Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

রাজবীরের ক্যাপ্টেন্সি নিয়ে মুখ খুললেন সোনামণি, কলকাতায় ফিরেই কী বললেন বিগ বসের ঘর নিয়ে?

রণিতা সাহা
Published On: নভেম্বর 18, 2026 12:28 অপরাহ্ন

Sonamoni Bigg Boss Bangla: ৭৭ দিনের একসঙ্গে থাকা। হাসি, আনন্দ, অভিমান, ঝগড়া থেকে বন্ধুত্ব—সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। বিগ বসের ঘর থেকে বেরিয়ে কলকাতায় ফিরেছেন সোনামণি। তবে শো শেষ হলেও ঘরের মানুষদের ভুলতে পারছেন না তিনি। কলকাতায় পা রেখেই সহপ্রতিযোগীদের নিয়ে নিজের মনের কথা জানালেন সোনামণি। বিশেষ করে রাজবীরের ক্যাপ্টেন্সি, ঘরের ভিতরের সম্পর্ক এবং প্রতিযোগীদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত নিয়ে মুখ খুললেন তিনি। পাশাপাশি ডিসেম্বর মাসে বিয়ের গুঞ্জন নিয়েও মজার ছলে নিজের প্রতিক্রিয়া জানালেন।

৭৭ দিনের বন্ধুত্ব, কাকে সবচেয়ে বেশি মিস করছেন? (Sonamoni Bigg Boss Bangla)

বিগ বসের ঘরে টানা ৭৭ দিন কাটিয়েছেন সোনামণি। এই দীর্ঘ সময়ে একসঙ্গে থাকা প্রতিযোগীদের সঙ্গে তৈরি হয়েছে বিশেষ সম্পর্ক। শো থেকে বেরিয়ে আসার পর সেই মানুষগুলোকেই সবচেয়ে বেশি মনে পড়ছে তাঁর। সোনামণির কথায়, ঘরের প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিখেছেন। নতুন বন্ধু পেয়েছেন। তাই বাইরে বেরিয়ে এসে সকলকে খুব মিস করছেন তিনি। বিশেষ করে যাঁরা তাঁর আগেই বিগ বসের ঘর থেকে বেরিয়ে গিয়েছেন, তাঁদের সঙ্গে প্রতিদিনের দেখা হওয়া এবং সময় কাটানোর অভ্যাসটা এখন আর থাকবে না। সেই অভাব অনুভব করছেন সোনামণি। তাঁর মতে, ঘরের ভিতরে পরিস্থিতি বদলেছে, মানুষও বদলেছে। কিন্তু তার মধ্যেও প্রতিযোগীদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। বাইরে তাঁদের নিয়ে কী আলোচনা হচ্ছে, কে কী বলছেন, তা নিয়ে বিশেষ মাথাব্যথা নেই তাঁর। ঘরের ভিতরে তৈরি হওয়া সম্পর্কগুলিই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ইন্ট্রোভার্ট সোনামণির কাছে বড় চ্যালেঞ্জ ছিল কী? (Sonamoni Bigg Boss Bangla)

নিজের স্বভাব নিয়েও খোলামেলা কথা বলেছেন সোনামণি। তিনি জানিয়েছেন, স্বভাবে তিনি কিছুটা ইন্ট্রোভার্ট। ফলে দীর্ঘদিন ঘরবন্দি থেকে এত মানুষের সঙ্গে একসঙ্গে থাকা এবং তাঁদের সঙ্গে মিশে যাওয়া তাঁর কাছে সহজ ছিল না। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং প্রত্যেকের সঙ্গে সম্পর্ক তৈরি করা ছিল বড় চ্যালেঞ্জ। বিগ বসের ঘরে ঝগড়াঝাঁটি নিয়েও একই কথা জানিয়েছেন তিনি। সোনামণির কথায়, ঝগড়া করা তাঁর একেবারেই পছন্দ নয়। তাই এই বিষয়টি সামলানো তাঁর কাছে বেশ কঠিন ছিল। তবে কোনও বিষয়ে নিজের মতামত থাকলে তা স্পষ্ট করে জানাতে পিছপা হননি। নিজের কাছে যেটা সত্যি বলে মনে হয়েছে, সেটাই বলার চেষ্টা করেছেন। কাউকে ফেক বা ভান করা প্রতিযোগী বলে মনে হয়েছে কি না, সেই প্রশ্নেও সরাসরি কাউকে নিশানা করেননি সোনামণি। তাঁর বক্তব্য, এটি একটি গেম। প্রত্যেকেই নিজের মতো করে সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছেন।

রাজবীরের ক্যাপ্টেন্সি নিয়ে কী বললেন? (Sonamoni Bigg Boss Bangla)

রাজবীরের ক্যাপ্টেন্সি নিয়েও মুখ খুলেছেন সোনামণি। তাঁর কথায়, ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা রাজবীরের অনেক দিনের। সেই দায়িত্ব পাওয়ার পর নিয়ম মেনে খুব ভালোভাবেই গেম খেলেছে সে। রাজবীরের খেলার ধরন নিয়ে ইতিবাচক কথাই বলেছেন সোনামণি।নিজের নিয়ম মেনে চলার স্বভাবের কথাও জানিয়েছেন তিনি। সেই কারণেই রাজবীর এবং নন্দীকে অনেক সময় অভিভাবকের মতো বকাঝকা করেছেন। শুধু বকাঝকা নয়, কীভাবে খেলতে হবে, কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, সেই নিয়ে বিভিন্ন পরামর্শও দিয়েছেন। তাঁর কথায়, নিয়ম মেনে চলাটা তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই ঘরের মধ্যে অন্যদেরও সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন।

ডিসেম্বরেই বিয়ে? গুঞ্জনে হাসলেন সোনামণি (Sonamoni Bigg Boss Bangla)

এদিকে সোনামণির ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে আলোচনা। ডিসেম্বর মাসে তাঁর বিয়ের পিঁড়িতে বসার খবর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সেই প্রসঙ্গ উঠতেই হাসতে শুরু করেন তিনি। সোনামণি জানান, বিষয়টি তিনি মজার ছলেই বলেছিলেন। এখনই বিয়ে নিয়ে কোনও চূড়ান্ত কথা বলতে চান না। আগে দেখা যাক কে বিজয়ী হন। তারপর ডিসেম্বর মাস আসুক, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। শুধু প্রতিযোগীদের সঙ্গে কাটানো সময় নয়, ঘরের ছোট ছোট আনন্দের মুহূর্তও খুব মনে পড়বে সোনামণির। বিশেষ করে রোজ নিজের হাতে খাবার তৈরি করে সবাইকে খাওয়াত। সেই সময়গুলো তাঁর কাছে খুব প্রিয়। বিগ বসের ঘরের এমন সাধারণ অথচ আনন্দের মুহূর্তগুলিই যে তিনি মিস করবেন, তা বুঝিয়ে দিয়েছেন সোনামণি।

দাদার হোস্টিং নিয়ে প্রশংসা, দর্শকদের ধন্যবাদ (Sonamoni Bigg Boss Bangla)

শোয়ের সঞ্চালক ‘দাদা’-র হোস্টিং নিয়েও প্রশংসায় পঞ্চমুখ সোনামণি। তাঁর কথায়, দাদার হোস্টিং ছিল অ্যামেজিং। তিনি অত্যন্ত দয়ালু এবং মিষ্টি স্বভাবের। প্রতিযোগীদের ভুল হলে রাগ না করে সুন্দরভাবে বুঝিয়ে দেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে বলেও জানিয়েছেন সোনামণি।সবশেষে দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এত দিন ধরে যাঁরা তাঁকে সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। দর্শকদের ভালোবাসা এবং মতামতকে তিনি যথেষ্ট গুরুত্ব দেন। সমালোচনা হোক বা প্রশংসা, সবকিছুই মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন সোনামণি। বিগ বসের ঘরের ৭৭ দিনের অভিজ্ঞতা যে তাঁর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে, তাঁর কথাতেই তা স্পষ্ট।

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন (CINE CHOKKOR) youtube চ্যানেল

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now