Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Dev New Movie: সৃজিতের হাত ধরে ‘টেক্কা’ দেবেন দেব, সঙ্গী কে?

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 25, 2023 5:52 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Dev New Movie: আজ ৪১-এ পা দিলেন টলিউড সুপারস্টার দেব। আর আজকের এই বিশেষ দিনে ভক্তদের দিলেন রিটার্ন গিফট। বড়পর্দায় আবারও ফিরতে চলেছে দেব-সৃজিত জুটি। সালটা ২০১৬ , সৃজিতের পরিচালনায় ‘জুলফিকার’ ছবিতে কাজ করেছিলেন দেব। তারপর সাত বছর কেটে গিয়েছে। বলিউডে পা বাড়িয়েছেন সৃজিত, অন্যদিকে অভিনেতা থেকে প্রযোজক হয়েছেন দেব। বড়দিনের দিন প্রকাশ্যে এল দেবের আসন্ন ছবি ‘টেক্কা’র ফার্স্ট লুক পোস্টার। দেবের কেরিয়ারের ৪৫ নম্বর ছবি হতে চলেছে এটি।এই ছবিতে আবারও দেবের নায়িকা রুক্মিণী। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর পর ফের জুটি বাঁধতে দেখা যেতে চলেছে তাঁদের। ২০২৪-এর পুজোতেই মুক্তি পাবে সৃজিতের এই হাই ভোল্টেজ ছবি।

প্রসঙ্গত, ‘টেক্কা’ তাসের খেলায় খুবই গুরুত্বপূর্ণ কার্ড। হাতে সাহেব, বিবি, গোলাম থাকলেও যদি ‘টেক্কা’ লুকানো থাকে তবে বাজিমাৎ করা যায় শেষ চালে। সৃজিতও তাঁর নতুন ছবিতে এভাবেই ‘টেক্কা’ রহস্য লুকিয়ে রাখছেন। এখনো ছবির ব্যাপারে সেইভাবে কিছুই জানা জানা যায়নি। তাই বলা ভালো, সৃজিতের ঝুলি থেকে কী বের হয় এখন সেটাই দেখার।

জানা গিয়েছে, দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স প্রাইভেট লিমিটেড নিবেদিত এই ছবিটিতে দেব এছাড়াও থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। দেবের সিনেমা মানেই একটা বাড়তি উন্মাদনা দেব ভক্তদের কাছে। কারণ দেবের ভক্তসংখ্যা এমনিতেই বিরাট। তার মধ্যে সৃজিত মুখোপাধ্যায়ের গল্পে যে থাকবে আরও অনেক চমক তা মনে করাই যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now