Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Bollywood-Cricket: জোড়া লাগছে ঋষভ-উর্বশীর সম্পর্ক? জল্পনা বাড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলি সুন্দরীর

রিমিতা রায়
Published On: মে 5, 2024 8:03 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

 

Bollywood-Cricket: ক্রিকেট দুনিয়ায় বড় খবর! IPL-র মরশুমে ফের জোড়া লাগছে ঋষভ-উর্বশীর সম্পর্ক? ঋষভ পন্থের সঙ্গেই কি তবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন উর্বশী রাউতেলা? জল্পনা উস্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিনেত্রীর। ঠিক কী বলেছেন বলি ডিভা? সত্যিই কি আবার জোড়া লাগছে ঋষভ-উর্বশীর সম্পর্ক?

 

দীর্ঘ ১৫ মাস পর ক্রিকেটের বাইশ গজে ফিরেছেন ঋষভ পন্থ। ব্যাট হাতে চেনা ছন্দে দেখা গেছে ভারতীয় উইকেট কিপার ব্যাটারকে। স্বাভাবিকভাবেই ভক্তরাও বেশ খুশি। এমন সময় ফের একবার ঋষভের সাথে জুড়ে গেল উর্বশী রাউতেলার নাম। তবে এবার আর কোনও অ্যাফেয়ার্সের গল্প নয়। সোজাসুজি উঠল বিয়ের প্রসঙ্গ। ২ শব্দের উত্তরে অভিনেত্রীও বাড়ালেন জল্পনা। ঠিক কী জানালেন সুন্দরী উর্বশী? আইপিএলের মাঝেই শুরু হইচই।

 

বলিউডের সঙ্গে বাইশ গজের তারাদের প্রেমের কাহিনি নতুন কিছু নয়। ট্রেন্ড ফলো করে ঋষভ-উর্বশীও কাছাকাছি এসেছিলেন। সম্পর্কের শুরুর থেকেই লাইমলাইট কেড়েছিলেন এই দুই তারকা। একটা সময় তাদের মাখো মাখো প্রেমের চর্চায় মুখর হয়ে থাকত সংবাদ মাধ্যমগুলি। তবে কিছুদিন আগেই শোনা গেছিল তাদের ‘প্রেম প্রেম’ ভাব নাকি বহু আগেই কর্পূরের মতো উবে গিয়েছে! সত্যিই কি তাই? ফের একবার জল্পনা উস্কে দিলেন উর্বশী।

 

এমনিতে শোনা যায় ঋষভ ও উর্বশী মধ্যে এখন নাকি সাপে-নেউলে সম্পর্ক। পন্থের নাম শুনলে উর্বশী মুখ ঘুরিয়ে নেন। ওদিকে উর্বশীকে নিয়ে আলোচনা হলে তার ধারেকাছেও থাকেন না পন্থ। তবে পুরনো ক্ষত কি আর এত সহজে পিছু ছাড়ে? এই যেমন, ঋষভ এবং ইশা নিয়োগীর সম্পর্কের গুঞ্জনের মাঝে ফের ঢুকে পড়লেন উর্বশী।

 

কিছুদিন আগেই এক পডকাস্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই সঞ্চালক এক উর্বশীভক্তের আর্জি তুলে আনেন। ঐ ভক্ত বলেছিলেন, ‘ঋষভ পন্থকে ভুলে যাবেন না ম্যাডাম। উনি আপনাকে খুব সম্মান করেন। খুব ভালো রাখবে আপনাকে। ওনাকে বিয়ে করে নিন, আমরা খুব খুশি হব’‌।

 

অনুরাগীর এই কাতর আর্জির নিরিখেই উর্বশীর প্রতিক্রিয়া জানতে চান সঞ্চালক। প্রথমটা চুপ থেকে মাত্র ২টো শব্দেই নিজের মতামত জানিয়ে দেন উর্বশী। বলি সুন্দরী বলেন, ‘নো কমেন্টস’। এর পর থেকেই শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের মতে, উর্বশী চাইলেই বিষয়টা পুরোপুরি নাকচ করে দিতে পারতেন। তবে তিনি সেটা করেন নি। সেখান থেকেই অনেকে মনে করছেন, ভালোবাসার আগুন হয়ত পুরোপুরি নিভে যায়নি। বিশেষ করে উর্বশী রাউতেলার ক্ষেত্রে হয়ত এখনও কিছুটা বাকি আছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now