Women’s College Calcutta Namo-Seva: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। অন্যদিকে তাঁর প্রশাসনিক প্রশাসনিক জীবনের ২৫ বছর। এই দুইকে সামনে রেখে বাগবাজারের উইমেন্স কলেজ ক্যালকাটা’য় অনুষ্ঠিত হল একাধিক কর্মসূচি। মঞ্চস্থ হয় নাটক ‘নমো-সেবা’। প্রধানমন্ত্রী মোদির জীবনের বিভিন্ন দিক, সামাজিক উদ্যোগ এবং প্রশাসনিক ভূমিকা তুলে ধরা হয়। নাটকের মূল বিষয়বস্তু স্কুলের পাঁচ বন্ধু-মোহিত, রমন, কাজল, দিশা ও সোনালি এবং তাঁদের সন্তানদের পুনর্মিলন। যার মধ্যে দিয়েই ভারতের আমূল বদলে যাওয়ার ছবি তুলে ধরা হয়। তাঁদের কথোপকথনে উঠে আসে দেশের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক পট পরিবর্তনের ছবি। অনুষ্ঠানে কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে প্রকাশিত হয় ‘বিকশিত ভারত সংকল্প’ নিয়ে বিশেষ নিউজ লেটার। বিভাগের তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারের ছাত্রীদের লেখনীতে ছিল নানা প্রতিবেদন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক রীতেশ তিওয়ারি, নমো গাঁথা কর্মসূচির উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক সত্যজিৎ বিশ্বাস প্রমুখ।
এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী বলেন, নমো গাঁথা কর্মসূচিটি আট ভাগে কলেজ বাস্তবায়ন করছে। হাজার বস্তির ছেলেমেয়েদের আর্থ সামাজিক উন্নয়নে কলেজ কাজ করছি আমরা। সে সব ছেলেমেয়েদের নিয়ে নাচ-গান সহ নানা সংস্কৃতি অনুষ্ঠান করা হয়। কলেজের সৃজন নামের প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা পালনে সদা সক্রিয়।
প্রসঙ্গত, সম্প্রতি ডিরেক্টরস চয়েস ফিল্ম ফেস্টিভ্যালে সেরার শিরোপা পেয়েছেন উইমেন্স কলেজের চার ছাত্রী।সাংবাদিকতার স্নাতকোত্তর বিভাগের ছাত্রীদের তৈরি তথ্যচিত্র ‘বাঁধন ছাড়া’-কে সেরা বলে নির্বাচন করেন পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী এবং অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
#WomensCollegeCalcuttaNamoSeva #WomensCollegeCalcutta #NamoSevaDrama #NarendraModiBirthday #NamoGathaProgramme #ViksitBharatSankalp #BaghbazarWomensCollege #JournalismStudents #SrijanInitiative #BandhanChhara #DirectorsChoiceFilmFestival #KolkataCollegeEvent










