Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

‘যৌন সম্পর্ক করবেন?’ মহিলা যাত্রীকে ফোনে অশালীন প্রস্তাব Rapido চালকের, কড়া পদক্ষেপ সংস্থার

রণিতা সাহা
Published On: নভেম্বর 12, 2026 1:50 অপরাহ্ন

Rapido Driver Misconduct: ফোনে নিজের গন্তব্যের ঠিকানা জানাতে গিয়েছিলেন মহিলা। কিন্তু বুক করা বাইক ট্যাক্সির চালকের কাছ থেকে যে প্রশ্ন শুনতে হবে, তা কল্পনাও করেননি তিনি। পিকআপ লোকেশনে পৌঁছেছেন কি না, তা জানতে ফোন করতেই মহিলাকে চালক প্রশ্ন করেন, ‘যৌন সম্পর্ক করবেন?’ এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি কর্নাটকের। ইতিমধ্যেই ওই মহিলার শেয়ার করা ফোনালাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত চালককে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে বাইক ট্যাক্সি সংস্থা রেপিডো।

ফোন করতেই অশালীন প্রশ্ন চালকের (Rapido Driver Misconduct)

মহিলার অভিযোগ, যাতায়াতের জন্য তিনি রেপিডোর বাইক ট্যাক্সি বুক করেছিলেন। বুকিংয়ের পর চালকের গতিবিধি সংক্রান্ত একটি মেসেজ পান তিনি। সেখানে দেখতে পান, চালক তাঁর নির্দিষ্ট গন্তব্যের দিকে না এসে অন্যদিকে চলে গিয়েছেন। বিষয়টি জানতে এবং নিজের পিকআপ লোকেশন সম্পর্কে জানাতে চালককে ফোন করেন ওই মহিলা। কিন্তু ফোনে চালকের সঙ্গে কথা বলতে গিয়েই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি। মহিলার দাবি, চালক প্রথমে জানান, তিনি নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছিলেন। পরে সেখান থেকে চলে যান। এরপর মহিলা তাঁকে প্রশ্ন করেন, পৌঁছনোর পর ফোন করে জানানো উচিত ছিল না কি? ফোন না করে চালক অন্যত্র চলে গেলে যাত্রী কীভাবে বুঝবেন যে তিনি পৌঁছে গিয়েছেন? মহিলার অভিযোগ, এর উত্তরে চালক তাঁকে স্থানীয় ভাষায় সরাসরি প্রশ্ন করেন, ‘যৌন সম্পর্ক করবেন?’ চালকের এমন অশালীন মন্তব্যে হতবাক হয়ে যান তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফোনালাপ (Rapido Driver Misconduct)

ঘটনার পর নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ওই মহিলা। সেই ভিডিওতেই চালকের সঙ্গে তাঁর কথোপকথনের একটি রেকর্ডিং শেয়ার করা হয়েছে। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একাধিক মানুষ এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। বাইক ট্যাক্সিতে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। মহিলার আরও দাবি, ঘটনার পর অভিযুক্ত চালক নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন। নিজের আচরণের জন্য ক্ষমাও চান তিনি। তবে চালকের ক্ষমা চাওয়া সত্ত্বেও গোটা ঘটনায় ক্ষোভ কমেনি।

অভিযুক্ত চালককে সরাল রেপিডো (Rapido Driver Misconduct)

ঘটনাটি সামনে আসার পর প্রতিক্রিয়া জানায় রেপিডো কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে ওই মহিলাকে যেতে হয়েছে বলে দুঃখ প্রকাশ করেছে সংস্থা। রেপিডোর বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীর নিরাপত্তা, সম্মান এবং স্বাচ্ছন্দ্য তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়ে কোনও রকম আপস করা হবে না।

সংস্থার দাবি, তারা ঘটনার সত্যতা যাচাই করেছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত চালককে অবিলম্বে রেপিডোর প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার কোনও চালক আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রেপিডো আরও জানিয়েছে, তাদের পরিষেবা ব্যবহার করার সময় প্রত্যেক যাত্রী যাতে নিরাপদ, সম্মানিত এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এই ঘটনা ফের একবার অ্যাপভিত্তিক যাতায়াত পরিষেবায় মহিলা যাত্রীদের নিরাপত্তা এবং চালকদের আচরণবিধি কার্যকর করার বিষয়টি সামনে নিয়ে এল। শুধু পরিষেবা দেওয়াই নয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাও যে সংস্থাগুলির গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই প্রশ্নই উঠছে এই ঘটনাকে ঘিরে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now