Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

গোপনে বিয়ের প্রস্তুতি মিমির! আজ হল রেজিস্ট্রি, কোথায় বসবে আসল বিয়ের আসর?

রণিতা সাহা
Published On: নভেম্বর 26, 2026 7:56 অপরাহ্ন

Mimi Chakraborty Wedding: কলকাতার কসবার বাড়িতে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর বিয়ের আইনি পর্ব সারতে চলেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। চারপাশে সাজসাজ রব না থাকলেও অভিনেত্রীর বিয়ে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতেই হবে রেজিস্ট্রি ও আশীর্বাদের অনুষ্ঠান। তবে বিয়ের আসল উৎসবের জন্য কলকাতা নয়, পাহাড়কেই বেছে নিয়েছেন অভিনেত্রী। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কালিম্পংয়ে বসতে চলেছে মিমির বিয়ের আসর।

1001353092 - গোপনে বিয়ের প্রস্তুতি মিমির! আজ হল রেজিস্ট্রি, কোথায় বসবে আসল বিয়ের আসর?

পাত্র কে মিমির? (Mimi Chakraborty Groom)

মিমির হবু জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ দত্ত বলে জানা যাচ্ছে। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। পেশায় মার্চেন্ট নেভির আধিকারিক। সূত্রের দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিমি ও সিদ্ধার্থ। যদিও তাঁদের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে অভিনেত্রী নিজে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। পরিবারের তরফেও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিয়ের বিষয়ে প্রকাশ্যে আসা তথ্যের বেশিরভাগই সূত্রনির্ভর।

ঘরোয়া আয়োজনেই আইনি বিয়ে (Mimi Chakraborty Registry Marriage)

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আয়োজন করেছেন মিমি। সঙ্গে থাকবে আশীর্বাদের অনুষ্ঠানও। দুই পরিবারের সদস্য এবং অভিনেত্রীর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া সেখানে বিশেষ কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই খবর। বড়সড় তারকাখচিত আয়োজনের বদলে ব্যক্তিগত পরিসরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইছেন অভিনেত্রী। মিমির রেজিস্ট্রি বিয়ের একটি নিমন্ত্রণপত্রও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

1001353096 - গোপনে বিয়ের প্রস্তুতি মিমির! আজ হল রেজিস্ট্রি, কোথায় বসবে আসল বিয়ের আসর?

তিন পোষ্যকে নিয়েও বিশেষ চমক (Mimi Chakraborty Wedding Card)

মিমির বিয়ের নিমন্ত্রণপত্র ঘিরেও অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কার্ডে বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছে অভিনেত্রীর তিন আদরের পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পশুপ্রেমী মিমির কাছে তাঁর পোষ্যরা কতটা গুরুত্বপূর্ণ, তা অনুরাগীদের অজানা নয়। তাই জীবনের বিশেষ দিনেও তাদের বাদ রাখেননি অভিনেত্রী।

1001353098 - গোপনে বিয়ের প্রস্তুতি মিমির! আজ হল রেজিস্ট্রি, কোথায় বসবে আসল বিয়ের আসর?

৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বিয়ের উৎসব (Mimi Chakraborty Kalimpong Wedding)

কলকাতায় আইনি বিয়ের পর পাহাড়ে শুরু হবে মূল অনুষ্ঠান। সূত্রের খবর, ২ ডিসেম্বর মিমি ও সিদ্ধার্থ কলকাতা ছাড়বেন। ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে চলবে বিয়ের নানা আয়োজন। ৩ ডিসেম্বর ককটেল ডিনার, ৪ ডিসেম্বর মেহেন্দি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতির মধ্য দিয়ে সম্পন্ন হবে বিয়ে। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি টলিউডের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও উপস্থিত থাকতে পারেন।

জলপাইগুড়িতে আত্মীয়দের মধ্যে উৎসাহ (Mimi Chakraborty Jalpaiguri)

মিমির শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ির সঙ্গে। বিশেষ করে পাণ্ডাপাড়া এলাকায় তাঁর মামাবাড়ি ঘিরে রয়েছে পারিবারিক সম্পর্ক। তাই অভিনেত্রীর বিয়ের খবরে সেখানে আত্মীয়স্বজনদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। কালিম্পংয়ে অনুষ্ঠান হলেও জলপাইগুড়ির সঙ্গে মিমির শিকড়ের টান এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে।

বিয়ের অনুষ্ঠান শেষ করে কলকাতায় ফিরে টলিউডের বন্ধুদের নিয়ে রিসেপশন আয়োজনের সম্ভাবনাও রয়েছে। তবে সেই অনুষ্ঠান কবে বা কোথায় হবে, তা এখনও জানা যায়নি। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আড়ালে রাখা মিমির বিয়ে ঘিরে এখন টলিপাড়ায় কৌতূহল তুঙ্গে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now