Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বুলডোজার অ্যাকশনের পরেই অভিষেকের হুঙ্কার, ‘আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না’

রণিতা সাহা
Published On: নভেম্বর 12, 2026 11:24 পূর্বাহ্ন

Abhishek Banerjee Bulldozer Action: ‘কোনও বুলডোজারই আমার কণ্ঠস্বর স্তব্ধ করতে পারবে না, আমার মনোবল ভাঙতে পারবে না। বাংলাবিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চলবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি পিছিয়ে আসব না, এক ইঞ্চিও সরব না।’ কালীঘাটের বাড়ির সামনে কলকাতা পুরসভার বুলডোজার অভিযান ঘিরে এভাবেই পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তাঁর এই বার্তার মধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এ দিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার নিয়ে পৌঁছন কলকাতা পুরসভার কর্মীরা। বাড়ির সামনের ফুটপাতের উপর থাকা লোহার তৈরি অস্থায়ী কাঠামো এবং বেআইনি নির্মাণ সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। এই অভিযানে অভিষেকের বাড়ির প্রবেশদ্বারের একাংশও ভাঙা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী।

ফুটপাত দখলের অভিযোগ পুরসভার (Abhishek Banerjee Bulldozer Action)

কলকাতা পুরসভার আধিকারিকদের দাবি, অভিষেকের বাড়ির সামনের ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। পথচারীদের অসুবিধার কথা মাথায় রেখেই কাঠামোটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বুলডোজার দিয়ে সেই কাজ করা হয়।

জন্মদিনের রাতে সংঘর্ষ (Abhishek Banerjee Bulldozer Action)

উল্লেখ্য, কয়েক দিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৯তম জন্মদিনকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও ইটবৃষ্টির রূপ নেয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন।অভিষেক অভিযোগ করেছিলেন, তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি, বাড়ির কাছেই একটি তৃণমূল কার্যালয়ে বিজেপি সমর্থকেরা ভাঙচুর চালিয়েছেন বলেও দাবি করেন তিনি।

বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ অভিষেকের (Abhishek Banerjee Bulldozer Action)

ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে নিজের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এই বিষয়েই পুলিশের সঙ্গে অভিষেকের তর্কাতর্কি হয়। অন্যদিকে, ভাইপোর বাড়িতে হামলার অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুলডোজার নিয়ে আসার সাহস থাকলে তাঁর শরীরের উপর দিয়ে চালানোর চ্যালেঞ্জও জানিয়েছিলেন তিনি।এবার অভিষেকের বাড়ির সামনের কাঠামো সরাতে পুরসভার বুলডোজার অভিযান এবং তার পরেই অভিষেকের পাল্টা বার্তা ঘিরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি।

অভিষেকের বাড়িতে বুলডোজার চালানো নিয়ে কী বললেন বৈশ্বানর চট্টোপাধ্যায়?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থাকা অবৈধ কাঠামো ভাঙতে বুলডোজার ব্যবহারের প্রসঙ্গে প্রশ্ন তুললেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, ওই কাঠামো সরিয়ে ফেলা হবে, এমন কথা আগেই জানানো হয়েছিল। কিন্তু সেটি ভাঙার জন্য বুলডোজার চালানোর প্রয়োজন হল কেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, ওই অংশটি রাস্তার জায়গা দখল করে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল । উত্তরে বৈশ্বানর চট্টোপাধ্যায় জানান, এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরেই চেনেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ ছিল। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলতেন এবং সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেন।

তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপির প্রতিহিংসাপরায়ণ মনোভাব কাজ করেছে। তাঁর বক্তব্য, অবৈধ কাঠামো সরানোর সিদ্ধান্ত থাকলেও যেভাবে বুলডোজার ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now