Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

সাউথ পয়েন্টে রক্তারক্তি কাণ্ড! বাড়িতে রীতিমতো হোমওয়ার্ক করে, ঠান্ডা মাথায় ক্লাসের মধ্যে ছুরি দিয়ে হামলার অভিযোগ

শম্পা পাল
Published On: সেপ্টেম্বর 30, 2026 6:12 অপরাহ্ন
South Point School Knife Attack: Report on an alleged knife attack involving two Class 9 students.

South Point School Knife Attack: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড। নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠীকে ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে দুই সহপাঠীর মধ্যে গোলমালকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড। নবম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে তার সহপাঠীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। আহত পড়ুয়ার গলা ও বাঁ হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় শ্রেণিকক্ষে শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আহত পড়ুয়াকে প্রথমে স্কুলের চিকিৎসাকক্ষে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। অভিযুক্ত পড়ুয়াকে শ্রেণিকক্ষ থেকে সরিয়ে তার কাউন্সেলিং করা হয়। ঘটনার পর গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। কী কারণে দুই পড়ুয়ার মধ্যে গোলমাল হয়েছিল এবং কীভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিষয়ে প্রথম কলকাতাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেন্টাল টাফনেস ট্রেনার মৃণাল চক্রবর্তী জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব যে ছাত্ররা কিভাবে ছুরি নিয়ে ক্লাসে এসেছে, বিষয়টি দেখার। স্কুলের অভ্যন্তরীণ বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন, সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা স্কুল কলেজে ঘটছে। তিনি স্কুলে নৈতিক মূল্যবোধের বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন। তিনি জানান সাউথ পয়েন্ট কলকাতা ভালো স্কুল গুলোর মধ্যে একটা। তারা নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now