Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Mitin Mashi: ছোটবেলার কোন স্মৃতি মনে পড়ল কোয়েলের ? মিতিন মাসি যে কারণে সেরা

রিমিতা রায়
Published On: অক্টোবর 3, 2023 6:40 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Mitin Mashi: এবার পুজোয় জমজমাট অ্যাকশনে মিতিন মাসি-র কামাল দেখাবেন টলি কুইন কোয়েল। দশম অবতার, বাঘা যতীন, রক্তবীজের সঙ্গে টক্কর দেওয়া সহজ হবে? নিউ মার্কেটে গিয়ে কোন পুরনো কথা মনে পরে গেল কোয়েলের? বিয়ের পর বেছে বেছে ছবি করছেন কোয়েল এই ছবি আমার কেরিয়ারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট! কেন বললেন নায়িকা? দেব-প্রসেনজিতের সঙ্গে অন্তত এই পুজোয় যার নাম না নিলে একেবারেই চলে না তিনি মিতিন মাসি। অর্থাৎ কোয়েল মল্লিক। এবার, তিনি এবার সোজা জঙ্গলে পৌঁছে গিয়েছেন।

মুক্তি পেল সিনেমার ট্রেলার। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ মিতিন মাসি ওরফে কোয়েল মল্লিক। পুজোয় এবার চারটে বাংলা ছবি মুক্তি পাচ্ছে যেই তালিকায় রয়েছে দেবের বাঘাযতীন। অরুন রায়ের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে হিন্দিতেও। তারপর রয়েছে শিবপ্রসাদ ও নন্দিতার রক্তবীজ, যাতে দেখা যাবে মিমি আর আবীরকেপ। তাছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার, যাতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু, অনির্বাণ, জয়া আহসানের মতো তারকারা। এই ৩ টের সাথে টিকে থাকতে পারবে কি কোয়েলের মিতিন মাসি?
এই ছবিটি আমার কেরিয়ারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট!
কেন বললেন কোয়েল?

রঞ্জিত মল্লিকের মেয়ে থেকে আজ কোয়েল মল্লিক নামে তিনি জনপ্রিয়। নিজের পরিচয়ে। কিন্তু একটা সময় ছিল কোয়েলকে কেউ চিনত না। সাধারণের ভিড়ে তখন ছোট মেয়েটি কলকাতার অলি গলিতে ঘুরতো। সেই জীবনকে মিস করেন নায়িকা! মায়ের হাত ধরে কোন স্মৃতির পাতায় ডুব দিলেন? প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি পুজোর সময় পছন্দের ছবিও সারারাত ধরে দেখতে পাবেন দর্শকরা। প্যান্ডেলে-প্যান্ডেলে ঘোরা থেকে শুরু করে হই-হুল্লোড়, খাওয়া-দাওয়া আর রাত জেগে ঠাকুর দেখার সঙ্গে জড়িয়ে টলিউডের পুজো রিলিজ। এবার আনন্দ দ্বিগুণ। এ প্রসঙ্গে কী বললেন পরিচালক অরিন্দম শীল?

মিতিন মাসি ছাড়া বাদ নাকি ৩ টে ছবি নিয়ে কী বললেন পরিচালক? ২০১৯ সালে বাংলার সিনেমাহলে মুক্তি পেয়েছিল অরিন্দম শীল পরিচালিত সিনেমা, মিতিন মাসি। গুমনামী, পাসওয়ার্ড-এর মতো হেভিওয়েট সিনেমার মধ্যে থেকেও দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন কোয়েলের এই সিনেমা। চলতি বছর দুর্গাপুজোয় আবারও ফিরতে চলেছেন মিতিন মাসি। কোয়েল দ্বিতীয় ওভারেও কি ছক্কা হাঁকাবেন? তা সময়ের অপেক্ষা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now