে কাজ করছে কি না সেটা ও খুঁটিয়ে দেখা হল। ফলে শুধুমাত্র অভিষেকের অফিস নয় সামগ্রিক বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুঁটিয়ে দেখলেন দমকল ও পুলিশ আধিকারিকরা।

ত্রুটি সংশোধনের পরামর্শ, তবুও মিলল না NOC ( Abhishek Banerjee Fire NOC Denied)

বেশ কিছু জায়গায় ত্রুটি ছিল সেটা শুধরে দেওয়ার পরামর্শ ও দিলেন দমকল বিভাগের আধিকারিকরা। তবে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিধি খুঁটিয়ে দেখার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস কে নো অবজেকশন দিলেন না দমকল আধিকারিকরা।

তাদের স্পষ্ট বক্তব্য যতক্ষণ সম্পূর্ণ ভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে না। বা অগ্নিনির্বাপণ বিধি মানা হচ্ছে না। ততদিন আদালতের নির্দেশ অনুযায়ী আগের মত অবস্থায় রাখার নির্দেশ দিয়ে গেলেন দমকল আধিকারিকরা।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now