Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

মঞ্জু দেবীর পর ফুলোরা শাসন ক্রান্তির! ‘পঞ্চায়েত ৫’-এর মুক্তি নিয়ে নতুন চমক

রণিতা সাহা
Published On: নভেম্বর 16, 2026 6:07 অপরাহ্ন

Panchayat Season 5 OTT Release Date: ফুলোরা গ্রামের রাজনীতিতে এবার নতুন সমীকরণ। পঞ্চায়েতের ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। একদিকে গত মরশুমে নির্বাচনে জিতে প্রধানের চেয়ারে বসেছেন ক্রান্তি দেবী। অন্যদিকে নিজের জীবনের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন অভিষেক ত্রিপাঠী। এই আবহেই ‘পঞ্চায়েত ৫’ নিয়ে পরপর দু’টি রহস্যময় পোস্ট প্রকাশ্যে আনল নির্মাতারা। আর তাতেই নতুন মরশুমের অপেক্ষা আরও বেড়েছে দর্শকদের। তবে কবে থেকে দেখা যাবে এই সিরিজ? ২০২৬ সালেই কি ফিরবে ফুলোরা গ্রামের পরিচিত চরিত্ররা?

এ বছরই আসছে না পঞ্চায়েত ৫? (Panchayat Season 5 OTT Release Date)

রবিবার, ১৫ নভেম্বর সমাজমাধ্যমে ‘পঞ্চায়েত ৫’ নিয়ে একটি পোস্ট করেন নির্মাতারা। সেখানে প্রথম স্লাইডে স্পষ্ট জানানো হয়, চলতি বছরে মুক্তি পাবে না সিরিজের নতুন মরশুম। পোস্টে লেখা ছিল, ‘পঞ্চায়েত সিজন ৫ ইস সাল নেহি আয়েগা।’ অর্থাৎ, ২০২৬ সালে নতুন মরশুম দেখার সম্ভাবনা আপাতত নেই।পোস্টের দ্বিতীয় স্লাইডে দেখা যায় ভুষণ শর্মা ওরফে বনরাকসকে। এই চরিত্রে অভিনয় করেছেন দুর্গেশ কুমার। পোস্টের ক্যাপশনে নির্মাতারা লেখেন, ‘বতাতে হুয়ে খেদ হ্যায়, পঞ্চায়েত কা অগলা সিজন ক়ৈদ হ্যায়।’ অর্থাৎ, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, পঞ্চায়েতের পরবর্তী মরশুম আপাতত বন্দি।নির্মাতাদের এই পোস্ট ঘিরে দর্শকদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকেই মনে করেন, নতুন মরশুমের মুক্তির তারিখ নিয়ে কোনও বিশেষ চমক দিতে চলেছেন নির্মাতারা।

পরদিনই নতুন পোস্টে ক্রান্তি দেবী, কীসের ইঙ্গিত? (Panchayat Season 5 OTT Release Date)

১৫ নভেম্বরের পোস্টের পর ১৬ নভেম্বর আরও একটি ভিডিও প্রকাশ করেন নির্মাতারা। সেখানে দেখা যায় ক্রান্তি দেবীকে। এই চরিত্রে অভিনয় করেছেন সুনীতা রাজওয়ার। গত মরশুমে নির্বাচনে জিতে ফুলোরা গ্রামের প্রধান হয়েছেন তিনি। নতুন ভিডিওতে ক্রান্তি দেবীকে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছে। আগের মরশুমে তিনি এবং তাঁর পরিবারের যে অপমানের মুখে পড়তে হয়েছিল, সেই প্রসঙ্গও উঠে আসে। এবার তাঁর দাবি, পরিবারের প্রাপ্য সম্মান চাই। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘হামেঁ পুরি ইজ্জত চাহিয়ে।’ অর্থাৎ, তাঁরা সম্পূর্ণ সম্মান চান। এর পরেই দর্শকদের জন্য একটি অদ্ভুত শর্ত রাখেন ক্রান্তি দেবী। তিনি বলেন, Panchayatdate.com ওয়েবসাইটে গিয়ে বনরাকসকে এক কোটি টাকার মালা পরাতে হবে। তাহলেই নাকি পাওয়া যাবে পঞ্চায়েতের নতুন মরশুম। এই ভিডিওর ক্যাপশনেও একই বার্তা দিয়েছেন নির্মাতারা। ফলে বিষয়টি নিছক মজার প্রচার, নাকি নতুন মরশুমের মুক্তির তারিখ ঘোষণার কোনও ইঙ্গিত, তা নিয়ে জল্পনা বেড়েছে।তবে এখনও পর্যন্ত সিরিজের আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

কী হতে পারে পঞ্চায়েত ৫-এর গল্প? (Panchayat Season 5 OTT Release Date)

চতুর্থ মরশুমের শেষেই বেশ কয়েকটি প্রশ্নের উত্তর অধরা থেকে গিয়েছে। সেই জায়গা থেকেই শুরু হতে পারে পঞ্চম মরশুমের গল্প। গত মরশুমে ফুলোরা গ্রামের প্রধান নির্বাচনে মঞ্জু দেবীকে হারিয়ে জয়ী হয়েছেন ক্রান্তি দেবী। ফলে গ্রামের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। নতুন মরশুমে প্রধান হিসেবে ক্রান্তি দেবী কীভাবে দায়িত্ব সামলান, তা দেখার অপেক্ষায় দর্শকরা। অন্যদিকে, অভিষেক ত্রিপাঠীর জীবনেও এসেছে নতুন মোড়। ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। পাশাপাশি রিঙ্কির প্রতি নিজের মনের কথাও জানিয়েছে অভিষেক। ফলে তাঁদের সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়েও আগ্রহ রয়েছে দর্শকদের।

পুরনো চরিত্রেই ফিরছেন কারা? (Panchayat Season 5 OTT Release Date)

নতুন মরশুমে অভিষেক ত্রিপাঠীর চরিত্রে জিতেন্দ্র কুমারের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নীনা গুপ্ত, রঘুবীর যাদব, সানভিকা, ফয়জল মালিক এবং চন্দন রায়ও নিজেদের পুরনো চরিত্রে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। এর আগে অভিনেতা ফয়জল মালিক ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে পঞ্চম মরশুম নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর কথায়, নতুন মরশুমে গল্পে বড়সড় পরিবর্তন আসবে। প্রতিটি চরিত্রের জীবনেই বেশ কিছু বদল দেখা যাবে। আগের চারটি মরশুমের মতোই থাকবে কমেডি ও ড্রামা। তবে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, যা দর্শকদের চমকে দেবে।

দ্য ভাইরাল ফিভারের প্রযোজনায় তৈরি এই সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র। ফুলোরা গ্রামের সাধারণ মানুষের জীবন, রাজনীতি, সম্পর্ক এবং হাসি-মজার গল্পই বরাবর দর্শকদের আকর্ষণ করেছে। পঞ্চম মরশুমেও সেই পরিচিত স্বাদের সঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ ও অপ্রত্যাশিত মোড় দেখার অপেক্ষা। তবে কবে ওটিটিতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। এবার ফুলোরা গ্রামের ক্ষমতা কার হাতে থাকবে, তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now