Tag: Weather

  • Weather Update: অসহ্য গরম থেকে স্বস্তি, বৃষ্টিতে ভিজবে বঙ্গ! কী বলছে হাওয়া অফিস?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: অবশেষে স্বস্তির খবর মিলল। বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তীব্র গরম কিছুতেই যেন সহ্য করা যাচ্ছিল না। যদিও আরও কয়েকদিন এই তাপপ্রবাহ সহ্য করতে হবে। তারপর দক্ষিণের চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। মঙ্গলবার সকালের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতে তাপপ্রবাহ জারি থাকবে, গরমের মাত্রা কম শুক্রবার (Friday) থেকে।

    তীব্র গরম থেকে বাঁচতে বঙ্গবাসী এখন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে বেরোনোর দায়। বইছে লু। বিশেষ করে যারা নিত্য অফিস যাত্রী কিংবা দিন আনে দিন খান তারা মহা মুশকিলে পড়েছেন। চড়া রোদে কাজ করা বেশ কষ্টকর। অনেকেই এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন। খুশির খবর, সপ্তাহ শেষে দক্ষিণ বঙ্গের চার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যার জেরে এই তীব্র গরম থেকে ক্ষণিকের জন্য হলেও স্বস্তি মিলবে। এখনো পর্যন্ত হাওয়া অফিস সপ্তাহের শেষ পর্যন্ত বঙ্গের সর্বত্র তাপপ্রবাহ জারি থাকবে কিনা সেই বিষয়ে কোন পূর্বাভাস দেয়নি।

    দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ জারি থাকবে। শুক্রবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার সামান্য বৃষ্টিপাতে ভিজতে পারে দুই মেদিনীপুর। দুই মেদিনীপুরে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

    বিক্ষিপ্ত বৃষ্টিতে একটু আরাম হলেও তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। নিম্ন অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে বঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করলেও তা যথাযথ পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য যথেষ্ট নয়। এছাড়াও চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। স্বস্তি মিলবে না কলকাতায়। আপাতত তিলোত্তমায়ের বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রা ৪০° পেরিয়ে গিয়েছে। বিশেষজ্ঞ মহল বারংবার এই গরমে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। আপাতত এই মুহূর্তে বঙ্গের হাতে গোনা এই কয়েকটি জেলা ছাড়া বঙ্গের প্রায় সব জেলাকে তীব্র তাপপ্রবাহ সহ্য করতে হবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু নতুন বাংলা বছর, কী আপডেট হাওয়া অফিসের ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে তীব্র দাবদাহ। তীব্র গরমে নাজেহাল শহরবাসী, বাড়ি থেকে রাস্তায় বেরোনোর উপায় নেই । গুমোট গরমে ঘেমেনেয়ে একসা হতে হচ্ছে মানুষকে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গে নিম্নচাপ অক্ষরেখার ফলে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধু তাই নয়, এর জেরে স্বস্তির বদলে উঠলে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। পয়লা বৈশাখের দিন তাপমাত্রা প্রায় ৪০ ছুঁয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড বলছে গত ১০ বছরে শুধুমাত্র ২০১৬ সালের পয়লা বৈশাখেই তাপমাত্রা ৪০ ছুঁয়েছিল। গত ২৪ ঘন্টা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস।রবিবার সকাল থেকে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতায় গত ১০ বছরে দ্বিতীয়বার বছরের প্রথম দিন পয়লা বৈশাখে ৪০ ডিগ্রি ছুঁল পারদ।

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ‘লু’ বইবার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা ক্রমশ আরও বাড়বে।লু থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। কৃষিকাজ ও স্বাস্থ্যক্ষেত্রে প্রভাব পড়বে। চৈত্র শেষ করে সহবে বৈশাখে পা ৷ বিগত কয়েকদিন ধরে তুমুল তাপপ্রবাহ কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে নাজেহাল করে তুলছে ৷ কাঠফাটা রোদ আর গরম হাওয়া। গত কয়েকদিন ধরেই এমন আবহাওয়ার সাক্ষী থাকছে বঙ্গবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় বইছে লু। জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু হল নতুন বাংলা বছর।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bengal Weather: আগুনের হলকায় কেন পুড়ছে বাংলা? এত গরম কী কারণে? আপনার বাড়ির মধ্যে শত্রু

    ৷৷ প্রথম কলকাতা ৷৷

    Bengal Weather: বাংলাজুড়ে এবছর এত গরম কেন? অসুস্থ হয়ে যাওয়ার মতো ওয়েদার৷ আপনার বাড়িতে থাকা একটা জিনিসই গরম বাড়িয়ে দিচ্ছে৷ এপ্রিলেই এ অবস্থা হলে জুন-জুলাইয়ে তো শিরে সংক্রান্তি৷ গ্লোবাল ওয়ার্মিংয়ের দোহাই দিলেই হবে নাকি শুধু? শুধু বাংলা নয় এবার গরমের কবলে পূর্ব ভারত সামনেই ঘূর্ণিঝড়ের আভাস! এমন ভয়ঙ্কর গরম কতদিন থাকবে? মাথা, ত্বক, চুল, চোখ, হার্ট এবারের শুকনো এই গরমে আপনার কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্থ হচ্ছে?

    কলকাতা, বর্ধমান, ২৪ পরগনাকে ছাড়িয়ে এবার সবথেকে বেশি তাপমাত্রা পশ্চিম বর্ধমানের পানাগড়ে৷ জ্বালা ধরানো এই গরমের জন্য শুধু আবহাওয়াই দায়ী নয় বলছেন বিশেষজ্ঞরা৷ আবহাওয়া বিজ্ঞানীদের মতে গরম হাওয়া শহরের মাঝে আটকে দিচ্ছে বড় বড় বাড়ি, ধাতব টাওয়ার, শপিং মল৷ সোজা কথায় গাছ কেটে হু হু করে নগরোন্নয়নই সর্বনাশের কারণ৷ এবার ঠেলা বুঝুন৷ সবুজ প্রকৃতির জায়গায় চুন-সুড়কি-ধাতুর নগরোন্নয়ন ঘটছে৷ ইট-পাথরের জঙ্গলে আটকে পড়ছে গরম৷ ১৯৮১ সাল থেকে ২০১০ পর্যন্ত গ্রীষ্মকালে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আবহাওয়াকে স্বাভাবিক ধরা হত৷ কিন্তু গত কয়েকটা বছরে উত্তর ও পূর্ব ভারতে৷ তা ৫ থেকে ১০ ডিগ্রি অস্বাভাবিক হারে বেড়েছে৷ আগামী কয়েক বছরেও যদি উষ্ণায়ণকে রোখা না যায়, তাহলে ভোগার জন্য রেডি হয়ে যান৷

    আবহাওয়াবিদরা জ্বালাধরা গরমের জন্য দায়ী করছেন, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের অনুপস্থিতি দক্ষিণবঙ্গের উপরে থাকা নিম্নচাপ বলয়ের দুর্বলতাকে৷ এসব শুনে মাথা চুলকাবেন না৷ বুঝিয়ে বলছি৷ আবহাওয়াবিদদের দাবি, এবার উত্তর ভারতে ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়ছে৷ তার গতিপথেও কিছুটা বদল ঘটেছে৷ সাধারণত, পাহাড়ি এলাকা দিয়ে বয়ে যাওয়া ঝঞ্ঝা৷ এ বার উত্তর ভারতের সমতলের দিকে নেমে এসেছে৷ যার প্রভাবে গুজরাত ও মধ্য ভারতে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে৷ এই দু’য়েরই প্রভাব ব্যাপকভাবে পড়ছে পূর্ব ভারতের আবহাওয়ায়৷

    পরিবেশবিদরা বলছে, আগে কাঠ বা ইটের বাড়ি হত৷ এখন প্রযুক্তি যত উন্নত হচ্ছে তত বেশি ধাতুর ব্যবহার হচ্ছে৷ অ্যালুমিনিয়াম জাতীয় ধাতুর ব্যবহার এখন বেশি
    যা দীর্ঘ সময় তাপমাত্রা ধরে রাখতে পারে৷ ফলে পরিবেশ শীতল হওয়ার সময়ই পাচ্ছে না তাই গরম বাড়ছে৷ তাই এবার বলতেই হচ্ছে গ্রীষ্মকালে আবার গান ধরা দরকার ভীষ্মলোচন শর্মার! যাঁর আওয়াজখানা হানা দেবে বাংলা থেকে সোজা বরুণদেবের দরবারে। কী গান? ‘আল্লা ম্যাঘ দে পানি দে’!

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: অসহ্য গরমের মাঝে বিরাট স্বস্তি, স্বাভাবিক বর্ষা পাবে দেশ! কী জানাল মৌসম ভবন?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: অসহ্য গরমের জালায় অস্থির বঙ্গবাসী। চাতক পাখির মতো এক ফোঁটা বৃষ্টি চাইছে। দুপুরের গনগনে রোদে বাড়ির বাইরে বেরোনোই দায়। যারা রোদে তেতে পুড়ে পরিশ্রমের কাজ করেন তারা বেশ নাজেহাল হয়ে পড়ছেন। এই তীব্র গরমে বিশেষজ্ঞ মহল সতর্কতা জারি করেছে, ২০২৩ এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গরম পড়তে চলেছে। এত খারাপের মাঝেও একটা বড়সড় স্বস্তির খবর রয়েছে। এ বছর স্বাভাবিক বৃষ্টিপাত হবে, এমনটাই জানিয়েছে মৌসম ভবন।

    ভ্যাপসা গরমে গোটা বাংলা কাবু হলেও বৃষ্টিপাত থেকে বঞ্চিত হবে না। ২০২৩ এ স্বাভাবিক বর্ষার জল পাবে বঙ্গ। মঙ্গলবারে এমনটাই পূর্বভাস দিল আইএমডি অর্থাৎ মৌসম ভবন। আইএমডির তথ্য অনুযায়ী, ২০২০ সালে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ ৯৭১.৮ মিলিমিটার। ২০২০ সালে ভারত বৃষ্টি পেয়েছে ৯৬১.৪ মিলিমিটার। ২০২১ এ বৃষ্টিপাতের পরিমাণ ৮৭৪.৫ মিলিমিটার। ২০২২ এ ৯২৪.৮ মিলিমিটার। ২০২৩ এ স্বাভাবিক বৃষ্টিপাত হতে চলেছে ভারতে। সময় মতই বর্ষা প্রবেশ করবে। অপরদিকে বারংবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি পেয়েই চলেছে। আপাতত আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা নেই।

    মৌসুম ভবনের পূর্বাভাসে বেশ উপকৃত দেশের কৃষিজীবীরা। অনেকে আশঙ্কা প্রকাশ করছিলেন, তীব্র গরমের মাঝে হয়তো স্বাভাবিক বর্ষা দেশে নাও আসতে পারে। যার কারণে বড়সড় প্রভাব পড়বে কৃষি ক্ষেত্রে। ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা, তবে সেই ভয় দূর হল। অপরদিকে বেসরকারি সংস্থা স্কাইমেট ওয়েদার দাবি করেছে, চলতি বছরের স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে মৌসম ভবন। উপরন্তু আইএমডির ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানান, চলতি বছরে স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: সাবধান, সব রেকর্ড ভেঙে দিয়ে তীব্র গরম পড়বে! সতর্কতা হওয়া অফিসের

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ২০২৩ এ তীব্র গরম পড়তে চলেছে, যার চরম ফল ভুগতে হবে ভারতবাসীকে। ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী ১০ থেকে ১৫ই এপ্রিলের মধ্যে তাপমাত্রার পারো বেশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ২০২৩ এ রেকর্ড গরম পড়তে চলেছে। এই সময় একটু সাবধানে থাকা উচিত।

    এপ্রিলের মাঝামাঝি পুরুলিয়া জেলার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে শীতের সময় তীব্র হাড় কাঁপানো ঠান্ডা পড়ে, আবার গরমের সময় তীব্র দাবদাহ দেখা দেয়। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা গরমের জ্বালায় স্বস্তি দেবে না। একইভাবে কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে। পাশাপাশি দক্ষিণের সব জেলাবাসীকে গরমের তাপে পুড়তে হবে। আগামী কিছুদিনের মধ্যে তাপমাত্রার পারদ বাড়তে পারে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত।

    ৯ এপ্রিল রবিবার থেকেই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। ভোরের দিকে হালকা ঠান্ডা ভাব থাকলেও সারাদিন ভ্যাপসা গরমের জ্বালায় নাজেহাল বঙ্গবাসী। ভারতের আবহাওয়া বিভাগ (মৌসম বিভাগ) তাপপ্রবাহ সংক্রান্ত একটি সতর্কতা (আইএমডি সতর্কতা) জারি করেছে। জানিয়েছে আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে তাপ সমস্যা বাড়তে চলেছে। আগামী দিনে অনেক রাজ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগ (মৌসম বিভাগ) উত্তর ভারতে তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে, যদিও সেখানে এই সময়ের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    রবিবার (৯ এপ্রিল) জাতীয় রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা মরসুমের গড় থেকে চার ডিগ্রি কম। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস সহ আংশিক মেঘলা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: পয়লা বৈশাখ কাটবে অস্বস্তি নিয়েই, বড় আপডেট দিল হাওয়া অফিস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: বাংলায় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী রবিবার পর্যন্ত ধীর গতিতে বাড়তে পারে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে হুহু-করে সোমবার থেকে শনিবার পর্যন্ত। বাংলার তাপমাত্রা ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে। এখনো পড়েনি বৈশাখ মাস। তার আগেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়েছে তাপমাত্রা। আগামী সপ্তাহের সতর্কতা জারি করে বড় আপডেট দিল হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এপ্রিলের শুরুতেই ভয় ধরাচ্ছে গরম। রাজ্যে তার দুরন্ত ব্যাটিংয়ের জেরে এখন ত্রাহি ত্রাহি রব। শুষ্ক গরমে পাহাড় থেকে সমতলে দাবদাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস ৷ গরম বাড়ছে নতুন সপ্তাহের শুরুতেই ৷ আপাতত কোনও সম্ভবনা নেই বৃষ্টিপাতের ৷

    তাপপ্রবাহের সতর্কতা জারি করে সুস্থ থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দফতর আশঙ্কার কথা প্রকাশ করেছে শুষ্ক গরমের জেরে হিট স্ট্রোকের। আগামী ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল গরমের জেরে হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে। তারা জানিয়েছে, তাপপ্রবাহের কারণে ত্বকে জ্বালা হতে পারে ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে। আবহাওয়াবিদদের পরামর্শ সুতির জামা ব্যাবহার করুন ও বেশি করে জল খেতে হবে। তাঁরা পরামর্শ দিয়েছেন বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে যতটা কম সম্ভব বেরনোর।

    উল্লেখ্য, কলকাতা এবং আশপাশের অঞ্চলে পারদের এতটা ওঠাপড়ায় জনসাধারণ দিনভর গরমে ভুগেছে । বারবার জল খেয়েও ঘরে বাইরে কেউই স্বস্তি পাননি। আবহাওয়া দফতরের আলিপুর পূর্বাঞ্চলীয় আধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বাইরে চড়া রোদে কাজ করার ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকতে বলেছেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: কালো হয়ে গেছে আকাশ, বৃষ্টিতে ভিজবে রবিবারও! দুর্যোগ থেকে রেহাই মিলবে কবে?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: শনিবার (Saturday) সকাল থেকেই আকাশের মুখ ভার। বঙ্গের বহু জেলায় কোথাও দফায় দফায় বৃষ্টি হয়েছে, আবার কোথাও মেঘে ঢেকে গিয়েছে আকাশ। রবিবার ছুটির দিনেও স্বস্তি মিলবে না। হাওয়া অফিস বলছে, শনিবার দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া আর কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত হবে। উপরন্তু রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছুটি দিন মাটি করে দিতে পারে বৃষ্টি। এমনি থেকেই মার্চ মাস শেষ হয়ে এপ্রিল পড়লেও এখনো পর্যন্ত তীব্র গরমের দেখা নেই। বিশেষজ্ঞরা বারংবার আশঙ্কা প্রকাশ করেছেন, ২০২৩ এর তীব্র দাবদাহে ভুগবে ভারত। হয়ত বৃষ্টির রেশ কাটলে তীব্র গরমে ভুগতে হতে পারে বঙ্গবাসীকে। বৃষ্টির আবহ থাকলেও বঙ্গের বেশিরভাগ জেলাতেই ভ্যাপসা গরমের অনুভূতি রয়েছে।

    শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কিছু কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে। মোটামুটি একই আবহাওয়া বিরাজ করবে রবিবারও। পাশাপাশি বইয়ে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টি সহ বৃষ্টিতে ভিজবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। অপরদিকে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও দুই দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে গড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবহাওয়ার এই দুর্যোগ থেকে এখনই মুক্তি মিলছে না। হাওয়া অফিসের মতে, সোমবার থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি ঘটবে।

    শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি বলতে গেলে সোমবারের আগে কড়া রোদের দেখা নাও মিলতে পারে। কোনো কোনো অঞ্চলে আংশিক মেঘলা থাকলেও তীব্র গরমের সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাতের রেশ কাটলে সোমবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: মুখভার আকাশের, কয়েক ঘন্টায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! কোন কোন জেলা ভিজবে?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: ৩১শে মার্চ শুক্রবার সকাল (Friday Morning) থেকেই আকাশের মুখ ভার। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার (Kolkata) দিকে ধেয়ে আসতে পারে ঝড়-বৃষ্টি। বিশেষ করে বৃষ্টিতে ভিজতে পারে তিন জেলা। পাশাপাশি বইবে দমকা হাওয়া।

    হাওড়া, কলকাতা আর উত্তর ২৪ পরগনা শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে ভিজতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জলগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বইবে দমকা বাতাস। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ইতিমধ্যেই ঝড় বৃষ্টির আশঙ্কায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুতের কিংবা তুমুল বৃষ্টিপাতের সময় বাড়িতে থাকাটাই ভালো। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেও কমবেশি দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টি হয়েছে। তারপর সকাল থেকেই আকাশ জুড়ে মেঘ। কলকাতায় শুক্রবার সারাদিন আংশিক মেঘলা সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর মালদা এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

    মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাতের হাত থেকে কবে রেহাই পাওয়া যাবে তা নিয়ে বঙ্গবাসী এখন বেশ ধন্ধে রয়েছেন। শীতের শেষ বেলায় যেখানে মার্চের শেষ মানে গরম পড়ার কথা, কিন্তু এখনো সেভাবে গরম পড়েনি। যদিও ভ্যাপসা গরমের অনুভূতি রয়ে গিয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রার হেরফের ঘটতে পারে। হওয়া অফিস বলছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে কমবেশি বৃষ্টি হবে। পাশাপাশি বইবে ঝড়ো হাওয়া। যার নেপথ্যে কাজ করছে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবাঞ্চলে তৈরি নিম্নচাপ। যার জেরে বৃদ্ধি পাচ্ছে আর্দ্রতা। শুক্রবার বিকেল কিংবা রাতের দিকেও বঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার সকালেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

    বৃষ্টিতে ভিজবে যে জেলাগুলি

    দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব বর্ধমান। এই তালিকায় রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এছাড়া অন্যান্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: রোদের দেখা মিললেও স্বস্তি নেই, আবার ভোগাবে পশ্চিমী ঝঞ্ঝা!

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: গত কয়েকদিন ঝড় বৃষ্টির দাপটের পর মঙ্গলবার (Tuesday) সকাল একটু পরিষ্কার হলেও স্বস্তি নেই। গোটা দেশ জুড়ে এখন তাণ্ডব চলাচ্ছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা। আশঙ্কা করা হচ্ছে ২৩ থেকে ২৫ শে মার্চের মধ্যে এই আরেকটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। যার কারণে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে আইএমডি। মঙ্গলবার গঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা সহ হালকা বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবার আবহাওয়ার বদল (Weather Change) ঘটবে। শুক্রবার (Friday) থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতার (Kolkata) আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে কলকাতাবাসীকে বৃষ্টিতে ভিজতে হতে পারে। মঙ্গলবার কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার দাপট সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে প্রায় ৯২% এর কাছে।

    শীতের বিদায় বেলায় একটু গরমের রেশ পড়লেও গত কয়েক দিনের বৃষ্টিতে মনে হচ্ছে যেন পুনরায় শীত ফিরে এসেছে। ভোররাত্রের দিকে বেশ ঠান্ডা। বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে হালকা কুয়াশাও দেখা দিয়েছে। হাওয়া অফিস বলছে, মঙ্গলবার কালবৈশাখী প্রভাব বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই বঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী দেখা দেবে।

    ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বভাস জারি করা হয়েছে মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যগুলিতে। মঙ্গলবার হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাতসহ একাধিক জায়গা। অপরদিকে দক্ষিণ ভারতে তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ ও কেরলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম হিমালয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান ও চণ্ডীগড়ে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: সোমবারও কাটছে না দুর্যোগ, ঝড় বৃষ্টির তুমুল সম্ভাবনা! কবে পরিষ্কার হবে আকাশ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: সোমবার (Monday) দুর্যোগের আশঙ্কা, বৃষ্টি থেকে নিস্তার নেই। কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও শিলা বৃষ্টি। আগামী ২-৩ দিন বৃষ্টি চলবে। রাজ্যে সব জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতায় (Kolkata) ২২শে মার্চ পর্যন্ত এমন আবহাওয়া (Weather) থাকবে, ২৩শে মার্চ থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতসহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। একটু বেশি বৃষ্টিপাতে ভিজবে মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর এবং পূর্ব বর্ধমান। বুধবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা প্রভৃতি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

    সোমবার সকালে আকাশে একটু রোদ দেখা দিলেও কয়েক ঘন্টা পরেই আবার আকাশের মুখ ভার হয়ে যায়, শুরু হয় বৃষ্টি। সোমবার বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারির মধ্যে থাকবে। কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিসের তরফ থেকে বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে ২২ তারিখ থেকে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ২৩ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কয়েক গত কয়েকদিন ধরেই বঙ্গবাসীকে ভ্যাপসা গরমের মধ্যে দিন কাটাতে হচ্ছিল। বৃষ্টিতে স্বস্তি মিললেও প্রতিদিনের দৈনন্দিন কাজে বেশ ঝামেলা বাঁধিয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গেও ২২ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে ২৪ থেকে ২৫শে মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

    হাওয়া অফিস বলছে, সোমবার উত্তর-পশ্চিম, পূর্ব ভারতে বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তর-পূর্ব রাজ্যগুলিতে ২১ শে মার্চ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ প্রায় ৮) শতাংশ। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৮ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও ছত্তিশগড়, ঝাড়খন্ড, উড়িষ্যা, উত্তর উপকূলীয় অন্ধপ্রদেশের কিছু অংশ আর উত্তর-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তুষারপাত ও বৃষ্টি হতে পারে পশ্চিম হিমালয়ের কিছু অঞ্চলে। বৃষ্টিপাতের কারণে দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version