Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Neem Phuler Modhu: নিম ফুলের মধু ছাড়লেন প্রধান নায়িকা! নাম জানলে কষ্ট পাবেন আপনিও

রিমিতা রায়
Published On: সেপ্টেম্বর 13, 2023 11:24 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Neem Phuler Modhu: এখন দেখা যাচ্ছে ধারাবাহিক চলতে চলতে মাঝপথে অভিনয় ছেড়ে অভিনীত অভিনেত্রীরা চলে যাচ্ছেন। যার ফলে দর্শকদের মুখ ভার হয়ে যাচ্ছে। কেউ ব্যক্তিগত কারণে কেউ আবার অভিনয়ের পাঠ শেষ হয়ে যাওয়ার পর তাকে আর দেখা যায় না এবারেও সেরকম এক দৃষ্টান্ত খুঁজে পাওয়া গেল শোনা যাচ্ছে আপনাদের আর প্রিয় অভিনেত্রী হঠাৎ করে ধারাবাহিক থেকে বিদায় নিলেন। কোন সিরিয়ালের নায়িকা এমন করলেন ভাবছেন তো? নিম ফুলের মধু জি বাংলা নিমফুলের মধুর জনপ্রিয়া অভিনেত্রী ছেড়ে দিলেন অভিনয় কিন্তু কেন।

জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। প্রথম থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। টিআরপি তালিকায় নিজেদের স্থানও ধরে রেখেছে। এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। মূল চরিত্র থেকে পার্শ্ব চরিত্র খল চরিত্র থেকে পজিটিভ চরিত্র সবাই দর্শকদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। দীর্ঘ দুই সপ্তাহ ধরে পঞ্চম স্থান দখল করছে জি বাংলার  নিম ফুলের মধু  ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি ধীরে ধীরে বাঙালি দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিকে পরিণত হয়েছে। আসলে এই ধারাবাহিকের টানটান উত্তেজনা পূর্ণ গল্প, বিভিন্ন চমকপ্রদ গল্পের প্লট এই ধারাবাহিককে মুগ্ধ করেছে।

এই ধারাবাহিকে মূল নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা ও নায়ক চরিত্রে রয়েছেন রুবেল দাস। পর্দার পর্ণা ও সৃজনের অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা। দর্শককুল এক‌ইসঙ্গে পছন্দ করে এই ধারাবাহিকের সমস্ত চরিত্রগুলিকে। একই সঙ্গে পর্ণার শাশুড়ির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ও দর্শকদের ভীষণ পছন্দের। তবে আর‌ও একজন অভিনেত্রী ছিলেন এই ধারাবাহিকে যিনিও দর্শকদের ভীষণ পছন্দের ছিলেন। হ্যাঁ, ছিলেন, কারণ শোনা যাচ্ছে তিনি নাকি ধারাবাহিক ছেড়েছেন। কে তিনি?

আমরা যতদূর জানতে পারছি এতদিন পর্যন্ত নিম ফুলের মধু ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী নাকি ধারাবাহিক ছেড়ে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। তিনি আর কেউ নন। তিনি ভিলেন তিন্নির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নবনীতা মালাকার। এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছিলেন একদা টেলিভিশনের এই নায়িকা। অভিনেত্রী জানিয়েছিলেন অর্থাভাবে এই চরিত্রটি বেছে নিয়েছিলেন তিনি। আর এবার এই ধারাবাহিক তিনি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।

নিম ফুলের মতো ধারাবাহিকে ইতিমধ্যেই এসে গেছে নতুন খল চরিত্র ঈশা। আর বিদায় নিয়েছে তিন্নি। এই ধারাবাহিকের বেশ কিছু পর্বে দেখা মেলেনি তিন্নির। জানা গেছে, অভিনেত্রী নবনীতা মালাকার নাকি সান বাংলার ধারাবাহিক রূপসাগরে মনের মানুষে আর নায়িকার চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন। আর সেই কারণেই বাংলা ধারাবাহিক ছেড়েছেন তিনি। তবে আগামী দিনে নিম ফুলের মধু ধারাবাহিকে তিনি ফিরবেন কিনা তা জানা যায়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now