Nana Patekar Life Family Property: চিরবিদায় নানা পাটেকর, আপনি থেকে যাবে মানুষের হৃদয়ে।ছেলেবেলায় রাস্তায় জেব্রা ক্রসিং রং করতেন! শত লড়াই পেরিয়ে বলিউডের প্রথম সারির নায়ক হয়ে ওঠা,অতটাও সহজ ছিল না।গৎবাঁধা নায়কের ছক ভেঙে যিনি বদলে দিয়েছিলেন হিন্দি সিনেমা।ফিরে দেখা নানা পাটেকরের বর্ণময় জীবন।
প্রবীণ বলিউড অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে প্রয়াত। ‘ক্রান্তিবীর’ এবং ‘তেরঙা’-র মতো সুপারহিট ছবিতে তাঁর অভিনয় চলচ্চিত্র জগতে এক সিগনেচার তৈরি করেছিল। গোয়ার ফ্ল্যাটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তিনি গোয়া ও মুম্বইয়ের বাড়ি, কৃষি জমি সহ কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মুম্বইয়ে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। তাঁর বাবা দিনকর প্যাটেকর টেক্সটাইল পেইন্টিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিক ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর নানা পাটেকর নিজেই জেব্রা ক্রসিং এবং সিনেমার পোস্টার রং করা শুরু করেন। শৈশবে আর্থিক কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও নানা হাল ছাড়েননি। নিজের কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে বলিউডে পা রাখতে সক্ষম হন। স্বতন্ত্র পরিচয় তৈরি করেন। ‘ক্রান্তিবীর’, ‘তেরঙা’, ‘অব তক ছপ্পন’, ‘গুলাম-এ মুস্তাফা’-র মতো সিনেমার মাধ্যমে তিনি বিপুল সংখ্যক অনুরাগী তৈরি করেন। প্রায় ৪ দশক ধরে বলিউডে সক্রিয় থাকা নানা পাটেকর তাঁর স্ত্রী নীলকান্তি পাটেকর এবং ছেলে মালহার পাটেকরের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন। নানা পাটেকরের মোট সম্পদ আনুমানিক ৮০ কোটি টাকা।
তারকার অভাব নেই ভারতীয় সিনেমায়, সুপারস্টারদেরও আলাদা নাম-ডাক রয়েছে। কিন্তু তাঁদের ভিড়ে কিছু মানুষ থাকেন, যাঁদের ‘তারকা’ তকমা স্পর্শ করতে পারে না তাঁরা শুধুই একজন প্রকৃত ‘শিল্পী’। বিগত প্রায় ৫০ বছরের অভিনয় জীবনে নানা পাটেকর কখনও তারকা হওয়ার দৌড়ে ছোটেননি। বরং নিখুঁত নায়কের ছক ভেঙে ৮০ ও ৯০-এর দশকে হিন্দি সিনেমার সমস্ত গতেবাঁধা নিয়মকে একাই তছনছ করে দিয়েছিলেন তিনি।
ছক ভাঙার গল্পনব্বইয়ের দশকে মিরা নায়ারের অস্কার-মনোনীত ছবি ‘সালাম বোম্বে’ এবং বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ যার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার জাতীয় পুরস্কার পান নানাকে প্রভূত সম্মান এনে দেয়। কিন্তু শুধুই ‘পার্শ্ব অভিনেতা’ হিসেবে চিহ্নিত হতে রাজি ছিলেন না তিনি। পরিচালনায় আত্মপ্রকাশ: ১৯৯১ সালে নানার নিজের পরিচালনায় মুক্তি পায় ‘প্রহার’। প্রাক্তন সেনা কর্মকর্তার ভূমিকায় মাধুরী দীক্ষিতের বিপরীতে তাঁর এই ছবি পরবর্তীকালে কাল্ট ফেভারিটের তকমা পায়।
হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তবে শিল্পীর কোনদিন মৃত্যু হয় না আজীবন থেকে যাবেন মানুষের হৃদয়ে।
#nanapatekar #nanapatekarlife #nanapatekarfamily #nanapatekarson #nanapatekarproperty #bollywoodactor #bollywoodnews #indianactor #celebritynews










