Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Salman-Ritesh: ‘ভাউচা জন্মদিন আহে’, রিতেশের বার্থডে উপলক্ষে সলমনের বিশেষ উপহার

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 17, 2022 3:51 অপরাহ্ন

।। প্রথম কলকাতা।।

Salman-Ritesh: বলিউডের ভাইজান তিনি। আজ ১৭ ডিসেম্বর বলিউডের আর এক ভাইয়ের জন্য জন্মদিনের উপহার পাঠিয়েছেন। সমস্ত ভক্তকূলের শুভেচ্ছার মাঝে সলমন খানের শুভেচ্ছাবার্তা সবথেকে সেরা রিতেশ দেশমুখের কাছে। সকলেরই জানা যে, মারাঠি ছবি ‘ভেদ’ (Ved) দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন অভিনেতা। আর সেই ছবিতে ক্যামিওর প্রথম ঝলক শেয়ার করেছেন সলমন খান (Salman Khan)। রিতেশ ও জেনেলিয়া অভিনীত ‘ভেদ’-এ নিজের ক্যামিওর টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সলমন।

ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে সলমন লিখেছেন, ‘ভাউচা জন্মদিন আহে। গিফট তো বনতা হ্যায়’। সেইসঙ্গে ট্যাগ করেছেন রিতেশ (Ritesh Deshmukh) ও জেনিলিয়াকে। সুলতানকে দেখা যাবে ‘ভেদ লাভলে’ গানে। ভিডিওতে গানের হুকে নাচতে দেখা গিয়েছে সলমন ও রিতেশকে।

ছবিটি পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেতা। সেইসঙ্গে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza)। রিতেশের সঙ্গে বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। ২০১৮-য় ‘জানে তু ইয়া জানে না’ (Jaane Tu… Ya Jaane Na) সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। ৩০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ভেদ’। এটি তাঁর প্রথম মারাঠি সিনেমা হতে যাচ্ছে। যার দরুন এই সিনেমা আরও স্পেশাল ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটির কাছে। শুভ জন্মদিন রিতেশ দেশমুখ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now