Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন চালাল কলকাতা পুরসভা, কেন সরানো হল অস্থায়ী কাঠামো?

রণিতা সাহা
Published On: নভেম্বর 12, 2026 10:30 পূর্বাহ্ন

Abhishek Banerjee House Bulldozer Action: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার চালাল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে বুলডোজার নিয়ে সেখানে পৌঁছন পুরসভার কর্মীরা। বাড়ির সামনের ফুটপাতে থাকা লোহার তৈরি একটি অস্থায়ী কাঠামো এবং বেয়াইনি অবস্থান গুলোকে সরিয়ে দেওয়া হয় যেখানে অভিষেক ব্যানার্জীর বাড়ির প্রবেশ দ্বার ভাঙ্গা হলো। অভিযোগ ফুটপাত দখল করে করা হয়। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। সম্প্রতি অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তার কয়েক দিনের মধ্যেই এই উচ্ছেদ অভিযান ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।কলকাতা পুরসভার আধিকারিকদের বক্তব্য, অভিষেকের বাড়ির সামনের ফুটপাতের উপর ওই বাঁশের কাঠামো তৈরি করা হয়েছিল। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। পথচারীদের অসুবিধার কথা মাথায় রেখেই কাঠামোটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে পৌঁছে সেই কাজ শুরু করেন। অভিযানের আগে থেকেই অভিষেকের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল।

অভিষেকের জন্মদিনে সংঘর্ষ, চলে ইটবৃষ্টি (Abhishek Banerjee House Bulldozer Action)

উল্লেখ্য, কয়েক দিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৯তম জন্মদিনকে কেন্দ্র করে তাঁর কালীঘাটের বাড়ির সামনে উত্তেজনা ছড়ায়। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতি এবং সংঘর্ষের রূপ নেয়। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টির ঘটনাও ঘটে। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে পুলিশ সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি, তাঁর বাড়ির কাছেই থাকা একটি তৃণমূলের পার্টি অফিসে বিজেপি সমর্থকেরা ভাঙচুর চালিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়।

বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ অভিষেকের (Abhishek Banerjee House Bulldozer Action)

ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে নিজের বাড়ির সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বাড়িতে হামলার চেষ্টা এবং পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় যথাযথ পদক্ষেপ করা প্রয়োজন।তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁকে ওই জায়গা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। পুলিশের বক্তব্য ছিল, ওই এলাকায় অবস্থান বিক্ষোভ চলতে থাকলে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে। কিন্তু পুলিশের সঙ্গে এই বিষয়েই অভিষেকের তর্কাতর্কি শুরু হয়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিজেপিকে বুলডোজার নিয়ে চ্যালেঞ্জ মমতার (Abhishek Banerjee House Bulldozer Action)

অভিষেকের বাড়িতে হামলার অভিযোগ সামনে আসতেই সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ভাইপোর বাড়িতে হামলার ঘটনার নিন্দা করে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানান তিনি। শনিবার এই বিষয়ে মুখ খুলে মমতা বলেন, বিজেপি যত খুশি বুলডোজার নিয়ে আসতে পারে। কিন্তু ভয় দেখিয়ে তাঁকে থামানো যাবে না। মমতার অভিযোগ, ভোররাতে কালীঘাটে অভিষেকের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তাঁর দাবি, বিজেপি সমর্থকেরা পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। পাশাপাশি নিজের এলাকায় পুলিশি হয়রানি এবং বিভিন্ন বিধিনিষেধ জারির অভিযোগও তোলেন তিনি।

প্রতিবাদ জানাতে গিয়ে মমতা বলেন, “কত বুলডোজার আছে আপনাদের? সব নিয়ে আসুন। সাহস থাকলে আমার শরীরের উপর দিয়ে বুলডোজার চালিয়ে যান। আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেখান।”

আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর (Abhishek Banerjee House Bulldozer Action)

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, যেখানে ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে বিরোধী কণ্ঠস্বর বন্ধ করা হবে। তবে কোনও অত্যাচার বা হুমকির সামনে তিনি মাথা নত করবেন না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেন তিনি। অন্যদিকে কলকাতা পুরসভার দাবি, ফুটপাতের উপর থাকা অস্থায়ী কাঠামোর কারণে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। সেই কারণেই সেটি সরানো হয়েছে।

সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে পুরসভার উচ্ছেদ অভিযান, অন্যদিকে জন্মদিনের রাতে সংঘর্ষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বুলডোজার নিয়ে চ্যালেঞ্জ—সব মিলিয়ে কালীঘাটের ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও জোরালো হয়েছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now