Tag: Weather Update Today

  • Weather update: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমান

    Weather update: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমান

    ।। প্রথম কলকাতা ।।

     

     

    Weather update: বঙ্গে বৃষ্টি অব্যাহত। শহর কলকাতা থেকে জেলা, প্রায় সর্বত্রই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে জারি থাকবে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। সঙ্গে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গের উপর দিয়ে অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে উত্তরের জেলাগুলিতে।

     

    মঙ্গলবার বিকেলে সারাদেশেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ৮ জুলাই থেকে ৬ দিন আগেই সারাদেশের সমস্ত রাজ্যে পৌঁছে গেল বর্ষা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

     

    অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি বাড়বে বুধ ও বৃহস্পতিবারে

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather update: দক্ষিণবঙ্গে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি থাকবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার বাড়তে পারে বৃষ্টির পরিমান । বৃষ্টি বাড়তে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

     

    তবে শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শহর কলকাতায়। বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে কলকাতায়।

     

    অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। তবে পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: দক্ষিণে বাড়বে তাপমাত্রা, সঙ্গে চরম অস্বস্তি! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather Update: গতকাল বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। আজও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গের সবকটি জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সবকটি জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার ফলে অস্বস্তিকর গরম থেকে মিলবে স্বস্তি।

     

    বুধবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। চড়বে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে বাড়বে তাপমাত্রার পারদ। সঙ্গে বজায় থাকবে অস্বস্তি।

     

    অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস আবহাওয়া দফতরের। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিমপং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও আপাতত তা থমকে রয়েছে। ৩১ মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা নেই, আগামী সপ্তাহে দক্ষিণে বর্ষা ঢুকতে পারে বলে মত আবহাওয়াবিদদের। দক্ষিণ বঙ্গে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।

     

    সকাল থেকেই কলকাতায় গুমোট অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস। তবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: গণনার দিনেও দক্ষিণে চরম আদ্রতাজনিত অস্বস্তি, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather update: দক্ষিণ বঙ্গে আজও চরম অস্বস্তি বজায় থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও আপাতত তা থমকে রয়েছে।

     

    ৩১ মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা নেই, আগামী সপ্তাহে দক্ষিণে বর্ষা ঢুকতে পারে বলে মত আবহাওয়াবিদদের। দক্ষিণ বঙ্গে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।

     

    সকাল থেকেই কলকাতায় গুমোট অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস। তবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: গরম বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather update: সোমবার সকাল থেকে কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। রয়েছে আংশিক মেঘলা আকাশ। গুমোট গরমে নাজেহাল অবস্থা সাধারণের। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

     

    উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও আপাতত তা থমকে রয়েছে। গত ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে বর্ষা ঢোকার পরিস্থিতি নেই দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

     

    পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে সকাল থেকে বিকেল পর্যন্ত অস্বস্তিকর গরম বজায় থাকবে, বিকেলের পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: মঙ্গলবারও তোলপাড় হতে পারে বাংলা, উত্তাল সমুদ্র!

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather Update Today: যে কোনো মুহূর্তে লণ্ডভণ্ড করতে পারে টর্নেডো? সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত।  আপনার এলাকায় কি রকম বৃষ্টি হলো? গরম কমেছে আদৌ?
    তাপপ্রবাহ থেকে মুক্তি তো মিললো। কিন্তু এবার শিয়রে নতুন বিপদ। আজও ১১ জেলায় তাণ্ডব দেখাবে কালবৈশাখী। কোন কোন জেলায় সতর্কতা জারি?

     

    বৈশাখের তীব্র তাপ ধুইয়ে দিল সোমবারের প্রবল বৃষ্টি। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি। মঙ্গলবার ১১ জেলায় কালবৈশাখীর সতর্কতা। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া, হুগলি এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। আগামী চারদিন বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস। আরও নামবে পারদ।

     

    আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝাড়খন্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সেই সঙ্গে সমুদ্রে দমকা ঝড়ো হাওয়া। যার গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে মৎস্যজীবীদের আগেভাগেই সতর্ক করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে টর্নেডোর সতকবার্তা জারি করেছে হাওয়া অফিস। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।

     

    শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির দোসর হবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার পাশাপাশি শহরতলির বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হয়। হুগলির বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে প্রচন্ড দাবদাহে পুড়ছিল কলকাতা। সেই পরিস্থিতিতে এদিন যেন অনেকটাই আরাম আনল এই বৃষ্টি। সব মিলিয়ে আরামের বৃষ্টি নামল কলকাতায় ও শহরতলিতে।

     

    অফিস ফেরত অনেককেই এদিন সন্ধ্য়ায় দেখা যায় ছাতা না খুলে হালকা বৃষ্টিতে ভিজছেন। গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা হু হু করে বাড়ছিল সেই নিরিখে এদিনের বৃষ্টি যেন অনেকটাই আরাম এনে দেয়।গত কয়েকদিন ধরে কোথায় কত তাপমাত্রা হল তা নিয়েই চর্চা চলছিল বাংলা জুড়ে। এসি, ফ্য়ান, ফ্রিজের দোকানে উপচে পড়া ভিড়। অনেকে কাজ চালানোর মতো সেকেন্ড হ্যান্ড এসি কিনে ঘরে ফিরেছিলেন। তবে এদিন সন্ধ্য়ার বৃষ্টি সব কিছুকে ছাপিয়ে গেল।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: আর কয়েক ঘণ্টার মধ্যেই কালবৈশাখী, তোলপাড় করবে বাংলার এই জেলায়

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather Update Today: প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হবে। কিছুক্ষণেই বৃষ্টি আসছে কলকাতায়? বড় আপডেট দিল হাওয়া অফিস। এক ধাক্কায় কমবে তাপমাত্রা। গরম থেকে রেহাই দিতে এবার ভোগাবে বৃষ্টি? কতদিন বৃষ্টি চলবে বাংলায়? গরমের তান্ডব কি শেষ হতে চলেছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর ?

     

    রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি শুরু হতে পারে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৬ মে থেকে ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি।  ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
    এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা হতে পারে ০.৫ মিটার থেকে ১.২ মিটার পর্যন্ত।

     

    সোমবারও কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের ৮ জেলায়। বৃষ্টিপাত আরও বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টিতে ভাসতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সতর্কতা
    রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা সহ বাকি জেলাতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বুধবার সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে।

     

    কতদিন বৃষ্টি চলবে কলকাতায়?

    আপাতত আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি হবে। রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসময় গরমও কিছুটা কমবে। এতদিন যে তাপপ্রবাহ চলছিল, সেটা চলবে না। আজ কিছুটা অস্বস্তিকর গরম থাকবে। কিন্তু সোমবার থেকে অনেক স্বস্তি মিলবে।

     

    গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ চলেছে। কলকাতা-সহ প্রায় সর্বত্র তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল। কলাইকুন্ডায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪৫ ডিগ্রির গণ্ডিও। গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর। আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছে তারা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: বছর শেষেও ফিকে শীতের আমেজ, জমাটি ঠান্ডার কামব্যাক কবে?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: বর্ষশেষে জেলায় জেলায় সেভাবে অনুভূত হবে না শীত । নতুন বছরে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে ফিরবে না শীত। তবে দু’দিন হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলির ভোরের আকাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মেঘহীন থাকবে কলকাতার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

    আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আবহাওয়া শুকনো থাকবে। রাতের দিকেও তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না আগামী কয়েকদিন। তবে আগামী দিনগুলিতে প্রায় প্রত্যেকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নতুন বছরের ৪ এবং ৫ তারিখ। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলির মধ্যে কয়েকটি জায়গায়। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের পরিমাণ ৪-৫ তারিখ নাগাদ খুব বাড়ার সম্ভাবনা রয়েছে ও উত্তর-পশ্চিম দিক থেকে হওয়ার ঢুকবে, তার ফলে এই বৃষ্টি ও মেঘলা আকাশ থাকবে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে নতুন বছরের শুরুতে তুষারপাত হতে পারে সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু এলাকায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে।এমনিতেই ভালো মতো ঠান্ডার দাপট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফের একবার পাহাড়নগরী দার্জিলিঙে পড়তে পারে বরফ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: ‘শীত কি আর পড়ল না?’ প্রশ্নের উত্তর দিল হাওয়া অফিস, জানুন আপডেট

    ।। প্ৰথম কলকাতা ।।

    Weather Update Today: ‘শীত কি আর পড়ল না?’ ঠিক এই প্রশ্নটাই যেন এখন ঘুরছে সকলের মুখে মুখে। কিন্তু শীতের মরশুমে এই তাপমাত্রা বাড়ার কারণটা ঠিক কী? হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে দেখা মিলছে না উত্তরে হাওয়ার। সেই জায়গায় ঢুকছে পূবালি হাওয়া, সঙ্গে আসছে বহু জলীয় বাষ্প। ফলে বাড়ছে তাপমাত্রা।আগামী কয়েকদিন আবহাওয়া একইরকম থাকবে। চলতি সপ্তাহে আর তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই এবছরে আর জাঁকিয়ে পড়া শীতের দেখা না মেলার সম্ভাবনা বেশি। এই জলীয় বাষ্পের প্রভাব থাকবে আগামী ৩-৪ দিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার জেরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত ১৬-১৭ ডিগ্রিতেই ঘোরাফেরা করবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ১৩-১৪ ডিগ্রির আশপাশে থাকবে জেলার তাপমাত্রা। খুব একটা ঠান্ডা পড়ার আশা নেই।

    প্রসঙ্গত, বড়দিনে শীতের দেখা মেলেনি। ফলে শীতের মরসুমে শীতপ্রেমীদের স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ারই কথা। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই। এখনই শীত ফেরার সম্ভাবনা কম। শহরে সকালের দিকে কুয়াশা ছিল, তবে পরে আকাশ পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে। তবে তাপমাত্রার পতন শুরু হতে পারে নতুন বছরেই। আগামী ২৪ ঘন্টায় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। নতুন বছরের জানুয়ারির ২ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। একলাফে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকবে মঙ্গলবারের পর।

    কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজকেও স্বাভাবিকের ওপরে। সম্ভাবনা নেই এ বছর আর শীতের ফেরার, তা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাহলে কি, নতুন বছরের শুরুতে ফিরবে শীত? প্রশ্ন উঠলেও আপাতত উত্তর অধরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: বর্ষবরণের রাতে শীত তার ছন্দে ফিরবে? হাওয়া অফিস বলছে…

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: জাঁকিয়ে শীতের সম্ভাবনা বড়দিনের মতো বর্ষবরণেও নেই। শীতের আমেজ সকাল সন্ধ্যা থাকলেও দিনের বেলায় কার্যত উধাও শীত। স্বাভাবিকের অনেকটাই উপরে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি কুয়াশায় শুরু হচ্ছে সকালের যাত্রা। কোথাও কোথাও দেখা মিলছে ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ৪ ডিগ্রি বেশি যা স্বাভাবিকের থেকে। উধাও হয়েছে উত্তুরে হাওয়ায়। শুধু তাই নয় দাপট বেড়েছে পূবালি হাওয়ার। ক্রমাগত ঢুকছে জলীয় বাষ্প। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর ফলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আর শীত ফেরার সম্ভাবনা নেই। কারণ একটাই ডিসেম্বরে ঘূর্নাবর্ত। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    হাওয়া অফিস সূত্রে খবর, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি পারদ চড়ছে রাজ্যের বিভিন্ন জেলাতেও। আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও খুব একটা হেরফের হবে না রাতের তাপমাত্রার।শুষ্ক আবহাওয়া বজায় থাকবে সব জেলাতেই।

    হাতে গোনা আর মাত্র কটা দিন । তারপরেই সূচনা হবে ইংরেজি নতুন বছরের। এই আবহাওয়ার মধ্যে বেড়ানোর জায়গাগুলিতে ভিড় যথেষ্ট বাড়লেও খানিকটা অস্বস্তির মধ্যেই সাধারণ মানুষ। বর্ষবরণের রাতেও কি এই অবস্থা থাকবে, নাকি শীত তার ছন্দে ফিরবে? প্রশ্ন উঠলেও উত্তর অধরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version