Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ভারত থেকে আমদানি করা বিশেষ কিছু ওষুধের উপর কোনো কর বসবে না, জানালো আমেরিকা

অতিথি লেখক
Published On: সেপ্টেম্বর 29, 2026 8:18 অপরাহ্ন
A shipment of Indian pharmaceutical supplies being prepared for export under the US zero ad valorem tariff policy.

US zero ad valorem tariff Indian medicines: ওয়াশিংটন জ্বালানি তেল নিয়ে খড়্গহস্ত। ওষুধে নরম।
ফের চর্চায় আমেরিকা-দিল্লির অম্লমধুর সম্পর্ক।
ভারত থেকে আমদানিকৃত নির্দিষ্ট এবং বিশেষ কয়েকটি ওষুধে কোনও শুল্ক চাপাবে না আমেরিকা। একই নিয়ম ধার্য হচ্ছে সেই সমস্ত ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদানের উপরও। মার্কিন বাণিজ্য দপ্তর সম্প্রতি ভারত-সহ মোট ২০টি দেশের তালিকা তাদের ফেডেরাল রেজিস্টারে প্রকাশ করেছে, যাদের উপর ‘জিরো অ্যাডভ্যালোরেম ট্যারিফ’ লাগু হচ্ছে। প্রশ্ন, কী এই ‘ অ্যাডভ্যালোরেম’ শুল্ক? এটি হল একটি নির্দিষ্ট অঙ্কের কর বা শুল্ক, যা ‘ইম্পোর্টেড গুডস’ তথা আমদানিকৃত পণ্যের উপর ধার্য হয়। ভারত সেই শুল্কের আওতামুক্ত হচ্ছে বলেই মার্কিন ঘোষণা। বাণিজ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী ভারত ছাড়া আর যে সমস্ত দেশ আমেরিকার এহেন ‘নেক-নজরে’ পড়েছে, তারা হল–আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত দেশ, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডন, মালয়েশিয়া, উত্তর ম্যাসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, ব্রিটেন এবং ভিয়েতনাম। নোটিসে আরও বলা আছে যে, এই কুড়িটি দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য এবং নিরাপত্তা কাঠামো সংক্রান্ত চুক্তি রয়েছে। তা পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত।
প্রশ্ন, কোন কোন ওষুধ ‘শুল্কমুক্ত’ হচ্ছে? উত্তর– বিরল রোগের ওষুধ, বন্ধ্যাত্ব প্রতিরোধের (ইনফার্টিলিটি ট্রিটমেন্ট) ওষুধ, সেল থেরাপি, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসিএস) এবং পশুরোগ চিকিৎসার ওষুধ ‘জিরো ট্যাক্স’ হচ্ছে। তা ছাড়াও সুনির্দিষ্ট বেশ কিছু ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদান যেমন CAR-T ক্যানসার ট্রিটমেন্টস, ‘টার্গেটেড’ কিছু ক্যানসার ওষুধ যেখানে কেমোথেরাপির সঙ্গে ‘পেয়ার’ করতে হয়, ফার্টিলিটি হরমোন ইঞ্জেকশন প্রভৃতির আমদানির ক্ষেত্রেও এই শুল্ক ছাড় প্রযোজ্য হবে।
তাৎপর্যপূর্ণভাবে, গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট কিছু পেটেন্টযুক্ত ওষুধ ও তা তৈরির অত্যাবশ্যকীয় উপাদানের উপর শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন। ট্রাম্পের সেই ঘোষণার লক্ষ্য ছিল, আমেরিকার মাটিতে ওষুধের উৎপাদন বৃদ্ধি করা। এমনকী, সংশ্লিষ্ট মার্কিন নীতির আওতায় নির্দিষ্ট ওষুধে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথাও বলা হয়েছিল। মার্কিন বাণিজ্য দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকায় থাকা সংস্থাগুলির ক্ষেত্রে এই শুল্ক ৩১ জুলাই থেকেই কার্যকর হয়ে গিয়েছে। আর অন্য আওতাভুক্ত ওষুধ সংস্থাগুলির ক্ষেত্রে এই নিয়ম ২৯ সেপ্টেম্বর থেকে লাগু হওয়ার কথা। যদিও জেনেরিক ওষুধপত্র এর আওতায় পড়ছে না।

#USIndiaTrade #Pharmaceuticals #AdValoremTariff #MedicineExports #GlobalTrade #IndiaUSA

অতিথি লেখক

অতিথি লেখক

আমাদের অতিথি লেখক দ্বারা লিখিত সংবাদ গুলি পাবলিশ করা হয়.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now