Tag: arrested

  • Imran Khan Arrested: ইমরান খানের গ্রেফতারির নেপথ্যে চিন! জলঘোলা হচ্ছে, ষড়যন্ত্রের নয়া দিক

    ।। প্রথম কলকাতা ।।

    Imran Khan Arrested: ইমরান খানের গ্রেফতারির নেপথ্যে চিনের হাত। প্রকাশ্যে কোন রিপোর্ট? পাকিস্তান এখন উত্তপ্ত এর মধ্যে চিনের প্রতিক্রিয়ায় চমকে যাবেন। এই দেশলাই কাঠিটারই দরকার ছিল। গ্রেফতারি কীভাবে হবে জানতেন ইমরান খান। পাকিস্তানের আইএসআই চিফ কোন কলকাঠিটা নাড়লেন? বিলাবল ভুট্টো ভারতে আসায় তুলোধনা করেছিলেন ইমরান খান৷ ঠিক তারপরেই কি হয়েছিল জানেন? নোট ডাউন করতে হবে পরপর ঘটনা। গোটা পাকিস্তান জুড়ে প্রকাশ্যে বলা যাচ্ছে না কিন্তু ভেতর ভেতর ফিসফিসানি এর নেপথ্যে ড্রাগনের দেশের হাত নেই তো? অনেকেই বলছে পাকিস্তানের এই দশার নেপথ্যে একই ইঙ্গিত মিলছে কোথাও কোথাও৷ এখনও পর্যন্ত ২০০০ জনের বেশি ইমরান সমর্থকদের আটক করেছে পুলিশ। পাক আর্মি তো বলেই দিয়েছে এটা পাকিস্তানের কালো দিন।

    কিন্তু চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং পাকিস্তানে আসার মাত্র একদিন পরেই কেন গ্রেফতার করা হল ইমরান খানকে বলতে পারেন? ৬ মে কিন গ্যাং দুদিনের সফরে পাকিস্তান গিয়েছিলেন। এদিকে ৯ মে গ্রেফতার করা হল ইমরান খানকে। অনেকেই বলছেন চিন বরাবরই চায় পাকিস্তানকে সেনা শাসন করুক। এদিকে ইমরানের শাসনকালে নাকি চিন বেশ অস্বস্তিতেই ছিল। এমনটাই দাবি করছে ইন্ডিয়ান টাইমসের এক রিপোর্ট। তাই হতে পারে এটা চিনেরই উস্কানি৷ আর পাকিস্তান এই দুর্দশাতে চিনের কথা মানতে বাধ্য৷ যদি এই যুক্তি মেনেও নিতে হয় তাহলে বলতে হয় এতে চিনের লাভের লাভটা কী হবে?

    বিশেষজ্ঞদের একাংশ কিন্তু চিনকে নিয়ে এমন তথ্য মানতে রাজী নন৷ তাদের দাবি এটা একান্তই পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। চিন কেন এতে হস্তক্ষেপ করতে যাবে। সবথেকে বড় কথা পাকিস্তানের উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্র মন্তব্য করলেও চিনের তরফ থেকে কিন্তু এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্য হিন্দুর রিপোর্ট বলছে এই ঘটনায় এখনও নিশ্চুপ রয়েছে বেজিং। এদিকে ইমরানকে গ্রেফতার করার আরও একটা ষড়যন্ত্রের দিক কিন্তু উঠে আসছে যা চাইলে অস্বীকার করা যাবে না৷ এখন সবথেকে বড় প্রশ্ন খানসাহেবের সঙ্গে এবার কি করবে পাকিস্তানী সেনা। তিনি তো বারবার বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে হত্যার অভিযোগ তুলছেন।

    কূটনৈতিক মহলের একাংশ বলছেন আইএসআই অধিকারীর মেজর জেনারেল ফয়জল নাসিরের বিরুদ্ধে যেভাবে বারবার আওয়াজ তুলেছেন ইমরান খান বা তাঁর বিরোধীতা করেছেন হতে পারে এটা আইএসআইয়ের একটা পূর্বপরিকল্পিত প্ল্যান। পাকিস্তান জুড়ে হাওয়ায় ভাসছে এখন এই কথাগুলোই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Imran Khan: ক্রিকেটর থেকে কোন জাদুবলে রাজনীতির মসিহা হলেন ইমরান খান? ম্যাজিক-বিতর্ক চিরসঙ্গী

    ।। প্রথম কলকাতা ।।

    Imran Khan: ক্রিকেটর থেকে কীভাবে পাকিস্তানি রাজনীতির মসিহা হলেন ইমরান খান? ক্রিকেটের বিতর্কিত মুখ ইমরান এত মানুষের আস্থাভাজন হলেন কোন ম্যাজিকে? ক্রিকেটে রাজ করার সময় এসেছিল সবথেকে বড় সুযোগ তবে হেলায় হারান বাংলাদেশ যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করা ইমরানের রাজনীতির নেপথ্যে কোন ষড়যন্ত্র? গোটা বিশ্বের চোখ এখন পাকিস্তানের দিকে৷ ইমরান খানের দিকে৷ তাঁকে বাঁচাতে দেশ থেকে বিদেশ পিঁপড়ের মতো গিজগিজ করছেন সমর্থকেরা। কয়েকটা বছরে এত সমর্থন পেলেন কোথা থেকে ইমরান খান? না শুধু জনপ্রিয় ক্রিকেটর ছিলেন বলেই কিন্তু নয় রাজনীতি এক অন্য খেলা খেলেছিল ইমরানের সঙ্গে৷

    জানেন এই ইমরানই একসময় সমর্থন দিয়েছিলেন পারভেজ মুশারফের সরকারকে। অবশ্য সেটা রাজনীতির মারপ্যাঁচ না বুঝেই। আর সেই পারভেজ মুশারফই গৃহবন্দি করিয়েছিল তাঁকে। বিশেষজ্ঞরা বলেন, ময়দানের প্লেবয় ইমরান খান। রাজনীতিতে নেমেই হাতিয়ার করেছিলেন সবথেকে স্পর্শকাতর ইস্যুকে। সেটা হল ধর্ম। তিনি করেও দেখালেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন পাকিস্তানের৷ তবে নেপথ্যে রয়েছে ২২ বছরের রাজনৈতিক জীবনের দক্ষতা। যদিও মুসলিম প্রধান পরিবারে জন্ম নেবার পরও ধর্মীয় অনুশাসন মেনে না চলার অভিযোগ ছিল ইমরানের বিরুদ্ধে। ১৯৯৩ সালের ক্রিকেট থেকে অব অবসর নেন ইমরান। ধারাভাষ্য এবং পত্রিকায় লেখালেখি করে সময় কাটাচ্ছিলেন তখন। নিজের বাসভবন জামান পার্কে একদিন বন্ধুরা মিলে গড়ে ফেলেন নয়া দল ‘জাস্টিস পার্টি’। পরবর্তীতে নাম পরিবর্তন করে হয় তেহরীক-ই-ইনসাফ।

    ইমরান খান ও তাঁর পার্টি তেহেরিক-ই-ইনসাফের ট্রাম্প কার্ড ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা যা পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যে চিন্তার খোড়াক সৃষ্টি করে। ‘নয়া পাকিস্তান’ তৈরির ঘোষণা দিয়ে তিনি তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। ইমরান খান আজ তাঁরই লক্ষ লক্ষ সমর্থক পাকিস্তানকে দেখাচ্ছে ইমরানকে উস্কালে কি হতে পারে। পিপলস পার্টির বেনজির ভুট্টোর সঙ্গেও নাকি সম্পর্কে লিপ্ত ছিলেন ইমরান খান। ইসলামাবাদের রাজনীতিতে রয়েছে এমন গুঞ্জনও। তবে ২০১১ সালের ৩০শে অক্টোবর প্রায় পাঁচ লক্ষ লোকের সমাগম ঘটে ইমরান খানের একটি জনসভায়। শেষবার ১৯৮৬ সালের বেনজির ভুট্টোর একটি জনসভায় নাকি লোকের সমাগম দেখেছিল পাকিস্তান।

    ক্রিকেটর থাকাকালীন ১৯৮৮ সালে পাকিস্তানের মুহম্মদ খানের সরকারের পতনের পর জেনারেল জিয়াউল হক ইমরানকে যুক্তরাষ্ট্রীয় সরকারের মন্ত্রী হবার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেসব আমন্ত্রণ সবিনয়ে প্রত্যাখ্যান করেন তিনি। তখন সক্রিয় রাজনীতির র ও জানতেন না ইমরান খান৷ ২০০২ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেয় তাঁর দল। হাস্যকর হলেও সত্যি, সেবার তার দল আসন পেয়েছিল মাত্র ১টা আসন। অনেকেই মনে করছেন ইমরান খানের এই গ্রেফতারিই হয়ত শাপে বর হতে দাঁড়াতে পারে পাকিস্তানের আগাম নির্বাচনের আগে৷ দেখা যাক জনপ্রিয়তার এই ঝড় কোথায় নিয়ে যায় ইমরান খানকে৷

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Imran Khan Arrested: কোন ষড়যন্ত্রে জেলবন্দী ইমরান? এই ইমেজেই হুহু করে বাড়ছে জনপ্রিয়তা

    ।। প্রথম কলকাতা ।।

    Imran Khan Arrested: গ্রেফতারি কি ইমরান খানের জন্য শাপে বর হলো? ইমরান খান গ্রেফতার হতেই আরও তীব্র সঙ্কটে ইসলামাবাদ। কিন্তু, ইমরানের মুখ বন্ধ করতেই কি ষড়যন্ত্রের ছক কষা হয়েছে? ঘটনার শুরু কিভাবে? প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের কাম ব্যাক করার চান্স কতটা? টানা হেঁচড়া, ধস্তাধস্তি, গ্রেফতার, এভাবে কি জনপ্রিয়তা বাড়ছে ইমরানের? রাজনৈতিক পর্যবেক্ষকরা কি বলছেন? জানেন, পাকিস্তানের ভাগ্যে কি আছে? বিশ্লেষকদের মতে সংঘাত সহিংসতা পাকিস্তানের জন্য নতুন কিছু নয়। কয়েক বছর ধরে পাকিস্তানের সংকট বেড়েছে। অর্থনৈতিক, রাজনৈতিক কোনো পরিস্থিতিই ভালো যাচ্ছে না। যেকোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে ইসলামাবাদ। কিন্তু প্রথমে ইমরানের ক্ষমতা হারানো, তারপর গ্রেফতারের ঘটনা পাকিস্তানের সংকটকে আরও তীব্র করছে। একমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত মালিহা লোথি, তিনিও বলছেন পাকিস্তানের বর্তমান সংকট একেবারে ‘নজিরবিহীন’ পুরোটাই রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক পতন। বর্তমান পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেছে। দেশের মানুষ এটা কখনো চায়নি। এই অবস্থা আর চলতে পারে না, অবশ্যই পরিস্থিতি বদলাতে হবে।

    কিন্তু, কিভাবে বদলাবে পরিস্থিতি? ইমরান খানই কি কোথাও গিয়ে পাকিস্তানকে নতুন করে আশার আলো দেখাচ্ছেন? এটাই এখন লাখ নয়, কোটি টাকার প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এসব আইনি জটিলতার কারণে ইমরান খানের জনপ্রিয়তা হুহু করে বাড়ছে। হাইপ পাচ্ছেন তিনি। চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রীর আসনে বসবেন ইমরান খান। তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু এমনটা মনে করার কারণ কি? বিশ্লেষকরা বলছেন, শুধু পাকিস্তান না, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন ইমরান খান। ১৯৯২ সালে তার নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপের শিরোপা অর্জন করে। পরবর্তীতে তিনি রাজনীতিতে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি পিটিআই প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিটি সমাবেশে মানুষের ঢল নামে। বিরোধীদের জন্য অবশ্যই যা আতঙ্কের কারণ।

    এতো জনপ্রিয় ইমরান খানের জীবনে কিভাবে ঘনিয়ে এলো কালো সময়? নেপথ্যে কি বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে? এটা বুঝতে গেলে বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। সাল ২০১৮, ইমরান খান বিপুল ভোটে জয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। দাবি করা হয়, সেইসময় তাঁকে পাকিস্তানের সামরিক বাহিনীও সমর্থন করেছিল। কিন্তু, ২০২২ সালে পুরো পরিস্থিতি উল্টে যায়। পার্লামেন্টে অনাস্থা ভোটে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়। ধীরে ধীরে গভীর রাজনৈতিক সংকটে পড়ে যায় ইসলামাবাদ। অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে ফেলেন ইমরান খান। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন পাক প্রধানমন্ত্রী। দুই পক্ষের ষড়যন্ত্রের কারণেই তিনি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন বলে দাবি করেন। আগাম নির্বাচনের দাবিতে শাহবাজ শরিফের সরকারকে ক্রমাগত চাপ দিতে শুরু করেন। সেনাবাহিনীর সঙ্গে ইমরানের অভিযোগ পাল্টা-অভিযোগের খেলা শুরু হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে ওঠে। দুর্নীতি ও অসাংবিধানিক কার্যক্রমের অভিযোগ তোলা হয় ইমরানের বিরুদ্ধে। এক বিবৃতিতে ইমরান খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তানের সেনাবাহিনী। জমি দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়।

    আসলে, ইমরান খান যদি এভাবে অভিযোগ করেই যান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ যে নেওয়া হবে তেমন হুঁশিয়ারি কিন্তু দিয়েই দিয়েছিলেন সামরিক বাহিনীর মুখপাত্র। গ্রেফতারের আশঙ্কা ছিল। ইমরান খান জানিয়ে দিয়েছিলেন, তিনি কারাগারে যেতে প্রস্তুত। আর সেটাই ঘটে গেল বাস্তবে। ইমরান খানকে গ্রেফতারের নেপথ্যে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের যে সরাসরি হাত রয়েছে তেমন অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফাওয়াদ চৌধুরী। কিন্তু, ইমরানের এই গ্রেফতারি কি শাপে বর হলো? উল্টে শাহবাজ সরকারের কি সত্যিই অনেক বড় ক্ষতি হয়ে গেলো? বিশ্লেষকরা তো বলছেন, গ্রেফতার ইমরান খানকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যাবে। এছাড়া আর কিছু হবে না। ক্ষতিগ্রস্ত হবে সরকার। আসলে, হিসেবটা বুঝতে হবে। ক্ষমতাসীন সরকার ও তার অনির্বাচিত মিত্ররা মনে করে, ইমরান খানকে পিটিআইয়ের বাইরে রাখতে পারলে তাদের ওপর থেকে চাপ কমে যাবে। ফলে, তারা খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার করতে পারবে। কারণ সরকারকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছিলেন পিটিআই প্রধান ইমরান খান। তাহলে কি এই কারণেই জেলবন্দী করা হলো তাঁকে? এতে কি লাভ হলো কিছু? ইমরানকে ঘিরে যে নাটক তৈরি হচ্ছে, তাতে তাঁর জনপ্রিয়তা বাড়ছে বই কমছে না। চক্রান্তের বেড়াজাল ছিন্ন করার অসাধারণ সক্ষমতা রয়েছে ইমরান খানের। কারণ, রাজনৈতিক মাঠে তার অবস্থান এতটাই শক্তিশালী যে, নানা ষড়যন্ত্র করে সরকার ও সেনাবাহিনী তাঁকে আটকাতে পারবে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    এককথায়, ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ খোলার ঘটনা পাকিস্তানে খুব একটা দেখা যায় না। সে দিক থেকে দেখতে গেলে ইমরান খানের গাটস আছে, সাহস আছে‌। সঙ্গে, ইমরান খানের বিপুল জনপ্রিয়তার জোয়ার আছে। যা এতোই বেশি যে, কোণঠাসা করতে পাকিস্তানের ঐতিহ্যবাহী কলাকৌশল তাঁর ক্ষেত্রে কার্যকরী নাও হতে পারে। রইল বাকি, অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রসঙ্গ। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। সেটা কাটিয়ে উঠতে আইএমএফ এর ঋণ খুবই দরকার পাকিস্তানের কিন্তু, কিছু শর্ত পূরণ করতে না পারায় আইএমএফ এখন রাজি হচ্ছে না। তাই, এখন সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলের জন্য অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই পাকিস্তানিদের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Imran Khan Arrested: আদালতে তোলা হবে না ইমরান খানকে! জ্বলছে পাকিস্তান, বিদেশেও আঁচ

    ।। প্রথম কলকাতা ।।

    Imran Khan Arrested: ইমরান খানের গ্রেফতারিতে পাকিস্তান এ কী হাল? রাতভর জ্বলল এখন চরম উত্তেজনা গোটা দেশে। পাকিস্তানে সেনার মেন হেডকোয়াটারে ঢুকে তছনছ করে দিল বিক্ষোভকারীরা। বিদেশের মাটিতেও রীতিমত উত্তেজনার আঁচ। আমেরিকা – কানাডার তীক্ষ্ম নজর গোটা পরিস্থিতির ওপর। জারি করা হল অ্যাডভাইজারি। পাকিস্তানে কি জরুরী অবস্থা ঘোষণা হতে পারে? ইমরান খানকে কোর্টে তোলা হবে না। বর্তমানে যেখানে তাঁকে কাস্টডিতে রাখা হয়েছে সেখানেই হবে আদালতের শুনানি। “কাহা থা ইমরান খান কো না ছেড়না” বলাহয়েছিল ইমরান খানকে হেনস্থা করবেন না। রীতিমত হুমকি-হুঁশিয়ারি তেহেরিক-ই-ইনসানের কর্মীরা।

    এদিকে সেনা-পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৬ জন পিটিআই সমর্থকের মৃত্যুর কথা জানা গিয়েছে। এর আগেও পাকিস্তান কম অশান্তি দেখেনি। কিন্তু এই প্রথমবার এর আঁচ সরাসরি পড়ল পাক সেনার ওপর। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অবস্থার ওপর কড়া নজর রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ রীতিমত সাংবাদিক বৈঠক করে অ্যাডভাইজরি জারি করা হয়েছে। শুধু পাকিস্তান নয় বিদেশের মাটিতেও ইমরান খান গ্রেফতারির আঁচ। যুক্তরাষ্ট্র-ব্রিটেন-কানাডার পথে হাজার হাজার মানুষ প্রতিবাদে নেমেছে। এদিকে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, তারা পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছে। আন্তর্জাতিক সীমান্তরেখায় পাহারা মজবুত রাখা হয়েছে। পাকিস্তানের অশান্তির কোনও আঁচ যাতে সীমান্তের এপারে ভারতে না পড়ে তা নিশ্চিত রাখতেই এই পদক্ষেপ।

    মঙ্গলবার ইমরান খান লাহোর থেকে ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময়ই আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। দ্রুত তাঁকে ঘিরে ফেলে গ্রেফতার করে তারা। সেখানে উপস্থিত ইমরানের আইনজীবী ও নিরাপত্তা রক্ষীদের প্রবল মারধর করা হয়। তেমনটাই দাবি পিটিআইয়ের সিনিয়র নেত্রী শিরিন মাজারির।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Imran Khan Arrested: গ্রেফতারের পর টেনে হিঁচড়ে তোলা হলো গাড়িতে! তারপর কোথায় গেলেন ইমরান খান? ইসলামাবাদে রহস্য

    ।। প্রথম কলকাতা ।।

    Imran Khan Arrested: রান আউট। সোজা আদালত থেকেই গ্রেফতার হয়ে গেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একদল রেঞ্জার্স টানতে টানতে ধরে নিয়ে যাচ্ছেন ইমরান খানকে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারির ভিডিয়ো দেখলে গা শিউরে উঠবে। জানেন, এই গ্রেফতারির নেপথ্যে কে বা কারা রয়েছে? গ্রেফতারির পর কালো গাড়িতে করে কোথায় চলে গেলেন ইমরান খান? কি বললেন আদালতের বিচারপতি? পাকিস্তানের আধাসেনার হেফাজতেই কি আছেন তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান? একের পর এক মামলায় ফেঁসেছেন ইমরান। কিন্তু এবার কোন মামলায় গ্রেফতার হলেন পিটিআই প্রধান? জানেন তার বিরুদ্ধে এখন মোট কটা মামলা চলছে? আদালতের বাইরে ধুন্ধুমার কান্ড, জারি ১৪৪ ধারা। এতো চেষ্টা করেও রেহাই মেললো না। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পিটিআই প্রধান পাকিস্তানি রেঞ্জাররা জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে।

    কি ঘটেছে?

    ‘আলকাদির ট্রাস্ট মামলা’ নামে পরিচিত ওই জমি দুর্নীতি মামলায় এদিন ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। সরাসরি আদালত থেকেই তাঁকে হেফাজতে নেয় পাক রেঞ্জাররা। গ্রেফতারির সময় ইমরান সমর্থকরা বাধা দিলে হাইকোর্ট চত্বরে তাঁদের সঙ্গে রেঞ্জার্স বাহিনীর সংঘর্ষ বাঁধে।গ্রেফতারির পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ। একটা কালো গাড়িতে করে আদালত চত্বর থেকে তাঁকে বের করে নিয়ে যায় তদন্তকারী সংস্থা।
    কিন্তু, কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে, দাবি স্থানীয় সংবাদমাধ্যমের। ইমরান খানকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গেই ইসলামাবাদ হাইকোর্টের বাইরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি আইনজীবী ও পাক রেঞ্জার্সদের মধ্যেও ব্যাপক হাতাহাতি শুরু হয়। ইমরান খানের আইনজীবীকে মারধর করার অভিযোগ রয়েছে, আহত হয়েছেন তিনি।

    কি অভিযোগ ইমরান এর বিরুদ্ধে?

    আল কাদির ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগে সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। ওই মামলায় আগেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান এবং তাঁর স্ত্রী মানেকার মালিকানাধীন ওই ট্রাস্ট বেআইনি ভাবে একটি বাণিজ্যিক সংস্থার থেকে প্রায় ৫৩ কোটি টাকা মূল্যের জমি নিয়েছিল।

    ইমরান খানের গ্রেফতারির পরই, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক যা বলেছেন বা নির্দেশ দিয়েছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই গ্রেফতারির পিছনে কে বা কারা রয়েছে, তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি বলেছেন, ‘যদি তদন্ত করতে হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জানান, তাঁকে কোন মামলায় গ্রেফতার করা হল?’ না এখানেই শেষ নয়, অবিলম্বে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করেন বিচারপতি। একইসঙ্গে পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তিনি ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। অন্যদিকে পিটিআই-এর তরফে একটা ভিডিয়ো টুইট করে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে রেঞ্জার্সরা রীতিমতো “অপহরণ” করেছে বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদে পাকিস্তানের দেশবাসীকে দেশরক্ষায় বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে পিটিআই।

    অতএব আন্দাজ করা যাচ্ছে, ইমরান অনুগামীরা রাস্তায় নামলে পরিস্থিতি ঠিক কি হতে পারে। যদিও, ইতিমধ্যেই রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পুলিস। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী একটি টুইট করে বলেছেন, পাক রেঞ্জার্সরা এইচআইসি দখল করেছে, আইনজীবীদের নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করতেই হচ্ছে, গত বছর এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন ইমরান খান। ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই একের পর এক মামলায় ফেঁসেছেন ইমরান খান। সব মিলিয়ে এখন তাঁর বিরুদ্ধে ১৩টা মামলা চলছে। চারটি খানি কথা নয়। এর আগেও অন্যান্য বেশ কয়েকটা মামলায় তাঁকে গ্রেফতার করতে চেয়েছিল পাক পুলিশ। এমনকী তাঁর বাড়িরও দখল নেওয়া হয়েছিল। তবে, আগের প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রেফতারি এড়াতে পেরেছিলেন ইমরান খান। কিন্তু, সব চেষ্টাই বৃথা গেল।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Michigan: যুক্তরাষ্ট্রে পুরুষকে যৌন নির্যাতনের অভিযোগে, গ্রেফতার এক ব্যক্তি

    ।। প্রথম কলকাতা ।।

    Michigan: গত সোমবার (১০ এপ্রিল) মিশিগান রাজ্যের মনরো টাউনশীপের একটি ওয়েলকাম সেন্টারে একজন ৮০ বছর বয়সী পুরুষকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনায় ৩২ বছর বয়সী ডেট্রয়েট নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মনরো কাউন্টি সেন্ট্রাল ডিসপ্যাচ জানিয়েছে, উত্তরগামী ইন্টারস্টেট-৯৪-এর মনরো টাউনশিপ সাইটে বাথরুমে ওই সন্দেহভাজন বেশ কয়েকজন পুরুষের সঙ্গে অশ্লীল কাজ করে বলে অভিযোগ।

    সন্দেহভাজন লোকটি লবিতে থাকা মেলভিন্ডেলের ৮০ বছর বয়সী বাসিন্দাকে আক্রমণ করে এবং তাকে বিশ্রামাগারে টেনে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বাধা দিতে গেলে সন্দেহভাজন ব্যক্তি ওয়েলকাম সেন্টার থেকে বের হয়ে আই-৭৫ এর উত্তরমুখী গলি পেরিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায়।

    বিবৃতি অনুসারে, ঘটনাস্থলে পৌঁছানো প্রথম ডেপুটি এন্ড্রু বোস্কি। ডেপুটি সন্দেহভাজনকে তাড়া করার সময় সন্দেহভাজন দক্ষিণ দিকে পালিয়ে যায়। পার্শ্ববর্তী রাজ্য ওহিওতেও অভিযান অব্যাহত ছিল এবং ইন্টারস্টেট-২৮০ এর কাছে সন্দেহভাজনের গাড়ির গ্যাস ফুরিয়ে যায়, যার ফলস্বরূপ সন্দেহভাজন ধরা পরে যায়। সন্দেহভাজনের বয়স আনুমানিক ৩২ বছর। এবং তিনি ডেট্রয়েটের বাসিন্দা। আপাতত পুলিশের জালে ধরা পড়ায়, আপাতত সে লুকাস কাউন্টি জেলে বন্দী রয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Rakhi Sawant: গ্রেফতার রাখির স্বামী, আদিলের জন্যই নাকি মারা গিয়েছেন তাঁর মা! ড্রামা কুইনের নেক্সট স্টেপ কী?

    ।। প্রথম কলকাতা ।।

    রাখিকে(Rakhi Sawant) ছেড়ে অন্য মহিলার প্রেমে পড়েছেন আদিল। রাখি(Rakhi Sawant) কি এত সহজে ছেড়ে দেবেন?সোমবার মিডিয়ার সামনে এসে নিজের ক্ষোভ উজার করে দেন । তবে শুধু মিডিয়ার কাছেই নয়, সোমবার রাতে ওশিয়ারা পুলিস স্টেশনে আদিলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন ।সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় রাখি সাওয়ান্তের(Rakhi Sawant) স্বামী আদিল খান দুরানিকে।

    গত কয়েকদিন ধরেই রাখি সাওয়ান্তের(Rakhi Sawant) সম্পর্ক ঘিরে চর্চা তুঙ্গে। বারে বারে মিডিয়ার সামনে এসে মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সংসার করতে চান। কারণ আদিলের সঙ্গে তিনি ঘর বাঁধতে চেয়েছিলেন। বারে বারে বলেছিলেন আদিল যেন তাঁর কাছে ফিরে আসে। যদিও লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে আদিলের সব তথ্য ফাঁস করে দিয়েছেন রাখি সাওয়ান্ত(Rakhi Sawant)। এরপর রাখির বাড়িতে আদিল দেখা করতে এলে সেখান থেকেই গ্রেফতার হন আদিল খান।

    সোমবার আদিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাখি সাওয়ান্ত(Rakhi Sawant)। অভিনেত্রী বলেন, “আমি একবছর ধরে অনেক কিছু সহ্য করেছি। আদিল কিছুতেই বিয়ের কথা প্রকাশ্যে আনতে চাইত না। আমি দুবাইয়ে বাড়ি নিয়েছি, ওকে পার্টনার করে আমার অ্যাকাডেমি শুরু করেছি। ওর কথা মতো আমার পোশাক বদলেছি আমি”।

    নেটিজেনরা বলছেন এই তো কয়েক দিন আগেই বিয়ে করলেন! তার মধ্যেই শুরু আইনি জটিলতা। রাখি জানান, অভিনেত্রীকে ছেড়ে এখন নাকি সেই মেয়েটির সঙ্গেই থাকছেন আদিল।ওই মেয়েটির নাম তনু। তাঁর সঙ্গে ফোনেও কথা বলেছেন রাখি। আদিলের সঙ্গে বিভিন্ন জায়গায় যান এই তনু। রাখির(Rakhi Sawant) দাবি, আদিলের কারণেই তাঁর মা মারা যান। এর আগে ‘বিগ বস মারাঠি’-তে অংশ নিতে গিয়েছিলেন রাখী। যাওয়ার আগে তিনি মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে যান আদিলের হাতে। রাখি বলেন, ‘আমি যাওয়ার আগে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। বলে গিয়েছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়।’রাখি (Rakhi Sawant)আরও বলেন, ‘ ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি’। তাই আদিলের জন্যই মা ছেড়ে চলে গিয়েছেন বলে অভিযোগ তোলেন রাখি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Baruipur: নাকা চেকিংয়ে ‘প্রেস’ লেখা গাড়ি থামাল পুলিশ! তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ

    ।। প্রথম কলকাতা।।

    Baruipur : শহরের একাধিক জায়গায় ভুয়ো স্টিকার এবং কালো কাঁচ লাগিয়ে গাড়ি ঘুরে বেড়াতে দেখা যায় অনেক সময়। আর বিভিন্ন সময় পুলিশি চেকিং চালানোর সময় ধরা পরে সেই ভুয়ো পরিচয় ব্যবহৃত ব্যাক্তি ও ব্যাক্তিরা। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ঠিক সেই রকমই ঘটনার সাক্ষী বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা। গত রবিবার রাতে ফুলতলা এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেখাগাড়িতে থাকা তিনজন ব্যাক্তিকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিনজন নিজেদের সাংবাদিক পরিচয় দেয় । তবে তাদের সঠিক পরিচয়পত্র দেখতে চাইলে তা তারা দেখাতে পারেনি। এতেই পুলিশের মনে সন্দেহ আরও জোরালো হয়। শুরু হয় জোরদার তল্লাশি।

    গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান সাটার, এক রাউন্ড কার্তুজ ও ডাকাতির সরঞ্জাম। গ্রেফতার করা হয় প্রবীর মণ্ডল , মহম্মদ হাইবুল ইসলাম গাজী ও আসিফ লস্কর নামে তিন দুষ্কৃতীকে। ধৃত এই তিনজনই সেই গাড়িতে করেই ডাকাতির ছক কষছিল বলে অনুমান পুলিশের ! তবে পুলিশের তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়। ঘটনা জানাজানি হতেই বারুইপুর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে বারুইপুর থানার পুলিশ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Delhi Police: অস্ট্রেলীয় তরুণীকে হত্যার পর ফেরার, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

    ।। প্রথম কলকাতা।।

    Delhi Police: অস্ট্রেলিয়ায় খুন করার অভিযোগ উঠেছিল পঞ্জাবের অমৃতসরের বাটার কালানের বাসিন্দার উপর। তাকে ধরতে পারলে বিপুল টাকার পুরস্কার ঘোষণা করেছিল সেখানকার সরকার। খুন করে প্রায় ৪ বছর লুকিয়ে থাকার পর শুক্রবার অভিযুক্তকে পাকড়াও করল দিল্লি পুলিশ। অভিযুক্তের নাম রাজবিন্দর সিং। ৩৮ বছর বয়সী এই যুবক অস্ট্রেলিয়ায় নার্সের কাজ করত। কিন্তু হঠাৎ কি এমন হল যে তিনি সেখানকারই এক তরুণীকে খুন করলেন? ঘটনাটা ঠিক কী?

    ঘটনাটা এইরকম, ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৮-র ২১ অক্টোবর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি সমুদ্র সৈকতে তোয়াহ কর্ডিংলে নামে এক মহিলাকে হত্যার অভিযোগ ওঠে ভারতীয় বংশোদ্ভূত এই পুরুষ নার্সের বিরুদ্ধে। ‘দ্য ওয়াল’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সৈকতের বালির মধ্যে অর্ধেক পোতা অবস্থায় পড়েছিল ২৪ বছর বয়সী ওই তরুণীর রক্তাক্ত মৃতদেহ। আর পাশেই বাঁধা ছিল সেই তরুণীর পোষা কুকুরও। গোটা ঘটনার তদন্ত করতে গিয়েই নাম উঠে আসে ভারতীয় বংশোদ্ভূত নার্সের তথা রাজবিন্দরের। জানা যায় ২১ তারিখ পোষা কুকুর নিয়ে সৈকতে হাঁটতে বেরিয়েছিলেন তোয়াহ। আর সেই সময়ে তাঁকে খুন করা হয়েছে। তাঁর মৃতদের উদ্ধার হয়েছে ২২ অক্টোবর। তবে কী কারণে তিনি এই কাজটি করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

    রিপোর্ট অনুযায়ী, এমনকি হত্যার দায়ে রাজবিন্দরের দামও ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া সরকার। ঘটনার পরপরই স্ত্রী ও তিন সন্তানকে সেখানে রেখে ভারতে পালিয়ে আসেন রাজবিন্দর। আর সেই খবর পৌঁছায় অস্ট্রেলিয়ার পুলিশের কাছে। গত ৩ নভেম্বর অস্ট্রেলীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, খুনের ঘটনার পরের দিন অর্থাৎ ২২ অক্টোবর অভিযুক্ত অস্ট্রেলিয়া ছাড়ে। ২৩ তারিখ সে ভারতে পৌঁছায়। এই পরিপ্রেক্ষিতে কুইন্সল্যান্ড পুলিশ খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮ কোটি ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তদন্ত সারতে অস্ট্রেলীয় পুলিশের সাহায্য নেওয়া হয়েছে।

    রাজবিন্দরের সন্ধান পাওয়া মাত্র চুক্তি হয় অভিযুক্তকে খুঁজে পেলেই অস্ট্রেলিয়ার পুলিশের হাতে তাকে তুলে দেবে ভারত। শেষমেষ চিরুনি তল্লাশি চালিয়ে দীর্ঘ চার বছর পর তাকে খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু সত্যিই সে যৌন আক্রোশ থেকে খুন করেছিল? নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনও কারণ! তা তাকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। অন্যদিকে এই ঘটনাটি এমন সময়ে সামনে এসেছে যখন কয়েকদিন আগেই মহারাষ্ট্রের পুনেতে এক পুরুষ নার্সের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে। বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে স্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে সে, অভিযোগ এমনটাই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Lalbazar: পাইপ বেয়ে হাত সাফাইয়ে দক্ষ ‘স্পাইডারম্যান’ ! গ্রেফতার গোয়েন্দাদের হাতে

    ।। প্রথম কলকাতা।।

    Lalbazar: সুউচ্চ বিল্ডিংয়ে মুহূর্তের মধ্যে অনায়াসে পাইপে চড়ে যাওয়া কোন ব্যাপারই নয় ট্যাংরার এই ‘স্পাইডারম্যানের’ কাছে। আসল নাম রবিউল হলেও পুলিশের কাছে এই ব্যক্তির পরিচিত ‘স্পাইডারম্যান’ হিসেবেই । শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় চুরি করার পর অবশেষে লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেফতার রবিউল।

    হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত খবর অনুযায়ী পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শেক্সপিয়ার সরণির একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই বাড়ি থেকে বহু মূল্যের সাতটি মোবাইল ফোন এবং সাড়ে নয় হাজার টাকা চুরি করা হয় ।আবাসনের চারতলার ফ্ল্যাটে ঢুকে এই চুরি কে করতে পারে তা নিয়ে তদন্ত শুরু করে লালবাজার। ওই আবাসনের আশেপাশে থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই তাতে ধরা পড়ে রবিউল এবং তাঁর এক সঙ্গীর ছবি। এরপর বাকি বিষয়টি বুঝতে খুব একটা অসুবিধা হয়নি গোয়েন্দাদের।

    শুরু হয়ে যায় ‘স্পাইডারম্যান’ রবিউলকে সনাক্ত করার কাজ। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার রবিউল তাঁর কাছ থেকে ইতিমধ্যে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাঁর সঙ্গীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা নগদ কিছু টাকা । পুলিশে জেরার মুখে রবিউল স্বীকার করেছে যে সে চুরি করা ইলেকট্রনিক জিনিসগুলি এজেন্টদের কাছে অনেক কম দামে বিক্রি করে দিত। রেন ওয়াটার পাইপ বেয়ে কিংবা কার্নিশ বেয়ে বিগত বহুদিন ধরেই এই কাজ করে চলেছে রবিউল । এর আগে পুলিশ তাকে বহুবার গ্রেফতার করার চেষ্টা করেছে কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে ট্যাংরার বাসিন্দা রবিউল গাজি। কিন্তু এবার ঘটনাটির তদন্তে লালবাজারের গোয়েন্দারা নামতেই পর্দা ফাঁস কলকাতা ‘স্পাইডারম্যানে’র।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version