Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

পা ভাঙা ছিল, সুশান্তের ময়নাতদন্তরিপোর্ট নিয়ে বিস্ফোরক দিদি শ্বেতা

অতিথি লেখক
Published On: সেপ্টেম্বর 28, 2026 9:38 অপরাহ্ন
Sushant Singh Rajput Autopsy Report claim by Shweta Singh Kirti

Sushant Singh Rajput Autopsy Report: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পর ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নতুন দাবি করলেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি। এক ভিডিওবার্তায় তিনি দাবি করেন, অভিনেতার মৃত্যুতে বন্দুকের ব্যবহার এবং গুরুতর শারীরিক নির্যাতনের চিহ্ন ছিল। তবে তাঁর এই দাবির সমর্থনে কোনও প্রমাণ ভিডিওবার্তায় দেননি শ্বেতা।

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছ’বছর পর এক ভিডিওবার্তায় ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ফের বিস্ফোরক দাবি দিদি শ্বেতা সিং কীর্তি-র। ভিডিওবার্তায় শ্বেতা জানিয়েছেন, যিনি সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন তাঁর সঙ্গে দিনকয়েক আগে যোগাযোগ করেছিলেন। তখন তিনি জানতে পারেন, ভাইয়ের মৃত্যুতে বন্দুকের ব্যবহার হয়েছে। তাঁর উপর চরম অত্যাচার ও বলপ্রয়োগ করা হয়েছিল। এমনকি অভিনেতার পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। চোখেও আঘাত ছিল। তবে শ্বেতার এই দাবির কোনও প্রমাণ তিনি ভিডিও বার্তায় দেননি।
আটলান্টা থেকে ফেরার পর শ্বেতাকে জড়িয়ে কেঁদেছিলেন পরিচিতরা। সেই দিনগুলোর কথা স্মরণ করে তাঁদের অনুভূতির কথা বলতে গিয়ে শ্বেতা বলেন “আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে এসেছেন। ভাইয়ের জন্য কেঁদেছেন। কারণ সকলেরই মনে হয়েছিল ওঁর সঙ্গে যেটা ঘটেছে সেটা মোটেই ঠিক ছিল না, যা হয়েছে গুরুতর অন্যায়।” শ্বেতার সংযোজন, “আমি ওঁর বোন এবং আমি বুঝি যে প্রিয়জনের সঙ্গে এমন কিছু ঘটলে কেমন লাগে। এই পৃথিবীতে অনেক অন্যায় হয়। ভালো মানুষদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু কষ্টই আপনাকে পরিবর্তনের পথে নিয়ে যায়। ভালোবাসার মধ্য দিয়েই সুস্থ হয়ে ওঠা সম্ভব।”
পৃথিবীতে অন্যায় রয়েছে, এটা শ্বেতা মেনে নিয়েও বলেন, সুশান্তের অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, মন যেন নেতিবাচকতা বা ঘৃণায় ভরে না যায়। তাঁর মতে, ভালোবাসা থেকেই নিরাময়ের পথ আসে। তিনি ভালোবাসার পক্ষেই দাঁড়িয়ে আছেন এবং অন্যদেরও সেই পথেই তাঁর সঙ্গে থাকার আহ্বান জানান।
প্রসঙ্গত, সুশান্ত সিংয়ের মৃত্যুর সময় শ্বেতা বিদেশে ছিলেন। কোভিড পরিস্থিতির কারণে সুশান্তের শেষ যাত্রায় থাকতে পারেননি। কিন্তু, মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেছেন বার বার। সুশান্তের মৃত্যুর পর এতগুলো বছর কেটে গিয়েছে, আজও সেই ক্ষত শুকায়নি।

#SushantSinghRajput #ShwetaSinghKirti #AutopsyReport #SushantSinghRajputDeath #BollywoodNews

অতিথি লেখক

অতিথি লেখক

আমাদের অতিথি লেখক দ্বারা লিখিত সংবাদ গুলি পাবলিশ করা হয়.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now