Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Jagaddhatri: চেনা ছকের বাইরে গিয়েই কী বাজিমাত, কোন জাদুতে একটানা বেঙ্গল টপার জগদ্ধাত্রী

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 13, 2023 7:18 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Jagaddhatri: সাংসারিক কুটকাচালিই কি বাংলা সিরিয়ালের শেষ কথা?পরকীয়া না থাকলে কি সিরিয়াল জমে না? তা কিন্তু নয়।এসব ছাড়াই যে বেঙ্গল টপার হওয়া যায় তা দেখিয়ে দিচ্ছে জগদ্ধাত্রী। দর্শকরা বলছেন, চেনা গতের বাইরে হাঁটার জন্যই এসেছে সাফল্য। আপনারা তো দেখছেন, সব সিরিয়ালেই সেই এক প্লট। যা দেখতে দেখতে সকলেই ক্লান্ত। সেই আবহে জগদ্ধাত্রী কোন জাদুতে জিতে নিল দর্শকদের মন? একটা সময় তো এক নম্বরে ছিল অনুরাগের ছোঁয়াও। কেন এখন জগদ্ধাত্রীর ধারে কাছেও আসতে পারছেন না এই ধারাবাহিক? স্টার জলসা এবং জি বাংলায় এখন প্রায় ২০ টিরও বেশি সিরিয়াল চলে। কিন্তু সংখ্যা বাড়লেও দিন দিন বাংলা সিরিয়ালের মান তেমন বাড়ছে কি? আপনিই বলুন। মনে হয় না, কুটকাচালি ও পরকীয়ায় ভরে গিয়েছে বাংলা সিরিয়ালের গল্প?

প্রায় প্রত্যেকটি সিরিয়ালেই নায়ক নায়িকার দুটো করে প্রেম কিংবা বিয়ে থাকা যেন মাস্ট। এরপর থাকে নাক উঁচু কিছু মহিলা চরিত্র। যারা শুধু খুঁত ধরতেই ব্যস্ত। আবার কিছু চরিত্র রয়েছে যাদের অশান্তিতেই আনন্দ। সব যেন একই বস্তাপচা কনসেপ্ট। ঠিক সেই জায়গায় সমস্ত ট্যাবু ভেঙে দিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। সিরিয়াল নির্মাতাদের একাংশের এতোদিন ধারণা ছিল, পরকীয়া না দেখালে নাকি টিআরপি ওঠে না। তাকে মিথ্যা প্রমাণ করেছে জি বাংলার জগদ্ধাত্রী। আর পাঁচটা সিরিয়ালের মত শাশুড়ি-বৌমার নিত্যি নৈমিত্তিক ঝামেলা নয়। নেই কোনও কুটকাচালি। দুটো বিয়ের একঘেয়েমি গল্পও নেই।বরং নায়ক-নায়িকা জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর মিষ্টি একটা সম্পর্ক রয়েছে যা চোখ জুড়িয়ে দেয়। প্রথম থেকেই এই সিরিয়ালে জ্যাস এবং স্বয়ম্ভুর রসায়ন দর্শকদের নজর কেড়েছে।

আজ পর্যন্ত কখনও সিরিয়ালের গল্পে ত্রিকোণ প্রেমের গল্প ঢোকানোর প্রয়োজন পড়েনি। জগদ্ধাত্রী সিরিয়ালের এই ইউনিক বিষয়বস্তু দর্শকদের বেশ ভালো লেগেছে। তাই তারা এই সিরিয়ালের প্রশংসায় পঞ্চমুখ। কোনও ত্রিকোণ প্রেমের সম্পর্ক না দেখিয়েও জগদ্ধাত্রী বেঙ্গল টপার। তাই এক বছর পেরিয়ে গেলেও জগদ্ধাত্রীকে বেঙ্গল টপারের আসন থেকে সহজে নড়ানো যায় নি।জগদ্ধাত্রীর প্রতি স্বয়ম্ভুর ভালোবাসা প্রথম দিন যেমন ছিল, এখনো ঠিক তেমনি আছে। এই সম্পর্কটাই সিরিয়ালের প্রধান ইউএসপি বলে মনে করেন দর্শকরা।চেনা গতের বাইরে বেরিয়েও যে টিআরপি তোলা যায়, বেঙ্গল টপার হওয়া যায় তা প্রমাণ করে দিয়েছে জগদ্ধাত্রী।

অন্যদিকে বাংলার অন্যান্য সিরিয়ালগুলোর মধ্যে প্রায় সব গল্পেই পরকীয়া ঢুকে গিয়েছে এতদিনে। তা সে স্টার জলসার অনুরাগের ছোঁয়া হোক কিংবা জি বাংলার ইচ্ছে পুতুল বা নিম ফুলের মধু। এই সিরিয়ালগুলোতে নায়ক কিংবা নায়িকার জীবনে অন্য মানুষের আবির্ভাব ঘটেছে।অনুরাগের ছোঁয়াতে সূর্যর জীবনে মিশকা, দীপার জীবনে অর্জুনের প্রবেশ কার্যত সিরিয়ালটির টিআরপি অনেকটাই কমিয়ে দিয়েছে। বেঙ্গল টপারের আসন থেকে ছিটকে গিয়ে এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া সেরা পাঁচেও জায়গা করে নিতে হিমশিম খাচ্ছে। সেই জায়গায় দিনে দিনে বাড়ছে জগদ্ধাত্রীর টিআরপি। দর্শকদের বিচারে, এটাই এখন বাংলা সিরিয়ালগুলোর মধ্যে তাদের সব থেকে পছন্দের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now