Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

উত্তরপ্রদেশে বড়সড় রেল বিপর্যয়, শিয়ালদহ-রাজধানী-সহ ১২ ট্রেনের যাত্রায় বাধা

রণিতা সাহা
Published On: নভেম্বর 11, 2026 10:56 পূর্বাহ্ন

Uttar Pradesh Railway Track Collapse: উত্তরপ্রদেশের মির্জাপুরে রেললাইনে ধস নামায় বড়সড় বিপত্তি। এর জেরে ব্যাহত হল রেল পরিষেবা। আটকে পড়ল শিয়ালদহ-রাজধানী-সহ প্রায় ১২টি ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। কিছু ট্রেন বাতিলও করা হয়েছে বলে খবর। আচমকা এই বিপর্যয়ের জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। শুরু হয় মেরামতির কাজ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, মেরামতির কাজ এখনও সম্পূর্ণ হয়নি।

কীভাবে ঘটল দুর্ঘটনা?(Uttar Pradesh Railway Track Collapse)

রেল সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মির্জাপুর-ঝিংগুরা সেকশনে রেললাইন নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ আচমকাই ওই এলাকায় মাটি ধসে যায়। এর ফলে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি বুঝে দ্রুত পদক্ষেপ করেন রেল আধিকারিকরা।যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে আপ লাইনে রেল পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে বলে খবর। দুর্ঘটনার জেরে ওই রুটে একাধিক ট্রেনের চলাচল থমকে যায়। আটকে পড়ে শিয়ালদহ-রাজধানী-সহ প্রায় ১২টি ট্রেন। যাত্রীদের মধ্যে তৈরি হয় উদ্বেগ। অনেককেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

বদল করা হল একাধিক ট্রেনের যাত্রাপথ (Uttar Pradesh Railway Track Collapse)

রেল সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেনকে নতুন পথে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ট্রেনগুলি প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে। এছাড়া ২৬৫০৫ এবং ১২১৬৭ নম্বর ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে। এই ট্রেনগুলিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ এবং বারাণসী হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু এই কয়েকটি ট্রেনই নয়, আরও বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে বলে খবর।

মেরামতির কাজ চলছে, নজরদারিতে রেল কর্তৃপক্ষ (Uttar Pradesh Railway Track Collapse)

দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়াররাও। ক্ষতিগ্রস্ত রেললাইন পরীক্ষা করে মেরামতির কাজ শুরু করা হয়েছে। তবে এখনও কাজ শেষ হয়নি। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন রেল কর্তৃপক্ষ। স্বস্তির খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। বিশেষ করে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কখন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি।

রেল কর্তৃপক্ষের লক্ষ্য, দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার পাশাপাশি ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ সংক্রান্ত রেলের নির্দেশিকা দেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now